বাংলাদেশ

খাগড়াছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নির্বাচনী প্রস্তুতি সমাবেশ

Icon
এইচ এম প্রফুল্ল
প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) উপ-মহাপরিচালক ড. মো. সাইফুর রহমান বলেছেন, দেশের ইতিহাসে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্যে আনসার ও ভিডিপি সদস্যরা দেশের অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়িতে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সমাবেশ ও ব্রিফিংয়ে তিনি আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনকালীন দায়িত্বে নিরপেক্ষ থাকার নির্দেশ দেন। সমাবেশে জেলার পাঁচটি উপজেলার সদস্যরা সরাসরি উপস্থিত ছিলেন, বাকিরা ভার্চুয়ালি অংশ নেন। রাঙামাটি ও বান্দরবান জেলা থেকেও সদস্যরা ভার্চুয়ালি যুক্ত হন।


এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের পরিচালক জিয়াউর রহমান, চট্টগ্রাম আনসার ব্যাটালিয়ন (৩১ বিএন) এর পরিচালক মুনমুন সুলতানা, খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়ন (৫ বিএন) এর পরিচালক মো. আমমার হোসেন, উপ-পরিচালক মো. রুবায়েত বিন সালাম ও জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
ফুটবল খেলা কেন্দ্র করে ভাঙ্গায় সংঘর্ষ, আহত ৩০

  ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফুটবল খেলার ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতির জেরে দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষ শুরু হয়। স্থানীয়দের তথ্য অনুযায়ী, কয়েকদিন আগে মুনসুরাবাদ এলাকার যুবকেরা ফুটবল খেলার জন্য মাইকিং করার সময় পাশ্ববর্তী খাপুরা গ্রামের যুবকের সঙ্গে বাকবিতণ্ডা হয়। সেই ঘটনার জের ধরে উত্তেজনা সৃষ্টি হয়। বিকেলে খাপুরা গ্রামের দুই যুবককে মারধরের অভিযোগ ওঠে, যার প্রতিশোধ নিতে খাপুরা গ্রামের লোকজন পাল্টা হামলা চালিয়ে মুনসুরাবাদ বাজার কমিটির সভাপতি জিন্নাত মোল্লাকে আঘাত করেন। এরপর দুই পক্ষ দেশীয় অস্ত্র—ঢাল, সরকি, রামদা এবং ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে একে অপরের ওপর হামলা চালানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভাঙ্গা থানার এসআই মামুন জানিয়েছেন, “পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং বর্তমানে এলাকা শান্ত রয়েছে।”  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৪, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সরকারি নির্দেশনা না মেনে আলোকসজ্জায় বিসিক উদ্যোক্তা মেলা

ডিসির বিরুদ্ধে নারী ইউএনওর অডিও ভাইরাল

ছবি: প্রতিনিধি

সালথায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১০, ভাঙচুর বহু বাড়িঘর

ছবি: প্রতিনিধি
তেল কেলেঙ্কারিতে রাজশাহীর ফায়ার সার্ভিসের ৫ সদস্য প্রত্যাহার

  রাজশাহীর নওহাটা ফায়ার সার্ভিস স্টেশনের পাঁচ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের ঢাকায় ফায়ার সার্ভিস সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে, কারণ তারা ভুয়া চাহিদাপত্র তৈরি করে ফিলিং স্টেশন থেকে ৩০০ লিটার পেট্রোল ও অকটেন উত্তোলনের চেষ্টা করেছিল। প্রত্যাহার হওয়া পাঁচজন হলেন—লিডার রবিউল আলম, গাড়িচালক আজিজুর রহমান এবং ফায়ার ফাইটার জাকির হোসেন, ইয়াসির আরাফাত ও আব্বাস আলী। স্টেশন ইনচার্জ ওয়ারহাউস ইন্সপেক্টর নিরঞ্জন সরকার জানান, তিনি ছুটিতে থাকাকালীন এ ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টার দিকে অভিযুক্তরা স্টেশন ত্যাগ করে ঢাকায় পাঠানো হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, দায়িত্বপ্রাপ্ত লিডার রবিউল আলম অফিসের নামে ভুয়া চাহিদাপত্র তৈরি করে একটি সরকারি গাড়িতে ড্রাম ও ব্যারেল নিয়ে নিকটবর্তী ফিলিং স্টেশনে প্রথমে ২০০ লিটার পেট্রোল এবং পরে ১০০ লিটার অকটেন উত্তোলনের চেষ্টা করেন। পুলিশের সন্দেহের কারণে পরে জ্বালানি ফেরত নেওয়া হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অভিযুক্তরা সরকারি গাড়ি ব্যবহার করে ব্যক্তিগত মোটরসাইকেলের জন্য জ্বালানি সংগ্রহ করতে চেয়েছিলেন। এটি সরকারি সম্পদের অপব্যবহার হিসেবে ধরা হচ্ছে। তদন্ত শেষে প্রমাণিত হলে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।  

রাজশাহী এপ্রিল ২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা

ছবি: প্রতিনিধি

ছোট ফেনী নদীর ভয়াবহ ভাঙনে বিলীন হচ্ছে চরপারবর্তীদের জনপদ

ছবি: প্রতিনিধি

নীলফামারীর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৬ শিশু ভর্তি

ছবি: প্রতিনিধি
নগরীকে বাসযোগ্য ও পরিবেশবান্ধব গড়তে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার: রসিক প্রশাসক ডন

  রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন বলেছেন, নগরীকে একটি বাসযোগ্য ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। শ্যামা সুন্দরী খাল, কেডি ক্যানেল, ইছামতি, কুকরুল বিল ও চিকলী বিলসহ নগরীর খালগুলো পরিকল্পিতভাবে সংস্কার করতে পারলে নগরবাসী এবং প্রকৃতিও সুফল পাবে। তিনি দায়িত্বে থাকা পর্যন্ত খাল সংস্কারে সর্বোচ্চ চ্যালেঞ্জ গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে নগরীর টাউনহলে অনুষ্ঠিত তিস্তা নদী ও খাল সংরক্ষণ বিষয়ক গ্রীন ভয়েস বিভাগীয় পরিবেশ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রংপুর সিটি দেশের দরিদ্রতম সিটি হওয়ায় উন্নয়নে বরাদ্দ সীমিত, তবুও নগরবাসীর অধিকার সুরক্ষায় তিনি প্রশাসক হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করতে চান। প্রশাসক আরও বলেন, বর্তমান প্রজন্মের যুবকরা পরিবেশ রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাদের সচেতনতা ভবিষ্যতের বাসযোগ্য নগরী নিশ্চিত করবে। পাশাপাশি দুর্নীতি রোধ ও স্বচ্ছতা নিশ্চিত করা দেশের উন্নয়নের জন্য অপরিহার্য। গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির বলেন, শিক্ষার্থীরা দেশের বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণের ইতিহাস রয়েছে। আজকের শিক্ষার্থীরাই পরিবেশবান্ধব দেশ গড়ার মূল শক্তি। পরিবেশ রক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। সম্মেলনে জলবায়ু পরিবর্তন, খরা, বন্যা, নদীভাঙন, জলাবদ্ধতা ও অপরিকল্পিত নগরায়নের কারণে রংপুর বিভাগের পরিবেশ সংকট ও জীবিকায় ঝুঁকি তুলে ধরা হয়। দেশীয় বৃক্ষরোপণ, প্লাস্টিক ব্যবহারে নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনারও আহ্বান জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে “যুবরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে” শ্লোগান সামনে রেখে দুইদিনব্যাপী সম্মেলনের উদ্বোধন হয়। এতে রংপুর বিভাগের গ্রীন ভয়েসের ৪০টি ইউনিটের ৫০০’র বেশি প্রতিনিধি, বিভিন্ন সংগঠন, সুধীজন ও গণমাধ্যমসহ প্রায় ৬০০ জন অংশগ্রহণ করেছেন। সম্মেলনের মূল লক্ষ্য হলো তরুণ সমাজকে পরিবেশ রক্ষায় সচেতন করা এবং ভবিষ্যতে নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর ভূমিকা রাখার সক্ষমতা তৈরি করা।  

রংপুর ব্যুরো এপ্রিল ২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে ৮৭ লাখ টাকার বিষ্ণু মূর্তিসহ গ্রেফতার ১

বাড়ীতে মজুদকৃত ৫৮০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

ছবি:প্রতিনিধি

“সুন্দরবনকে অচিরেই দস্যুমুক্ত করা হবে”: শেখ ফরিদুল ইসলাম

0 Comments