অর্থনীতি

টানা ৭ দফা কমার পর এবার বাড়লো স্বর্ণের দাম

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ মার্চ ২৮, ২০২৬


দেশের স্বর্ণবাজারে আবারো ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (২৮ মার্চ) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৭ টাকা বৃদ্ধি করে নতুন মূল্য নির্ধারণ করেছে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকায়। নতুন দর আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে এই সমন্বয় করা হয়েছে। নতুন সমন্বয় অনুযায়ী ২১ ক্যারেটের দাম ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৩ হাজার ৯১৪ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ১ লাখ ৫৭ হাজার ৯৩১ টাকা নির্ধারিত হয়েছে।
এর আগে শুক্রবার (২৭ মার্চ) টানা সপ্তম দফা কমানোর পর ২২ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে স্বর্ণের দাম ইতিমধ্যেই ৪৮ বার সমন্বয় করা হয়েছে; এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ২৭ বার, কমানো হয়েছে ২১ বার। ২০২৫ সালে দেশের বাজারে স্বর্ণের দাম ৯৩ বার সমন্বয় করা হয়েছিল।

অর্থনীতি

আরও দেখুন
টানা ৭ দফা কমার পর এবার বাড়লো স্বর্ণের দাম

দেশের স্বর্ণবাজারে আবারো ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (২৮ মার্চ) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৭ টাকা বৃদ্ধি করে নতুন মূল্য নির্ধারণ করেছে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকায়। নতুন দর আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে এই সমন্বয় করা হয়েছে। নতুন সমন্বয় অনুযায়ী ২১ ক্যারেটের দাম ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৩ হাজার ৯১৪ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ১ লাখ ৫৭ হাজার ৯৩১ টাকা নির্ধারিত হয়েছে। এর আগে শুক্রবার (২৭ মার্চ) টানা সপ্তম দফা কমানোর পর ২২ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে স্বর্ণের দাম ইতিমধ্যেই ৪৮ বার সমন্বয় করা হয়েছে; এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ২৭ বার, কমানো হয়েছে ২১ বার। ২০২৫ সালে দেশের বাজারে স্বর্ণের দাম ৯৩ বার সমন্বয় করা হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৮, ২০২৬ 0

সংকট না কাটলে বন্ধ সব ফিলিং স্টেশন: পাম্প মালিকদের আল্টিমেটাম

এক ধাক্কায় ৮০% বাড়ল জেট ফুয়েলের দাম

দেশের সমস্ত পেট্রোল পাম্প যে কোনো মুহূর্তে বন্ধের আশঙ্কা

পদত্যাগ করলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া

রাষ্ট্রায়ত্ত নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক সচিব মোহাম্মদ আইয়ুব মিয়া। সোমবার (১৬ মার্চ) তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের নিকট আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। গত বছরের ৭ ডিসেম্বর সরকার তাকে ব্যাংকটির প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল। ব্যাংকটির কার্যক্রম পুরোপুরি শুরু হওয়ার আগেই তার এই পদত্যাগ ব্যাংকিং খাতে নতুন আলোচনা ও অনিশ্চয়তার সৃষ্টি করেছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তীব্র তারল্য সংকটে থাকা পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক— এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়েছে। ব্যাংকটির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার ইতোমধ্যে ২০ হাজার কোটি টাকা প্রদান করেছে এবং অবশিষ্ট ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের শেয়ারের মাধ্যমে সংগ্রহের পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, ব্যাংকটির শীর্ষ নেতৃত্বে অনিশ্চয়তা এর আগেও দেখা দেয়। সরকারের নির্বাচিত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মনোনীত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে ওই পদে যোগদান থেকে বিরত থাকেন। বর্তমান পরিস্থিতিতে ব্যাংকটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক—দুই গুরুত্বপূর্ণ পদই শূন্য থাকায় দ্রুত নতুন নেতৃত্ব নিয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সংশ্লিষ্টরা মনে করছেন, একীভূত পাঁচ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং আমানতকারীদের আস্থা নিশ্চিত করতে শক্তিশালী ও দক্ষ নেতৃত্ব অপরিহার্য।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৬, ২০২৬ 0

ঈদে বিশেষ শিডিউলে ব্যাংকিং কার্যক্রম চালু রাখা হবে

আবারো কমলো স্বর্ণের দাম

ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর

১২ দিনে চট্টগ্রাম বন্দরে ভিড়ল ১৬ জ্বালানি জাহাজ, পথে আরও তিনটি

মার্চের প্রথমার্ধে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি পণ্য এসে পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে, যা দেশের বিদ্যুৎ উৎপাদন ও শিল্পখাতে জ্বালানির সরবরাহ স্থিতিশীল রাখতে সহায়ক হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এলএনজি, এলপিজি এবং অন্যান্য পরিশোধিত জ্বালানি বহনকারী মোট ১৬টি জাহাজ ইতোমধ্যে বন্দরে এসেছে এবং আগামী কয়েক দিনের মধ্যে আরও তিনটি জাহাজ আগমনের সম্ভাবনা রয়েছে। মার্চের প্রথম দশকে কাতার থেকে আগত তিনটি এলএনজি ট্যাংকার—‘আল জুর’, ‘আল জাসাসিয়া’ ও ‘লুসাইল’—প্রতিটি প্রায় ৬২ হাজার টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস খালাস করেছে। এছাড়া ১২ মার্চ বন্দরে পৌঁছানো ‘আল গালায়েল’ জাহাজ থেকে প্রায় ২৬ হাজার টনের বেশি এলএনজি ভাসমান সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ ইউনিটে স্থানান্তর প্রক্রিয়া চলছে। একই সময়ে এলপিজিবাহী জাহাজের সংখ্যাও ছিল উল্লেখযোগ্য। মালয়েশিয়া ও ওমান থেকে আগত ট্যাংকারগুলো থেকে ইতোমধ্যে প্রায় ১৯ হাজার টনের বেশি এলপিজি খালাস করা হয়েছে। আরও কয়েকটি জাহাজে খালাস কার্যক্রম চলমান রয়েছে, যা মার্চের মধ্যভাগের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এলএনজি ও এলপিজির পাশাপাশি ফার্নেস অয়েল, গ্যাস অয়েল, ডিজেল এবং বেজ অয়েলসহ শিল্পখাতের গুরুত্বপূর্ণ জ্বালানি উপকরণও বন্দরে পৌঁছেছে। বিপিসির তথ্য অনুযায়ী, সব মিলিয়ে প্রায় ১ লাখ ৪৭ হাজার টন পরিশোধিত জ্বালানি এবং প্রায় চার হাজার টন বেজ অয়েল দেশে এসেছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হরমুজ প্রণালিকে ঘিরে ভূরাজনৈতিক উত্তেজনা জাহাজ চলাচল ও বিমা ব্যয়ে প্রভাব ফেলতে পারে। তবুও বর্তমানে বন্দরে জাহাজ আগমন ও খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে, ফলে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা ও গৃহস্থালির জ্বালানি সরবরাহে তাৎক্ষণিক কোনো বিঘ্নের আশঙ্কা নেই।

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৪, ২০২৬ 0

সোনার দাম দুইদিনে বাড়লো ভরিপ্রতি ২,২১৬ টাকা

কেন্দ্রীয় ব্যাংকের ছাড়পত্র ছাড়া ফেরত নিতে পারবে ১০০ কোটি টাকা পর্যন্ত মূলধন

আবারো কমলো স্বর্ণের দাম

0 Comments