বাগেরহাটে দুই দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা তীব্র রূপ নিয়েছে। হাট-বাজার থেকে অলিগলি পর্যন্ত সব জায়গায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে। আজ আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে প্রার্থীদের প্রচারণা।
জেলায় মোট চারটি সংসদীয় আসনে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১৩ লাখ ৬১ হাজার ১১২ জন। পুরুষ ভোটার ৬ লাখ ৮২ হাজার ৭৩৯, নারী ভোটার ৬ লাখ ৭৮ হাজার ৩৫৯, এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৪ জন।

বাগেরহাট-১ থেকে ৪ আসনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা চলছে বিএনপি, জামায়াত ও অন্যান্য দলের মধ্যে। বিশেষ করে বাগেরহাট-৩ আসনে বিএনপি ও জামায়াত এবার আলাদা প্রার্থী দিয়ায় কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। এছাড়া বাগেরহাট-২ আসনে সাবেক এমপি এ এইচ এম সেলিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করায় উত্তাপ আরও বেড়েছে।
প্রশাসনের তথ্য অনুযায়ী, জেলার ৫৪৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১৮৬টি অধিক ঝুঁকিপূর্ণ, ২২৩টি মধ্যম ঝুঁকিপূর্ণ এবং ১৩৮টি সাধারণ। ভোটের দিন আইনশৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলছে।
বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, ভোটারদের শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।
দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। একইসঙ্গে বর্তমানে দায়িত্বে থাকা ১১ ডিসিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন নিয়োগ পাওয়া জেলা প্রশাসকরা হলেন: • রাজশাহী: জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলাম • চুয়াডাঙ্গা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লুৎফুন নাহার • খুলনা: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের হুরে জান্নাত • মাদারীপুর: অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তার • ব্রাহ্মণবাড়িয়া: সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক আবু সাঈদ • চাঁদপুর: জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আহেমদ জিয়াউর রহমান • হবিগঞ্জ: মন্ত্রিপরিষদ বিভাগের জি এম সরফরাজ • নরসিংদী: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ইসরাত জাহান কেয়া • মেহেরপুর: সংস্কৃতিক মন্ত্রণালয়ের শিল্পী রানী রায় • লালমনিরহাট: বিদ্যুৎ উন্নয়ন বিভাগের রাশেদুল হক প্রধান • বান্দরবান: ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সানিউল ফেরদৌস এই রদবদল প্রশাসনিক কার্যক্রমকে নতুন গতিশীলতা এবং জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যকে কেন্দ্র করে পরিকল্পিত হয়েছে।
লিবিয়া থেকে ইউরোপে অনুপ্রবেশের চেষ্টাকালে গ্রিসের উপকূলে একটি রাবারের নৌকাডুবির ঘটনায় অন্তত ২২ জন অভিবাসীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে, যাদের অধিকাংশই বাংলাদেশ ও সুদানের নাগরিক। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক সাক্ষ্যে এ তথ্য উঠে এসেছে। গ্রিস কোস্টগার্ড জানায়, একই নৌকা থেকে ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ২১ জন বাংলাদেশি। ইউরোপীয় সীমান্ত সংস্থার তথ্যানুসারে, নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া পরিচয়ে সুনামগঞ্জ জেলার অন্তত ১২ জন নিহত বা নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে দিরাই, দোয়ারাবাজার ও জগন্নাথপুর উপজেলার একাধিক ব্যক্তির নাম জানা গেছে। নিহতদের স্বজনদের অভিযোগ, মানবপাচারকারী চক্র জনপ্রতি প্রায় ১২ লাখ টাকার বিনিময়ে নিরাপদ যাত্রার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত ঝুঁকিপূর্ণ ছোট নৌকায় তুলে দেয়, যা এই প্রাণহানির অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। উদ্ধারকৃতদের ভাষ্যমতে, নৌকায় থাকা একাধিক মৃতদেহ ইতোমধ্যে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে এবং দুজনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।
সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে মজুত করা ২০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারে অভিযান চালিয়ে মেসার্স রাজ স্টোর থেকে এ জ্বালানি তেল উদ্ধার করা হয়। জানা যায়, স্থানীয় ফিলিং স্টেশন থেকে সংগ্রহ করা ডিজেল ওই দোকানে মজুত রেখে প্রতি লিটার ১২০ টাকায় বিক্রি করা হচ্ছিল। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটির মালিক আব্দুর রহমানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা ডিজেল ন্যায্যমূল্যে স্থানীয়দের কাছে খুচরাভাবে প্রতি লিটার ১০৫ টাকায় বিক্রি করা হয়। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামছুজ্জাহান কনক জানান, অবৈধভাবে জ্বালানি মজুদ ঠেকাতে একাধিক সোর্স নিয়োগ করা হয়েছে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।