বাংলাদেশ

নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত কলেজছাত্র রাব্বী

Icon
শেরপুর প্রতিনিধি>
প্রকাশঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৬
খোরশেদ রাব্বী
খোরশেদ রাব্বী

চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় খোরশেদ রাব্বী (২৬) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বী শেরপুরের নালিতাবাড়ী শহরের নিলামপট্টি এলাকার বাসিন্দা এবং স্থানীয় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফজলুর রহমানের ছেলে। তিনি আনন্দমোহন কলেজ-এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চার বন্ধুকে সঙ্গে নিয়ে একটি প্রাইভেটকারযোগে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন রাব্বী। ভোরে সাতকানিয়া এলাকায় রাস্তার পাশে গাড়ি থামিয়ে বিশ্রাম নেওয়ার সময় তিনি গাড়ি থেকে নেমে এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ

আরও দেখুন
বনানীতে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনের কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানী ১২ নম্বর সড়কের কাঁচাবাজারের সামনে অবস্থিত ৪৪ নম্বর ভবনের ১১ তলায় এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খবর পাওয়ার পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ইউনিট যুক্ত হয়ে মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।    

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে শুরু ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

ছবি: প্রতিনিধি

বৈশাখে ফরিদপুরে শতবর্ষী জমজমাট মাছের মেলা

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে তিন দিনব্যাপী বৈশাখী মেলায় উপচে পড়া ভিড়

ছবি: প্রতিনিধি
ফেনীতে হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠিত

  ফেনীতে ২০২৬ সালের হজযাত্রীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) শহরের একটি কনভেনশন হলে হামযা এয়ার ইন্টারন্যাশনালের উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক স্কলার ড. নুরুল ইসলাম মাক্কী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা সিদ্দিক উল্লাহ এবং মাওলানা মেজবাহ উদ্দিন। সভাপতিত্ব করেন মাওলানা ইয়াকুব ফারুকী। হামযা এয়ার ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রশিক্ষণে হজযাত্রীদের হজের বিধান, করণীয় এবং সতর্কতা বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়। আয়োজকরা জানান, সুষ্ঠু ও নিরাপদ হজ সম্পন্নে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।  

ফেনী এপ্রিল ১৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে সমন্বিত উদ্যোগের আহ্বান বিভাগীয় কমিশনারের

সড়ক দুর্ঘটনায় ঢাবির ‘ক্ষণিকা’ বাসের একাধিক শিক্ষার্থী আহত

ঢাকার ফুটপাত ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক

ছবি: প্রতিনিধি
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত আহত ৩

নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের পূর্ব সূটিপাড়া জামতলী এলাকায় দ্রুতগতির একটি পাথরবোঝাই ডাম্প ট্রাকের চাপায় আপন দুই ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন মো. সিহাব হোসেন (১৯) ও মো. সোয়াদ (৬)। তারা জেলা সদরের পশ্চিম কুচিয়ার মোড় এলাকার মৃত তরিকুল ইসলাম বাবুর ছেলে। মঙ্গলবার দিনগত রাত পৌনে ১২টার দিকে পরিবারসহ বাড়ি ফেরার পথে পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় মো. হোসেনসহ আরও তিনজন আহত হন। আহতদের নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে নিহতদের স্বজন ও স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং সুরতহাল প্রতিবেদন ছাড়াই মরদেহ দাফনের জন্য নিয়ে যান। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ঘাতক ট্রাকটি শনাক্ত বা কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

সৈয়দপুর, নীলফামারী এপ্রিল ১৫, ২০২৬ 0

ফকিরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

কুইজ, কবিতা ও চিত্রাঙ্কণে মাতলো সৈয়দপুর

ছবি: প্রতিনিধি

জামালপুরে কৃষক কার্ড উদ্বোধন ও ১১৫ কৃষকের মাঝে বিতরণ

0 Comments