বাংলাদেশ

পঞ্চগড়ে বন্ধ চা কারখানা খুলে দিতে চা চাষীদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান

Icon
আমির খসরু লাবলু
প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে বন্ধ হয়ে থাকা ‘উত্তরা গ্রীণ টি’ নামে একটি চা কারখানা পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছেন ক্ষুদ্র চা চাষী ও শ্রমিকরা। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ চা বোর্ড-এর পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সদর উপজেলার কেচারাপাড়া এলাকায় অবস্থিত কারখানাটি ২০২০ সালের শুরুতে উৎপাদন কার্যক্রম শুরু করে এবং দীর্ঘদিন ধরে চাষীদের কাছ থেকে ন্যায্যমূল্যে কাঁচা চা পাতা ক্রয় করছিল। তবে নিবন্ধনসংক্রান্ত জটিলতার কারণে ২০২৫ সালের নভেম্বরের দিকে কারখানাটির মাড়াই কার্যক্রম বন্ধ করে দেয় চা বোর্ড। এতে সহস্রাধিক চা চাষী আর্থিক অনিশ্চয়তায় পড়েছেন।


চাষীদের দাবি, সমতলের চা জাতীয় উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কারখানাটি বন্ধ থাকলে চলতি মৌসুমে উৎপাদন ব্যাহত হবে এবং চাষীরা ক্ষতির মুখে পড়বেন। পাশাপাশি কারখানা বন্ধ থাকলে মধ্যস্বত্বভোগী চক্র সক্রিয় হয়ে দামে ও ওজনে কাটতির মতো অনিয়ম বাড়তে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, কারখানার কাগজপত্রে কোনো ত্রুটি থাকলে তা আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হোক। আগামী ১ মার্চ থেকে নতুন মৌসুমে যাতে কারখানাটি চা পাতা ক্রয় শুরু করতে পারে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
পরে চাষীরা চা বোর্ডের চেয়ারম্যান বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি গ্রহণ করে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দেন পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ফার্ম সুপারভাইজার মেহেদী হাসান।
বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন বলেন, নিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্রে জটিলতা থাকায় কারখানাটির মাড়াই কার্যক্রম বন্ধ করা হয়েছে। বিষয়টি শুনানির মাধ্যমে নিষ্পত্তি হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে জরিমানা আরোপ সাপেক্ষে কারখানাটি চালুর সিদ্ধান্ত নিতে পারে।


 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
পঞ্চগড়ে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

  পঞ্চগড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। রবিবার (১২ এপ্রিল) বিকেলে পঞ্চগড় জজ কোর্ট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, সেক্রেটারি দেলোয়ার হোসেন, জাগপা নেতা কামাল হোসেন পাটোয়ারী, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক শিশির আসাদসহ ১১ দলীয় ঐক্যের নেতারা। বক্তারা অভিযোগ করেন, জনগণের রায় উপেক্ষা করা হচ্ছে এবং গণভোট বাস্তবায়নে বাধা সৃষ্টি করা হচ্ছে। তারা বলেন, জনগণের ভোটের মর্যাদা রক্ষা না হলে রাজপথ ও সংসদ উভয় জায়গায় আন্দোলন অব্যাহত থাকবে। সমাবেশ শেষে নেতারা দ্রুত গণভোট বাস্তবায়নের দাবি জানান।  

আমির খসরু লাবলু এপ্রিল ১২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরের স্থানীয় শহীদ দিবস পালিত

হাম ও উপসর্গে দেশে আরও ১০ শিশুর মৃত্যু

ছবি: প্রতিনিধি
দস্যুমুক্ত সুন্দরবনের লক্ষ্যে কোস্ট গার্ডের যৌথ অভিযান চলমান

  সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সাঁড়াশি অভিযান জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রবিবার (১২ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম জানান, গত দেড় বছরে বিভিন্ন দস্যু বাহিনীর ৬১ সদস্যকে আটক করা হয়েছে। তিনি বলেন, সুন্দরবনে জলদস্যু ও বনদস্যু দমন এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান চলছে। করিম-শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর বাহিনীসহ বিভিন্ন দস্যু চক্রের সদস্যদের আটক করা হয়েছে। অভিযানে ৮০টি আগ্নেয়াস্ত্র ও ৫৯৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া ৭৮ জন জেলে ও ৩ জন পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণে ৯৪৪ কেজি হরিণের মাংস, ৯০০টি ফাঁদ জব্দ এবং ২৯ জন শিকারিকে আটক করা হয়েছে। পাশাপাশি বিপুল পরিমাণ অবৈধ জাল ও রেণুপোনা জব্দ করা হয়েছে। কোস্ট গার্ড জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিছু চক্র আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এ পরিস্থিতিতে কোস্ট গার্ড, নৌবাহিনী, র‍্যাব, পুলিশ ও বন বিভাগের সমন্বয়ে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” পরিচালনা করা হচ্ছে। সংস্থাটি আরও জানায়, সুন্দরবন সম্পূর্ণ দস্যুমুক্ত না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

বাগেরহাট এপ্রিল ১২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

দারোয়ানী টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ নেয়া হচ্ছে: প্রতিমন্ত্রী শরিফুল ইসলাম

ছবি: প্রতিনিধি

সাতদিন সময় শেষে শুরু হলো অবৈধ দখল উচ্ছেদ

হঠাৎ ভূমিকম্পে কাঁপল সিলেট সীমান্ত, মাত্রা ৪.৩

আজ থেকে শুরু পরীক্ষামূলক অনলাইন ক্লাস

রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ও অফলাইন ক্লাসের মিশ্র ব্যবস্থা চালু করা হয়েছে, যা ডিজিটাল শিক্ষার পাইলট প্রকল্প হিসেবে দেখা হচ্ছে। রোববার (১২ এপ্রিল) সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। শিক্ষকরা নির্ধারিত শ্রেণিকক্ষ থেকে ভার্চুয়াল মাধ্যমে পাঠদান করেন, আর শিক্ষার্থীরা নিজ নিজ বাসা থেকে অনলাইনে অংশগ্রহণ করে। শিক্ষা কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহে নির্দিষ্ট দিনগুলোতে অনলাইন এবং বাকি দিনগুলোতে সশরীরে ক্লাস পরিচালিত হবে। প্রাথমিক পর্যায়ে কলেজ শাখায় এই ব্যবস্থা চালু হলেও পর্যায়ক্রমে স্কুল পর্যায়েও তা সম্প্রসারণের সিদ্ধান্ত রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জ্বালানি ও অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা এবং ডিজিটাল শিক্ষা কাঠামো শক্তিশালী করার লক্ষ্যেই এই পাইলট উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সফলতা মূল্যায়নের পর এটি জাতীয় পর্যায়ে বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করা হবে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে ইলিশের বাজারে আছে মাছ, নেই ক্রেতা

ছবি: প্রতিনিধি

ফকিরহাটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ফকিরহাটে ১৫ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে গরু-ছাগলের হাট

0 Comments