বাংলাদেশ

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে শীঘ্রই নতুন প্রশাসক নিয়োগ

Icon
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশঃ ফেব্রুয়ারি ২৪, ২০২৬

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) শীঘ্রই নতুন প্রশাসক পাবে বলে সরকারি সূত্রে জানা গেছে। সরকারের সর্বোচ্চ পর্যায়ে ইতিমধ্যেই সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রস্তাব করা হয়েছে। দায়িত্বপ্রার্থীদের মধ্যে বিএনপির কয়েকজন সিনিয়র নেতা—যেমন যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কাশেম, মহানগর আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী—নাম আলোচনায় রয়েছে এবং তারা নিয়োগ পেতে তদবির চালাচ্ছেন।
স্থানীয় সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে সরকারের ঘনিষ্ঠ বৈঠকের পর জানা গেছে, চূড়ান্ত সিদ্ধান্তের আগে সব প্রার্থীর প্রাসঙ্গিক যোগ্যতা ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং আশা করছেন, নতুন প্রশাসক নিয়োগের মাধ্যমে সিটি কর্পোরেশনের কার্যক্রম ও নাগরিকসেবা স্থিতিশীল হবে।


 

বাংলাদেশ

আরও দেখুন
সোহরাওয়ার্দী উদ্যানে ঢাবি শিক্ষার্থীকে লাঞ্ছনা, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে শারীরিক লাঞ্ছনার অভিযোগে চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত বা ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগ এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী বিশেষ অভিযান চলছিল। এ সময় সংশ্লিষ্ট শিক্ষার্থীর সঙ্গে দায়িত্বরত পুলিশ সদস্যদের বাদানুবাদ হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওই শিক্ষার্থী পুলিশের হাতে লাঞ্ছিত হন বলে অভিযোগ ওঠে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম জানান, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় দায়িত্বরত চার পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, উদ্যানে অবস্থানকালে শিক্ষার্থীদের ওপর পুলিশের এমন আচরণের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নিখাদ খবর ডেস্ক ফেব্রুয়ারি ২৪, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ভালুকায় ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ, প্রাণভয়ে ঘরছাড়া ব্যবসায়ী

ছবি: প্রতিনিধি

বিজিবি’র অভিযানে রাজশাহী’র সীমান্তে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি উদ্ধার

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে শীঘ্রই নতুন প্রশাসক নিয়োগ

শামীম হোসেন
ডাকসু পরাজয়ের পর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়ে যোগদান করেছেন শামীম হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের স্বতন্ত্র উপ-সভাপতি প্রার্থী শামীম হোসেন নতুন অধ্যাপক হিসেবে নর্দান বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে লেকচারার হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন। শামীম তার নিয়োগের খবর নিজের ফেসবুক পোস্টে নিশ্চিত করেন। গত সেপ্টেম্বরের ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩,৮৮৪ ভোটে পরাজিত হলেও তার অনন্য প্রচার ও প্রতিশ্রুতির কারণে তখনও তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৪, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

কার ছত্রছায়ায় রক্ষা পাচ্ছেন খুলনা জেলা পরিষদের ‘ভারপ্রাপ্ত’ সিইও!

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেফতার ২৩ জন

ছবি: প্রতিনিধি

বনদস্যু দমনে কোস্টগার্ডের নেতৃত্বে সুন্দরবনে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান শুরু

ছবি: প্রতিনিধি
রমজানে সৈয়দপুরে ৩০ টাকায় মিলছে মুরগি বিরিয়ানি!

রমজান মাসে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছে শেখ জামিল হোটেল। সৈয়দপুর শহরের হানিফ মোড়ে অবস্থিত এই হোটেলে মাত্র ৩০ টাকায় মুরগি বিরিয়ানি বিক্রি করায় প্রতিদিন দুপুর থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। রিকশাচালক, দিনমজুর, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী ও পথচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বল্পমূল্যে খাবার পেতে ভিড় করছেন। বর্তমান বাজার পরিস্থিতিতে এমন উদ্যোগ সাধারণ মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে। হোটেলের মালিক জামিল হোসেন (৬২) জানান, রমজান মাসে নিম্নআয়ের মানুষের কথা বিবেচনা করেই তিনি এ আয়োজন করেছেন। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ বিরিয়ানি প্রস্তুত করা হয় এবং মজুত শেষ না হওয়া পর্যন্ত বিক্রি চলে। দুপুরের পর থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ক্রেতাদের অপেক্ষা করতে দেখা যায়। তিনি বলেন, “১১ মাস ব্যবসা করি নিজের জন্য, আর এই এক মাস আল্লাহর সন্তুষ্টির জন্য। লাভের চিন্তা করি না। বিশ্বাস করি, আল্লাহ অন্যভাবে পূরণ করে দেবেন।” মাত্র ৩০ টাকায় ৪ পিস ব্রয়লার মুরগির মাংসসহ বিরিয়ানি পাওয়া যাওয়ায় ক্রেতাদের সন্তুষ্টিও চোখে পড়ার মতো। স্থানীয়রা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। রমজানের পবিত্র মাসে সহমর্মিতা, ত্যাগ ও মানবতার এমন দৃষ্টান্ত সৈয়দপুরবাসীর কাছে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে।  

সৈয়দপুর, নীলফামারী ফেব্রুয়ারি ২৪, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বরিশালে আইনজীবী সমিতির আদালত বর্জন, বিচার কার্যক্রম স্থগিত

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

ছবি: প্রতিনিধি

ভালুকায় সীমানা প্রাচীর তুলে কারখানার জমি দখলের অভিযোগ

0 Comments