বাংলাদেশ

ফরিদপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস

Icon
ফরিদপুর প্রতিনিধি>
প্রকাশঃ মার্চ ২৬, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

 

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদ্‌যাপিত হয়েছে। দিবসটি শুরু হয় শহীদ মিনারে বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের মাধ্যমে। এসময় দেশের কল্যাণ ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দেশপ্রেমের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

 

বাংলাদেশ

আরও দেখুন
পলাশবাড়ী থানায় জামায়াত নেতার হামলা, ওসিসহ আহত ৮

  গাইবান্ধার পলাশবাড়ী থানায় বুধবার (২৫ মার্চ) রাতে পুলিশের ওপর হামলা চালিয়ে ৮ পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় যুব জামায়াতের এক নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আহতদের মধ্যে নারী পুলিশ সদস্যও রয়েছেন। পুলিশের তদন্তে এক স্থানীয় গণমাধ্যম কর্মীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যুব জামায়াত নেতা মাহমুদুল হাসান পলাশ অভিযোগ বিষয় নিয়ে থানায় গেলে, একটি দোকান বন্ধ না থাকার কারণে ওসির সঙ্গে তার তর্ক উত্তপ্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে পলাশ ও তার সঙ্গে থাকা সহযোগীরা ওসির ওপর চড়াও হন। অন্য পুলিশ সদস্যদের হস্তক্ষেপের সময় তাদেরও মারধর করা হয়। আহতরা পরে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পুলিশ সুপার জসীম উদ্দিন জানিয়েছেন, ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। জেলা জামায়াতের নেতারা দাবি জানিয়েছেন, প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু নিরীহ কাউকে হয়রানি করা যাবে না।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৬, ২০২৬ 0

রাঙ্গামাটির পাহাড়ি সড়কে বাস উল্টে ৪০ যাত্রী আহত

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

ছবি: প্রতিনিধি

ফরিদপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস

ছবি: প্রতিনিধি
পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

  পঞ্চগড়ে বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বীরমুক্তিযোদ্ধা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের উদ্‌যাপন শুরু হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন, পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সরকারি-বেসরকারি, সাংস্কৃতিক সংস্থার প্রতিনিধিরা।  

আমির খসরু লাবলু মার্চ ২৬, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বসুরহাটে বর্ষা এলেই জলাবদ্ধতা, আগাম প্রস্তুতির দাবি পৌরবাসীর

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষ, কৃষকদল নেতা নিহত

সাতক্ষীরায় ফুয়েল কার্ড ছাড়া মিলবে না জ্বালানি তেল

ছবি: প্রতিনিধি
বরিশালে যথাযথ মর্যাদায় এবং নানা আয়োজনে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস

  ‎আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের সূচনা হয় বরিশালে। সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। প্রথমে বিভাগীয় প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন, রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ সর্বস্তরের মানুষ। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সাধারণ মানুষের ঢল নামে; অনেকেই ব্যক্তিগতভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় বক্তারা নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়াও নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমিতেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮টায় বরিশাল বেলস পার্ক মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।  

বরিশাল ব্যুরো> মার্চ ২৬, ২০২৬ 0

সীতাকুণ্ডে ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’-এ ভয়াবহ আগুন

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে বিরিয়ানির দোকান উদ্বোধন করলেন এমপি

সুনামগঞ্জে জামায়াত নেতার বসতঘরে মিলল বিপুল অস্ত্র ও গোলাবারুদ

0 Comments