বিশ্ব

সিডনিতে গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা সভা

Icon
অস্ট্রেলিয়া প্রতিনিধি
প্রকাশঃ জানুয়ারী ৭, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

প্রবাসী লেখক ও সাংবাদিকদের বৃহত্তম সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (ABJA) বুধবার (৭ জানুয়ারি) সিডনির ল্যাকেম্বার ধানসিঁড়ি ফাংশন সেন্টারে ‘গণতন্ত্রায়ণে সংবাদমাধ্যমের ভূমিকা ও স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত বরেণ্য সাংবাদিক ও লেখক সোহরাব হাসান।
সভা মোহাম্মাদ আবদুল মতিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ও কার্যনির্বাহী সদস্য আকিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন ড. ওয়ালিউল ইসলাম, ড. হুমায়ুর চৌধুরি রানা, জাকির আলম লেলিন, মোবারক হোসেন প্রমুখ। বক্তারা রাষ্ট্রীয় ও রাজনৈতিক চাপ সাংবাদিকদের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য হুমকি উল্লেখ করে নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।


সভা শেষে ABJA’র পক্ষ থেকে সোহরাব হাসানকে সম্মাননা প্রদান করা হয়।

পিতার স্মরণে আবেগঘন বার্তা মোজতবা খামেনির

  ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ৪০ দিন পূর্তি উপলক্ষে আনুষ্ঠানিক শোকবার্তা প্রদান করেছেন দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, সমন্বিত সামরিক হামলার মাধ্যমে সংঘটিত এই হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের শামিল। বিবৃতিতে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে সংঘটিত হামলায় খামেনির মৃত্যু ঘটে, যা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। একই সঙ্গে তিনি এ ঘটনাকে ‘ইসলামি উম্মাহর বিরুদ্ধে আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেন। বর্তমান সর্বোচ্চ নেতা আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক শান্তির জন্য হুমকিস্বরূপ। তিনি জনগণকে সংযত থাকার আহ্বান জানিয়ে রাষ্ট্রীয় ঐক্য ও প্রতিরোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। বিশ্লেষকদের মতে, শোকাবহ এই সময়কে কেন্দ্র করে দেওয়া বক্তব্যটি মূলত অভ্যন্তরীণ সংহতি সুদৃঢ় করা এবং আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার কৌশলগত প্রয়াস।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১০, ২০২৬ 0

যুদ্ধবিরতির মধ্যেই কুয়েতে ড্রোন হামলা, দায়ী করা হচ্ছে ইরানকে

“ইরান চুক্তি না মানলে পুনরায় যুদ্ধ শুরু”: ট্রাম্প

যুদ্ধবিরতি যে কোনো মুহূর্তে ভেস্তে যাওয়ার আশঙ্কা

ইরানকে অস্ত্র সরবরাহে ৫০% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের কাছে সামরিক সরবরাহকারী দেশগুলোর বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় তিনি জানান, যদি কোনো দেশ ইরানকে অস্ত্র সরবরাহ করে, তবে যুক্তরাষ্ট্রে তাদের রপ্তানিকৃত সমস্ত পণ্যের ওপর সঙ্গে সঙ্গেই ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইরান দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির দিকে এগোচ্ছে, তবে তেহরানের মিত্র ও অংশীদার দেশগুলোকে সতর্ক থাকতে হবে। তিনি বলেছিলেন, এই শুল্ক আরোপের ক্ষেত্রে কোনো ব্যতিক্রম বা ছাড় দেওয়া হবে না এবং এটি সঙ্গে সঙ্গেই কার্যকর হবে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৮, ২০২৬ 0
মারিয়া জাখারোভা

‘শোচনীয় পরাজয়’ হয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের: রাশিয়া

ইরান–যুক্তরাষ্ট্র আলোচনায় চূড়ান্ত ১০ শর্ত

পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি, নেতানিয়াহু চ্যালেঞ্জে

হরমুজ প্রণালিতে নৌপথ নিরাপদ রাখার দায়িত্ব নেবে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার মন্তব্য করেছেন, মঙ্গলবার (৭ এপ্রিল) রাতের শর্তসাপেক্ষ দুই সপ্তাহের যুদ্ধবিরতি ইরানের সঙ্গে বিশ্ব শান্তির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ।  টাইমস অব ইসরায়েলের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, ইরান এই সিদ্ধান্ত নিতে চেয়েছে এবং তারা দীর্ঘ সংঘাতের ক্লান্ত। ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালিতে যানজট নিরসনে যুক্তরাষ্ট্র সহায়তা প্রদান করবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধবিরতি তখনই কার্যকর হবে যখন ইরান আন্তর্জাতিক জাহাজগুলোর সম্পূর্ণ ও নিরাপদ চলাচলের জন্য প্রণালীটি খুলে দেবে। এই শর্তসাপেক্ষ সিদ্ধান্তের প্রেক্ষিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম রাতভর কমতে শুরু করেছে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৮, ২০২৬ 0

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার পদে আলোচনায় আরিফ খানের নাম

দেশ পুনর্নির্মাণেই হরমুজ প্রণালির ফি ব্যয় করবে ইরান

‘কৌশলগত জয়ের’ দাবি যুক্তরাষ্ট্রের

0 Comments