বাংলাদেশ

রাজশাহীতে ট্রেনের সাথে সিলিন্ডার বহনকারী অটো রিক্সার সংঘর্ষ

Icon
রাজশাহী
প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

রাজশাহীর রাজপাড়া থানার ভাটাপাড়া রেলক্রসিংয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি কমিউটার ট্রেন একটি সিলিন্ডারবাহী অটোরিকশাকে ধাক্কা দিয়েছে। এতে অটোরিকশা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানি হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা গ্যাসভর্তি সিলিন্ডার ইঞ্জিনের নিচে পড়ে যায়। সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার আশঙ্কায় যাত্রীরা আতঙ্কিত হয়ে ছুটে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিলিন্ডারটি উদ্ধার করে। দুর্ঘটনার কারণে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
পুলিশ জানিয়েছে, ভাটাপাড়া রেলক্রসিংটি অরক্ষিত হওয়ায় এখানে আগে বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে।

 

বাংলাদেশ

আরও দেখুন
১১ জেলায় নিয়োগ নতুন জেলা প্রশাসক

  দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। একইসঙ্গে বর্তমানে দায়িত্বে থাকা ১১ ডিসিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন নিয়োগ পাওয়া জেলা প্রশাসকরা হলেন: •    রাজশাহী: জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলাম  •    চুয়াডাঙ্গা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লুৎফুন নাহার  •    খুলনা: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের হুরে জান্নাত  •    মাদারীপুর: অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তার  •    ব্রাহ্মণবাড়িয়া: সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক আবু সাঈদ  •    চাঁদপুর: জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আহেমদ জিয়াউর রহমান  •    হবিগঞ্জ: মন্ত্রিপরিষদ বিভাগের জি এম সরফরাজ  •    নরসিংদী: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ইসরাত জাহান কেয়া  •    মেহেরপুর: সংস্কৃতিক মন্ত্রণালয়ের শিল্পী রানী রায়  •    লালমনিরহাট: বিদ্যুৎ উন্নয়ন বিভাগের রাশেদুল হক প্রধান  •    বান্দরবান: ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সানিউল ফেরদৌস  এই রদবদল প্রশাসনিক কার্যক্রমকে নতুন গতিশীলতা এবং জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যকে কেন্দ্র করে পরিকল্পিত হয়েছে।

নিখাদ খবর ডেস্ক মার্চ ২৯, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নালিতাবাড়ীতে পুলিশ ঘটনাস্থল ত্যাগের পরই রক্তাক্ত হামলা, গৃহবধূ গুরুতর জখম

ছবি: প্রতিনিধি

বাগেরহাটে বাঘ সংরক্ষণ সেমিনার অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

বরিশালে বাস উল্টে খাদে পড়ে নিহত নারী

ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ অভিবাসীর মর্মান্তিক মৃত্যু

লিবিয়া থেকে ইউরোপে অনুপ্রবেশের চেষ্টাকালে গ্রিসের উপকূলে একটি রাবারের নৌকাডুবির ঘটনায় অন্তত ২২ জন অভিবাসীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে, যাদের অধিকাংশই বাংলাদেশ ও সুদানের নাগরিক। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক সাক্ষ্যে এ তথ্য উঠে এসেছে। গ্রিস কোস্টগার্ড জানায়, একই নৌকা থেকে ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ২১ জন বাংলাদেশি। ইউরোপীয় সীমান্ত সংস্থার তথ্যানুসারে, নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া পরিচয়ে সুনামগঞ্জ জেলার অন্তত ১২ জন নিহত বা নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে দিরাই, দোয়ারাবাজার ও জগন্নাথপুর উপজেলার একাধিক ব্যক্তির নাম জানা গেছে। নিহতদের স্বজনদের অভিযোগ, মানবপাচারকারী চক্র জনপ্রতি প্রায় ১২ লাখ টাকার বিনিময়ে নিরাপদ যাত্রার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত ঝুঁকিপূর্ণ ছোট নৌকায় তুলে দেয়, যা এই প্রাণহানির অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। উদ্ধারকৃতদের ভাষ্যমতে, নৌকায় থাকা একাধিক মৃতদেহ ইতোমধ্যে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে এবং দুজনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৯, ২০২৬ 0

জ্বালানি তেল সাশ্রয়ে সাইকেলে চেপে অফিস করছেন সাবেক এমপি শিল্পপতি সিদ্দিক

ছবি: প্রতিনিধি

ফরিদপুরে তেল মজুদ রেখেও বিক্রি বন্ধ, পাম্প মালিককে জরিমানা

ছবি: প্রতিনিধি

মোরেলগঞ্জে বজ্রপাতে ঘর পুড়ে ছাই, নারী-শিশুসহ ৩ জন দগ্ধ

প্রতিকি ছবি
শ্যামনগরে মজুতকৃত ২০০ লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা

  সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে মজুত করা ২০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারে অভিযান চালিয়ে মেসার্স রাজ স্টোর থেকে এ জ্বালানি তেল উদ্ধার করা হয়। জানা যায়, স্থানীয় ফিলিং স্টেশন থেকে সংগ্রহ করা ডিজেল ওই দোকানে মজুত রেখে প্রতি লিটার ১২০ টাকায় বিক্রি করা হচ্ছিল। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটির মালিক আব্দুর রহমানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা ডিজেল ন্যায্যমূল্যে স্থানীয়দের কাছে খুচরাভাবে প্রতি লিটার ১০৫ টাকায় বিক্রি করা হয়। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামছুজ্জাহান কনক জানান, অবৈধভাবে জ্বালানি মজুদ ঠেকাতে একাধিক সোর্স নিয়োগ করা হয়েছে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

সাতক্ষীরা মার্চ ২৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নোয়াখালীতে অতিরিক্ত ভাড়া আদায়, ‘হিমালয় এক্সপ্রেস’কে ১০ হাজার টাকা জরিমানা

ছবি: প্রতিনিধি

হঠাৎ শিলাবৃষ্টি-ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষিক্ষেত ও ঘরবাড়ি, ঘটনাস্থলে ছুটে গেলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে ঝড়ে গাছ ভেঙে চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু, আহত দুই

0 Comments