বাংলাদেশ

সরকারি নির্দেশনা না মেনে আলোকসজ্জায় বিসিক উদ্যোক্তা মেলা

Icon
তানিয়া আক্তার
প্রকাশঃ এপ্রিল ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি


 
সরকারি নির্দেশনা উপেক্ষা করে জামালপুর পৌর শহরের বাইপাস এলাকায় জমকালো আলোকসজ্জার মধ্যেই চলছে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের আয়োজনে শুরু হওয়া এ মেলায় প্রায় ৯০টি স্টল নিয়ে বিভিন্ন জেলার উদ্যোক্তারা অংশ নিয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) রাত ৯টায় সরেজমিনে দেখা যায়, মেলায় নাগরদোলা, নৌকা রাইডসহ বিভিন্ন বিনোদন চালু রয়েছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলায় দর্শনার্থীদের ভিড় বেড়েছে।
স্থানীয়দের মতে, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সরকারি নির্দেশনা থাকলেও মেলায় আলোকসজ্জা ও কার্যক্রম বন্ধ না হওয়ায় তারা পরিবার নিয়ে ঘুরতে আসছেন। তবে সচেতন মহল বলছে, এভাবে নির্দেশনা অমান্য করা ঠিক নয় এবং সবাইকে নিয়ম মেনে চলা উচিত।
এ বিষয়ে বিসিকের সহকারী পরিচালক সম্রাট আকবর জানান, মেলার অনুমতি জেলা প্রশাসনের কাছ থেকে নেওয়া হয়েছে। অন্যদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস বলেন, এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন তার জানা নেই। জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

 

বাংলাদেশ

আরও দেখুন
রাজধানীতে গ্যাসলাইট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

রাজধানীর কদমতলীর আল বারাকা হাসপাতালের পাশে একটি গ্যাসলাইট কারখানায় শনিবার (৪ এপ্রিল) দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।  স্থানীয়রা প্রথমে কারখানার ভেতরে ধোঁয়া দেখতে পান, পরক্ষণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস জানিয়েছে, গ্যাসলাইট কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত বিস্তার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।  কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন, এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন পাশের ভবনগুলোতে ছড়াতে না পারে তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৪, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ফুটবল খেলা কেন্দ্র করে ভাঙ্গায় সংঘর্ষ, আহত ৩০

ছবি: প্রতিনিধি

সরকারি নির্দেশনা না মেনে আলোকসজ্জায় বিসিক উদ্যোক্তা মেলা

ডিসির বিরুদ্ধে নারী ইউএনওর অডিও ভাইরাল

ছবি: প্রতিনিধি
সালথায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১০, ভাঙচুর বহু বাড়িঘর

  ফরিদপুরের সালথা উপজেলায় জমি সংক্রান্ত দীর্ঘমেয়াদি বিরোধের জেরে বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রাম এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  আহত অন্তত ১০ জনের মধ্যে ৭ জনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের তথ্যে জানা গেছে, হেমায়েত মাতুব্বর ও ফারুক মাতুব্বরের সমর্থকদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমি মাপার সময় কথাকাটাকাটি থেকে হাতাহাতিতে রূপ নেয়, পরে প্রায় ২০০–৩০০ জন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বসতবাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টার ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সালথা থানার ওসি (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

ফরিদপুর প্রতিনিধি> এপ্রিল ২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

তেল কেলেঙ্কারিতে রাজশাহীর ফায়ার সার্ভিসের ৫ সদস্য প্রত্যাহার

ছবি: প্রতিনিধি

শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা

ছবি: প্রতিনিধি

ছোট ফেনী নদীর ভয়াবহ ভাঙনে বিলীন হচ্ছে চরপারবর্তীদের জনপদ

ছবি: প্রতিনিধি
নীলফামারীর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৬ শিশু ভর্তি

  নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে একের পর এক শিশু হাসপাতালে ভর্তি হওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। জ্বর, কাশি ও শরীরে র‍্যাশ নিয়ে অসুস্থ ৬ শিশুকে নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশন বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ সরকার বিষয়টি নিশ্চিত করেন। আক্রান্তদের মধ্যে ডিমলা ও ডোমার থেকে একজন করে এবং সদর উপজেলা থেকে চারজন শিশু রয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, গত দুই দিনে এসব শিশু একই ধরনের উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। সংক্রমণের আশঙ্কায় তাদের আলাদা করে রাখা হয়েছে এবং নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানান, রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে হামের সংক্রমণ বলা যাচ্ছে না। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। নীলফামারীর সিভিল সার্জন আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রামক রোগ প্রতিরোধে সতর্কতা ও টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়।  

নীলফামারী প্রতিনিধি> এপ্রিল ২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নগরীকে বাসযোগ্য ও পরিবেশবান্ধব গড়তে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার: রসিক প্রশাসক ডন

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে ৮৭ লাখ টাকার বিষ্ণু মূর্তিসহ গ্রেফতার ১

বাড়ীতে মজুদকৃত ৫৮০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

0 Comments