অপরাধ

ইসলামপুরে ইয়াবাসহ মাদক কারবারিকে আটক করে পুলিশে দিল এলাকাবাসী

Icon
তানিয়া আক্তার
প্রকাশঃ মার্চ ২২, ২০২৬

 

জামালপুরের ইসলামপুরে ইয়াবা ট্যাবলেটসহ রাসেল মিয়া (২২) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (২২ মার্চ) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বোলাকীপাড়া গ্রামের ছত্তরহাজির মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাকে মাদকমুক্ত রাখতে দীর্ঘদিন ধরে সামাজিক আন্দোলন চালিয়ে আসছে স্থানীয় যুবসমাজ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে তারা ওই এলাকায় অবস্থান নেয়। রাত ১০টার দিকে রাসেল মিয়া মাদক বিক্রির চেষ্টা করলে যুবকেরা তাকে হাতেনাতে আটক করে। এ সময় তার কাছ থেকে ৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে তাকে স্থানীয় বাজারে একটি দোকানে রেখে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে তাকে থানায় নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী।

ইসলামপুর থানার উপপরিদর্শক তাজুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা বলেন, এলাকাকে মাদকমুক্ত রাখতে স্থানীয়রা সক্রিয়ভাবে কাজ করছে।

ইসলামপুর থানার ওসি মো. আব্দুল কাইয়ুম গাজী জানান, আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 

 

পরকীয়া প্রেমিককে হত্যা করে ঘরের মেঝেতে লাশ পুঁতে ঢালাই

যশোরের শার্শা উপজেলার সীমান্তঘেঁষা বসতপুর গ্রামে পরকীয়া ও অর্থনৈতিক বিরোধকে কেন্দ্র করে সংঘটিত এক নৃশংস হত্যাকাণ্ডে ইকরামুল কবির (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রায় ৩৫ দিন নিখোঁজ থাকার পর গোয়ালঘরের মেঝের নিচ থেকে অর্ধগলিত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তাকে হত্যার পর মরদেহ গোপন করতে গোয়ালঘরের মাটি খুঁড়ে ঢালাই দিয়ে ঢেকে রাখা হয়েছিল। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে চারজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। নিহত ইকরামুল যশোরের পুটখালী ইউনিয়নের দক্ষিণ বারোপোতা গ্রামের আব্দুল রশিদের ছেলে। আটক ব্যক্তিরা হলেন—মুনী বেগম (২০), কাকলী বেগম (১৯), ফজলু মোড়ল (৫৫) ও ফরহাদ হোসেন (২৮)। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বসতপুর পূর্বপাড়ার আল ফুয়াদের স্ত্রী মুন্নীর (২২) সঙ্গে ইকরামুলের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। প্রায় এক মাসের বেশি সময় আগে পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে মুন্নীর বাড়িতে গেলে তিনি নিখোঁজ হন। এরপর থেকেই তার কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে নিখোঁজের ঘটনায় সন্দেহ সৃষ্টি হলে পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তি ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আল ফুয়াদকে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যায় বসতঘরের গোয়ালঘর থেকে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়। শার্শা থানার ওসি মারুফ হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেলেও এর পূর্ণাঙ্গ উদ্দেশ্য, পরিকল্পনা ও সম্ভাব্য অন্যান্য জড়িতদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।  

নিজস্ব প্রতিবেদক মে ১০, ২০২৬ 0

পাঁচজন হত্যার ঘটনায় ফোরকান এখন পুলিশের টার্গেটে

রাজশাহীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ায় চিকিৎসার আড়ালে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে কবিরাজ গ্রেফতার

স্ত্রীকে সামনে রেখে স্বামীকে কুপিয়ে হত্যা

মেহেরপুরে পারিবারিক বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে এক রিকশাচালককে তার খালাতো ভাই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ মে) রাতে শেখ পাড়া, মেহেরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গোলাম হোসেন (৪৫) ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং পরে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্র ও পরিবারের বরাতে জানা যায়, পারিবারিক বিরোধ এবং পূর্বের একটি ঘটনার জের ধরে অভিযুক্ত কালু আকস্মিকভাবে পেছন থেকে হামলা চালায়। এ সময় নিহতের স্ত্রী ঘটনাটি প্রত্যক্ষ করেন। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে পারিবারিক ও ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা চলছিল, যা শেষ পর্যন্ত হত্যাকাণ্ডে রূপ নেয়। মেহেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি আত্মগোপনে রয়েছেন। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।  

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0

১১ বছরের শিশু ধর্ষণের মামলার সেই শিক্ষক গ্রেফতার

সুন্দরবনে দাপিয়ে বেড়াচ্ছে জলদস্যু আলিম ও ডন বাহিনী সশস্ত্র সদস্যরা, মুক্তিপনের দাবিতে অপহৃত ২৫

গুলিবিদ্ধ যুবককে বহনকারী অ্যাম্বুলেন্সে ফের গুলিবর্ষণ

ছবি: প্রতিনিধি
উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের তিন সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

  বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে দালালচক্রের তিন সদস্যকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মন্ডল-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।   দণ্ডপ্রাপ্তরা হলেন রীনা খানম, তাসলিমা আক্তার ও নাসরিন আক্তার। এর মধ্যে নাসরিন আক্তারকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপর দুইজন রীনা খানম ও তাসলিমা আক্তারকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। উজিরপুর মডেল থানার ওসি রাকিবুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্তদের আদালতের মাধ্যমে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, হাসপাতাল এলাকায় সক্রিয় একটি সংঘবদ্ধ দালালচক্র রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করে নির্দিষ্ট ক্লিনিক ও চিকিৎসকের কাছে নেওয়ার নামে অর্থ আদায় করছিল। অভিযোগের ভিত্তিতে আকস্মিক অভিযানে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল থেকে তাদের হাতেনাতে আটক করেন। এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন জানিয়েছে।

বরিশাল মে ৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সুন্দরবনের পর্যটকদের ওপর হামলার চেষ্টায় আটক ২

টিকটকে পরিচয়ে স্কুলছাত্রকে হোটেলে নিয়ে বলাৎকার

এডিসি মাহমুদার বিরুদ্ধে দুদকে অভিযোগ করেন ভুক্তভোগী আব্দুল বাতেন৷ অভিযোগের পর তাকে ডেকে নিয়ে ৬ মাসের কারাদন্ডের হুমকি দেন মাহমুদা। এর কিছু দিন পরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

এডিসি মাহমুদা ইস্যুতে বদলি ও আদেশের পালাবদল

0 Comments