বাংলাদেশ

বাগেরহাটে মজুদ ১২ হাজার লিটারের বেশী জ্বালানী  তেল উদ্ধার

Icon
বাগেরহাট
প্রকাশঃ মার্চ ২৯, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি


 
বাগেরহাটের মোংলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে কোস্ট গার্ড, নৌবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে প্রায় ১২ হাজার ৬১৩ লিটার তেল জব্দ করা হয়েছে। জব্দকৃত তেলের আনুমানিক মূল্য ১২ লাখ ১০ হাজার ৮৫০ টাকা।
রোববার (২৯ মার্চ) মধ্যরাত ১টার দিকে মোংলা অয়েল ইনস্টলেশন এলাকায় অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেডে এ অভিযান চালানো হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযানে প্রতিষ্ঠানের তিনটি ট্যাংকে সংরক্ষিত তেলের পরিমাণ পরিমাপ ও কাগজপত্র যাচাই করে অনুমোদিত সীমার অতিরিক্ত মজুদের প্রমাণ পাওয়া যায়।


উদ্ধারকৃত তেলের বিষয়ে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসকের তত্ত্বাবধানে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
ভূমি দখল, মাদক ও বালু মহল দুর্নীতির বিরুদ্ধে নীলফামারীতে মানববন্ধন

  নীলফামারীতে ভূমি দখল, মাদক ব্যবসা ও বালু মহলকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয়রা। রোববার (২৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সদর উপজেলার কচুকাটা, তিন থানার মোড়সহ আশপাশের বিভিন্ন এলাকার নারী-পুরুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, ভুয়া লিজের কাগজ দেখিয়ে সরকারি জমি দখল, অবৈধ বালু উত্তোলন এবং মাদক ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এতে সরকারি সম্পদের ক্ষতি ও সামাজিক পরিবেশের অবনতি ঘটছে। বিক্ষোভকারীরা আনিছুর রহমান ও সুদী ব্যবসায়ী মুন্নুর বিরুদ্ধে অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, দখলকৃত জমি উদ্ধার এবং অবৈধ কার্যক্রম বন্ধের দাবি জানান। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন স্থানীয়রা।

নীলফামারী প্রতিনিধি> মার্চ ২৯, ২০২৬ 0

এবারের ঈদযাত্রা তুলোনামুলক স্বস্তিদায়ক হয়েছে: সেতুমন্ত্রী

ছবি: প্রতিনিধি

নীলফামারীসহ রংপুর বিভাগে জ্বালানি তেল সরবরাহ বন্ধ ও কর্মবিরতি

ছবি: প্রতিনিধি

বাগেরহাটে মজুদ ১২ হাজার লিটারের বেশী জ্বালানী  তেল উদ্ধার

ছবি: প্রতিনিধি
নোয়াখালীতে নিখোঁজের দুই দিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার

  নোয়াখালীর কবিরহাট উপজেলায় দুই দিন নিখোঁজ থাকার পর মো. সোহেল রানা (২৪) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের রাজী সাহেব ব্রিকস ম্যানুফ্যাকচারিংয়ের অফিস সংলগ্ন ডোবা থেকে ভাসমান অবস্থায় তার দেহ পাওয়া যায়। নিহত সোহেল রানা হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের উত্তর শান্তিপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত চলছে।

নোয়াখালী প্রতিনিধি> মার্চ ২৯, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

হাতবোমা বিস্ফোরণ ও লুটপাট, হ্যান্ডকাপধারী আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১১ জেলায় নিয়োগ নতুন জেলা প্রশাসক

ছবি: প্রতিনিধি

নালিতাবাড়ীতে পুলিশ ঘটনাস্থল ত্যাগের পরই রক্তাক্ত হামলা, গৃহবধূ গুরুতর জখম

ছবি: প্রতিনিধি
বাগেরহাটে বাঘ সংরক্ষণ সেমিনার অনুষ্ঠিত

  বাগেরহাটে সুন্দরবন পূর্ব বন বিভাগের আয়োজনে রবিবার (২৯ মার্চ) বাঘ সংরক্ষণ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি বাগেরহাট প্রেস ক্লাবে সকাল ১১টা ৩০এ শুরু হয়। প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল আজিজ প্রধান প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ, বাঘের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা এবং মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সংঘাত কমানোর গুরুত্বের উপর গুরুত্বারোপ করেন। এছাড়া টেকসই বন ব্যবস্থাপনা, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী। বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন এবং সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ ও বিশ্ব ঐতিহ্যের অংশ। রয়েল বেঙ্গল টাইগারসহ বিভিন্ন বিরল প্রজাতির বন্যপ্রাণীর আবাসস্থল হিসেবে এর গুরুত্ব অপরিসীম। তারা বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি, সমন্বিত কার্যক্রম জোরদার এবং অবৈধ শিকার প্রতিরোধের আহ্বান জানান। সেমিনারে বন বিভাগের কর্মকর্তা, পরিবেশ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

বাগেরহাট মার্চ ২৯, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বরিশালে বাস উল্টে খাদে পড়ে নিহত নারী

ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ অভিবাসীর মর্মান্তিক মৃত্যু

জ্বালানি তেল সাশ্রয়ে সাইকেলে চেপে অফিস করছেন সাবেক এমপি শিল্পপতি সিদ্দিক

0 Comments