জাতীয়

ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার

Icon
নিখাদ খবর ডেস্ক
প্রকাশঃ ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বর্তমান অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এ গেজেট প্রকাশ করা হয়।
এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত প্রদান করেছেন এবং তার নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেছেন। নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে।

নবনির্বাচিত প্রধানমন্ত্রীর প্রথম মন্ত্রিসভা বৈঠক বুধবার

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। একই দিন বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান সকল মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।  এর আগে, নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা বুধবার সকাল ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে বেলা ১২টা ১৫ মিনিটে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত করবেন।

নিখাদ খবর ডেস্ক ফেব্রুয়ারি ১৮, ২০২৬ 0

ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার

শামা ওবায়েদ

বাবা ছিলেন জিয়া সরকারের মন্ত্রী, এবার তারেক সরকারের মন্ত্রিসভায় মেয়ে

মিজানুর রহমান মিনু

ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মিজানুর রহমান মিনু

কী সুযোগ-সুবিধা পাবেন বাংলাদেশে মন্ত্রীরা?

নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের আগে জানা গেছে, বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের কাছে আনুষ্ঠানিকভাবে শপথ সংক্রান্ত চিঠি পাঠানো শুরু হয়েছে। তাদের বেতন ও সুযোগ-সুবিধা মূলত ২০১৬ সালের সংশোধিত “মন্ত্রীরা, স্টেট ও ডেপুটি মিনিস্টার্স (বেতন ও প্রিভিলেজ)” আইন অনুযায়ী নির্ধারিত। নিচে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো: প্রধানমন্ত্রীর বেতন ও সুবিধা: •    মাসিক বেতন: ১,১৫,০০০ টাকা •    মাসিক বাড়ি ভাড়া: ১,০০,০০০ টাকা •    দৈনিক ভাতা: ৩,০০০ টাকা •    সরকারি বাসভবন (রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে) •    অফিসিয়াল যানবাহন ও বিদেশ ভ্রমণসহ সকল সরকারি খরচ •    বিমা সুবিধা: ৮,০০,০০০ টাকা •    নিরাপত্তা প্রহরী, পরিবার ও সহকর্মীদের ভ্রমণ খরচ মন্ত্রীর সুবিধাসমূহ: •    মাসিক বেতন: ১,০৫,০০০ টাকা (করমুক্ত) •    দৈনিক ভাতা: ২,০০০ টাকা •    নিয়ামক ভাতা: ১০,০০০ টাকা •    স্বেচ্ছাধীন তহবিল: ১০,০০,০০০ টাকা •    মোবাইল ফোন কেনার জন্য: ৭৫,০০০ টাকা •    সরকারি বাসভবন ও রক্ষণাবেক্ষণ •    আসবাবপত্র: সর্বোচ্চ ৫,০০,০০০ টাকা •    বাড়ি না থাকলে ভাড়া সহ সেবাসমূহ: ৮০,০০০ টাকা •    সার্বক্ষণিক অফিসিয়াল গাড়ি, রেল ও বিদেশ ভ্রমণ প্রতিমন্ত্রীর সুবিধাসমূহ: •    মাসিক বেতন: ৯২,০০০ টাকা (করমুক্ত) •    দৈনিক ভাতা: ১,৫০০ টাকা •    নিয়ামক ভাতা: ৭,৫০০ টাকা •    স্বেচ্ছাধীন তহবিল: ৭,৫০,০০০ টাকা •    মোবাইল ফোন কেনার জন্য: ৭৫,০০০ টাকা •    সরকারি বাসভবন ও রক্ষণাবেক্ষণ •    আসবাবপত্র: সর্বোচ্চ ৪,০০,০০০ টাকা •    বাড়ি না থাকলে ভাড়া সহ সকল সেবা: ৭০,০০০ টাকা উপমন্ত্রীর সুবিধাসমূহ: •    মাসিক বেতন: ৮৬,৫০০ টাকা (করমুক্ত) •    দৈনিক ভাতা: ১,৫০০ টাকা •    নিয়ামক ভাতা: ৫,০০০ টাকা •    স্বেচ্ছাধীন তহবিল: ৫,৫০,০০০ টাকা •    মোবাইল ফোন কেনার জন্য: ৭৫,০০০ টাকা •    সরকারি বাসভবন ও রক্ষণাবেক্ষণ •    আসবাবপত্র: সর্বোচ্চ ৪,০০,০০০ টাকা •    বাড়ি না থাকলে ভাড়া সহ সকল সেবা: ৭০,০০০ টাকা সাপোর্ট স্টাফ: •    একান্ত সচিব ও সহকারী সচিব •    একজন ব্যক্তিগত সহকারী, জমাদার, আর্দালি, দুইজন এমএলএসএস, একজন পাচক/পিয়ন   উল্লেখ্য, সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ব্যক্তিরা মন্ত্রিত্বে থাকাকালীন আরও কিছু অতিরিক্ত সুবিধা ভোগ করবেন, যা দায়িত্বপালনের সঙ্গে সম্পর্কিত।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৭, ২০২৬ 0
আ ন ম এহসানুল হক মিলন

আ ন ম এহসানুল হক মিলন পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব

তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন তারেক রহমান

আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন নতুন মন্ত্রীসভার সদস্যরা

সরদার মো. সাখাওয়াত হোসেন
স্বাস্থ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পেলেন সাখাওয়াত হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিনের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সংবিধানের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির উপস্থিতিতে শপথবাক্য পাঠ করান নবনির্বাচিত সদস্যরা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সংসদ সদস্য সরদার মো. সাখাওয়াত হোসেন। অন্যান্য মন্ত্রীর দায়িত্বে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, আবু জাফর জাহিদ হোসেন, খলিলুর রহমান, আফরোজা খানম (রিতা) সহ মোট ২৫ জন। এছাড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ২৪ জন, যার মধ্যে রয়েছেন এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও অন্যান্যরা। নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠ সরকার কার্যক্রম শুরু করেছে।  

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৭, ২০২৬ 0
ড. খলিলুর রহমান

ড. খলিলুর রহমান পাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আমিনুল হক

মন্ত্রীসভায় জায়গা পাচ্ছেন আমিনুল হক

0 Comments