সংসদ সদস্য বলেছেন, রাজনীতি, প্রশাসন ও জনসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ও ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে সমাজে দুর্নীতি কমানো সম্ভব হবে।
শনিবার (১৩ জুন) জামালপুরের বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি বাবুল বলেন, “নারীরা তুলনামূলকভাবে পুরুষদের চেয়ে কম দুর্নীতি করে। তাই রাষ্ট্র ও সমাজের বিভিন্ন পর্যায়ে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ বৃদ্ধি পেলে সুশাসন প্রতিষ্ঠা সহজ হবে।”
মেলান্দহ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন পুশির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল কবির মঞ্জুসহ বিএনপি ও মহিলা দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা দেশ গঠন, নারী নেতৃত্বের বিকাশ এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।