শিরোনাম

নরসিংদীতে জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নরসিংদীতে জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নজরুল ইসলাম, নরসিংদী:

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে ইটাখোলা-পুটিয়া বাজার সড়কের মোল্লাকান্দা এলাকায় ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক , প্রধান নির্বাহী কর্মকর্তা এবং হিসাবরক্ষক ।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, চলতি বর্ষা মৌসুমে নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় মোট তিন হাজার ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর