বাংলাদেশ

কাজিরহাটে সমর্থকদের ওপর হামলার প্রতিবাদের দাঁড়িপাল্লা প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলন

Icon
বরিশাল
প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

বরিশাল-৪ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা আবদুল জব্বারের সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন প্রার্থীর প্রধান এজেন্ট সৈয়দ গুলজার আলম। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বরিশাল প্রেসক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সৈয়দ গুলজার আলম বলেন, নির্বাচনী প্রচারণার শেষ দিন (৯ ফেব্রুয়ারি) আন্দারমানিক ইউনিয়নের ৩নং ওয়ার্ডে জামায়াতের নেতা-কর্মীরা প্রচারণা চালানোর সময় স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা বাধা প্রদান করে। এরপর হামলা চালিয়ে ১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়, লাঠি দিয়ে নেতাকর্মীদের ওপর বেধরক হামলা করা হয়। এতে কয়েকজন গুরুতর আহত হন, একজনের পা ভেঙে যায়। আহতদের মধ্যে দুইজন বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন, বাকিদের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, এর আগেও ২ ফেব্রুয়ারি হামলার ঘটনা ঘটেছিল। লিখিত অভিযোগ দিয়েও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। সৈয়দ গুলজার আলম প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
সংবাদ সম্মেলনে জামায়াত ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: সংগ্রহীত
কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুকুর থেকে বিপুল অস্ত্র উদ্ধার

কুমিল্লা সদর উপজেলার কটকবাজার এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) টানা আট ঘণ্টা বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। অভিযানটি মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোররাত থেকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালনা করা হয়। র‍্যাব কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানিয়েছেন, অভিযানকালে দুটি পুকুরে তল্লাশি চালিয়ে সাদা প্লাস্টিকের বস্তায় মোড়ানো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগাজিন, একটি রিভলভার, দুটি একনালা বন্দুক, বিপুল পরিমাণ গুলি এবং ৩৩টি দেশীয় অস্ত্র। মেজর সাদমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ভারত থেকে অবৈধ অস্ত্রের একটি চালান কুমিল্লায় প্রবেশ করতে পারে। দীর্ঘ নজরদারির পর নিশ্চিত হয় যে অস্ত্রগুলো একটি পুকুরে লুকানো ছিল। পরে পাশের আরেকটি পুকুর থেকে আরও কিছু বস্তা উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই আগামী নির্বাচনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। র‍্যাব–১১ সিপিসি–২ কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, “উদ্ধারকৃত অস্ত্র নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে আনা হয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১০, ২০২৬ 0

সিলেটের গোয়াইনঘাটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

ছবি: প্রতিনিধি

পূর্ব সুন্দরবনে অবৈধভাবে পারশে মাছের পোনা আহরণ, ২৫ আটক, দুই ট্রলার জব্দ

ছবি: সংগৃহীত

রমজানের আগেই লেবুর দাম বেড়ে তিনগুণ

ছবি: প্রতিনিধি
সৈয়দপুরে লাঙ্গল প্রতীকের নির্বাচনী অফিসে হামলা, ৯ জন আহত

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী সিদ্দিকুল আলমের নির্বাচনী অফিসে গভীর রাতে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে নতুন বাবুপাড়া এলাকায় অফিসে হামলা চালানো হয়। এতে ৯ জন কর্মী-সমর্থক আহত হন, দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে কিশোরগঞ্জ ইউপি চেয়ারম্যান বুলেট বাবু ও কর্মী শাকিল আহমেদ রয়েছেন। আহতদের মধ্যে দু’জনকে রংপুরে চিকিৎসার জন্য পাঠানো হয়। প্রার্থী সিদ্দিকুল আলম অভিযোগ করেছেন, সাবেক যুবলীগ নেতা ও বর্তমানে জামায়াত নেতা জাকির হোসেনের নেতৃত্বে উগ্র সন্ত্রাসীরা অফিসে হামলা চালিয়ে কর্মীদের মারধর ও মালামাল তছনছ করেছে। তিনি তাদের দ্রুত গ্রেফতারের দাবি করেছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহদী ইমাম জানান, অফিস থেকে টাকা বিতরণের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে, এবং যারা হামলায় জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর শাখার নায়েবে আমীর শফিকুল ইসলাম বলেন, হামলায় জামায়াত জড়িত নয়।  

সৈয়দপুর, নীলফামারী ফেব্রুয়ারি ১০, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

খাগড়াছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নির্বাচনী প্রস্তুতি সমাবেশ

ছবি: প্রতিনিধি

কাজিরহাটে সমর্থকদের ওপর হামলার প্রতিবাদের দাঁড়িপাল্লা প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলন

এম. রশিদুজ্জামান মিল্লাত ও অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী

জামালপুর-১ আসনে বিএনপিকে টেক্কা দিতে মড়িয়া জামায়াত

ছবি: প্রতিনিধি
সশস্ত্র গ্রুপকে অস্ত্র ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান ব্রি. জে. কে এম ওবায়দুল হক এর

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পাহাড়ের সশস্ত্র গ্রুপগুলোকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যারা এলাকার উন্নয়নে বাধা দিচ্ছে, তাদের প্রতিহত করতে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। তিনি আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। একই সঙ্গে আঞ্চলিক সংগঠনগুলোর সদস্যদের স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসার অনুরোধ জানিয়েছেন। এই সময় তিনি পানছড়ি উপজেলার ৩নং ইউনিয়নের পূজগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, এলাকার উদ্যোগী মহিলাদের সেলাই মেশিন প্রদান এবং হতদরিদ্রদের মাঝে হুইলচেয়ার ও শীতকম্বল বিতরণের আয়োজনকেও উল্লেখযোগ্য করেছেন। অনুষ্ঠানে সেনা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

এইচ এম প্রফুল্ল ফেব্রুয়ারি ১০, ২০২৬ 0
অভিযুক্ত আলী নাছের খান ও বিএনপি প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি

গাজীপুর-২ আসনে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে এনআইডি জালিয়াতি ও অর্থ লেনদেনের অভিযোগ

ছবি: সংগ্রহীত

আটোয়ারীতে নির্বাচনী সহিংসতা, বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৩

বগুড়ায় ভোট বিতর্কে বিএনপি-জামায়াত তুমুল সংঘর্ষ, দুজন গুরুতর আহত

0 Comments