বাংলাদেশ

এক নারীর গোপন সংসার, বৈধ স্বামীর দাবিতে মুখোমুখি দুই যুবক

Icon
তানিয়া আক্তার
প্রকাশঃ ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক নারীকে ঘিরে দুই যুবকের ‘বৈধ স্বামী’ দাবি নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা গ্রামের রাসেল মাহমুদ ও আওনা ইউনিয়নের মেন্দারবেড় গ্রামের লিয়াকত আলী খানের মধ্যে এ বিরোধ দেখা দেয়। লিয়াকত আলী খান জগন্নাথগঞ্জ ঘাট বাইপাস মোড় এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারের মালিক।
অভিযোগ অনুযায়ী, শারমিন সাহানা নামে এক নারী, যিনি ওই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন, তাকে স্ত্রী দাবি করেন দুই যুবক। প্রথম স্বামী দাবি করা রাসেল মাহমুদের অভিযোগ, স্ত্রী তাকে ও সন্তানকে রেখে গোপনে লিয়াকত আলী খানকে বিয়ে করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে তিনি ভাড়া বাসায় গিয়ে তাদের একসঙ্গে দেখতে পান। এ সময় উভয় পক্ষই নিজেকে বৈধ স্বামী দাবি করলে বাকবিতণ্ডা শুরু হয়।
পরিস্থিতি উত্তপ্ত হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সংশ্লিষ্ট নারী ও লিয়াকত আলী খানকে সরিষাবাড়ী থানায় নিয়ে যায়।
বাড়ির মালিক খলিলুর রহমান জানান, লিয়াকত আলী খান ভাড়া নেওয়ার সময় নারীটির পূর্বের বৈবাহিক তথ্য গোপন করেছিলেন বলে তিনি জানতে পেরেছেন।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
এক নারীর গোপন সংসার, বৈধ স্বামীর দাবিতে মুখোমুখি দুই যুবক

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক নারীকে ঘিরে দুই যুবকের ‘বৈধ স্বামী’ দাবি নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা গ্রামের রাসেল মাহমুদ ও আওনা ইউনিয়নের মেন্দারবেড় গ্রামের লিয়াকত আলী খানের মধ্যে এ বিরোধ দেখা দেয়। লিয়াকত আলী খান জগন্নাথগঞ্জ ঘাট বাইপাস মোড় এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারের মালিক। অভিযোগ অনুযায়ী, শারমিন সাহানা নামে এক নারী, যিনি ওই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন, তাকে স্ত্রী দাবি করেন দুই যুবক। প্রথম স্বামী দাবি করা রাসেল মাহমুদের অভিযোগ, স্ত্রী তাকে ও সন্তানকে রেখে গোপনে লিয়াকত আলী খানকে বিয়ে করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে তিনি ভাড়া বাসায় গিয়ে তাদের একসঙ্গে দেখতে পান। এ সময় উভয় পক্ষই নিজেকে বৈধ স্বামী দাবি করলে বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সংশ্লিষ্ট নারী ও লিয়াকত আলী খানকে সরিষাবাড়ী থানায় নিয়ে যায়। বাড়ির মালিক খলিলুর রহমান জানান, লিয়াকত আলী খান ভাড়া নেওয়ার সময় নারীটির পূর্বের বৈবাহিক তথ্য গোপন করেছিলেন বলে তিনি জানতে পেরেছেন। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।  

তানিয়া আক্তার ফেব্রুয়ারি ১৭, ২০২৬ 0

বরিশাল বিভাগ পেলো ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী

ছবি: প্রতিনিধি

প্রতিমন্ত্রী হলেন পঞ্চগড়ের সংসদ সদস্য ফরহাদ হোসেন, এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল

ছবি: প্রতিনিধি

সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ের ১১তম প্রতিষ্ঠবার্ষিকীতে নানা আয়োজন

বিএনপিতে যোগ দিয়েও নীলফামারীতে ইউপি চেয়ারম্যান গ্রেফতারর

সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকিরকে গ্রেফতারর করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ফায়ার সার্ভিস সড়কের নিজ বাসা থেকে তাঁকে নীলফামারী সদর থানার পুলিশ ধরে থানায় নিয়ে যায়। ওসি মো. জিল্লুর রহমান জানান, হেদায়েত আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি ২০২৪ সালে দায়ের করা একটি হত্যা মামলার ১১৬ নম্বর আসামি। মামলায় মোট ২০২ জনকে আসামি করা হয়েছে, যেখানে ১ নম্বর আসামি ছিলেন সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। উল্লেখ্য, হেদায়েত আলী সদর উপজেলা কৃষক লীগের সাবেক আহ্বায়ক ছিলেন। ২০২২ সালে দলীয় প্রার্থীর বিপক্ষে ইউনিয়ন নির্বাচন করার কারণে দল থেকে বহিষ্কৃত হন। ২০২৪ সালের ৫ আগস্ট–পরবর্তী সময়ে তিনটি মামলায় পলাতক ছিলেন। সম্প্রতি জেলা বিএনপিতে যোগ দিয়েছিলেন। যোগদান অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ আসনের বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সৈয়দপুর, নীলফামারী ফেব্রুয়ারি ১৭, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

মতলবে ইউপি চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি ও ককটেল বিস্ফোরণ

ছবি: প্রতিনিধি

২৪৫ ভোট পেয়ে রাস্তায় নেমে ভোটারদের ধন্যবাদ জানালেন স্বতন্ত্র প্রার্থী হোসনে আরা

ছবি: সংগৃহীত

কোস্টগার্ডের অভিযানে গভীর সমুদ্রে ভাসতে থাকা ৯ জেলে উদ্ধার

ছবি: প্রতিনিধি
পবিত্র রমজান উপলক্ষে ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে জাহেদী ফাউন্ডেশন মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) ঝিনাইদহ সদর উপজেলার বেড় গোপীনাথপুর কিংশুক ব্রিক্স এলাকায় অসচ্ছল ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। প্রথম ধাপে প্রায় পাঁচ হাজার দরিদ্র পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল ও সেমাই বিতরণ করা হয়। ফাউন্ডেশনের নির্বাহী সদস্য লতিফ শাহরিয়ার জাহেদী প্রজ্জল প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুদান গ্রহণকারী পরিবাররা জানান, প্রতিবছরই ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা। আয়োজকরা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারায় তারা সন্তুষ্ট এবং স্থানীয়রা উদ্যোগের প্রশংসা করেছেন।  

ঝিনাইদহ ফেব্রুয়ারি ১৭, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীদের জরিমানা

আফরোজা খানম রিতা

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী হলেন আফরোজা খানম রিতা

ছবি: প্রতিনিধি

সৈয়দপুর সেন্ট পল'স স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

0 Comments