বাংলাদেশ

সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

Icon
সৈয়দপুর, নীলফামারী
প্রকাশঃ এপ্রিল ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি


 
নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বিকেলে শহরের বিমানবন্দর সড়কে প্রতিষ্ঠানের নিজস্ব প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের সভাপতি লায়ন মো. জাকির হোসেন মেনন।


লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন আলহাজ্ব মো. শফিয়ার রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হামিদ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৭৬টি ইভেন্টে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পাশাপাশি স্ট্যান্ডার্ড নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেধাবী এবং এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ৮৮ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
শেষে প্রধান অতিথি বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও লায়ন্স ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
পঞ্চগড়ে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

  পঞ্চগড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। রবিবার (১২ এপ্রিল) বিকেলে পঞ্চগড় জজ কোর্ট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, সেক্রেটারি দেলোয়ার হোসেন, জাগপা নেতা কামাল হোসেন পাটোয়ারী, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক শিশির আসাদসহ ১১ দলীয় ঐক্যের নেতারা। বক্তারা অভিযোগ করেন, জনগণের রায় উপেক্ষা করা হচ্ছে এবং গণভোট বাস্তবায়নে বাধা সৃষ্টি করা হচ্ছে। তারা বলেন, জনগণের ভোটের মর্যাদা রক্ষা না হলে রাজপথ ও সংসদ উভয় জায়গায় আন্দোলন অব্যাহত থাকবে। সমাবেশ শেষে নেতারা দ্রুত গণভোট বাস্তবায়নের দাবি জানান।  

আমির খসরু লাবলু এপ্রিল ১২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরের স্থানীয় শহীদ দিবস পালিত

হাম ও উপসর্গে দেশে আরও ১০ শিশুর মৃত্যু

ছবি: প্রতিনিধি
দস্যুমুক্ত সুন্দরবনের লক্ষ্যে কোস্ট গার্ডের যৌথ অভিযান চলমান

  সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সাঁড়াশি অভিযান জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রবিবার (১২ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম জানান, গত দেড় বছরে বিভিন্ন দস্যু বাহিনীর ৬১ সদস্যকে আটক করা হয়েছে। তিনি বলেন, সুন্দরবনে জলদস্যু ও বনদস্যু দমন এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান চলছে। করিম-শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর বাহিনীসহ বিভিন্ন দস্যু চক্রের সদস্যদের আটক করা হয়েছে। অভিযানে ৮০টি আগ্নেয়াস্ত্র ও ৫৯৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া ৭৮ জন জেলে ও ৩ জন পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণে ৯৪৪ কেজি হরিণের মাংস, ৯০০টি ফাঁদ জব্দ এবং ২৯ জন শিকারিকে আটক করা হয়েছে। পাশাপাশি বিপুল পরিমাণ অবৈধ জাল ও রেণুপোনা জব্দ করা হয়েছে। কোস্ট গার্ড জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিছু চক্র আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এ পরিস্থিতিতে কোস্ট গার্ড, নৌবাহিনী, র‍্যাব, পুলিশ ও বন বিভাগের সমন্বয়ে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” পরিচালনা করা হচ্ছে। সংস্থাটি আরও জানায়, সুন্দরবন সম্পূর্ণ দস্যুমুক্ত না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

বাগেরহাট এপ্রিল ১২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

দারোয়ানী টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ নেয়া হচ্ছে: প্রতিমন্ত্রী শরিফুল ইসলাম

ছবি: প্রতিনিধি

সাতদিন সময় শেষে শুরু হলো অবৈধ দখল উচ্ছেদ

হঠাৎ ভূমিকম্পে কাঁপল সিলেট সীমান্ত, মাত্রা ৪.৩

আজ থেকে শুরু পরীক্ষামূলক অনলাইন ক্লাস

রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ও অফলাইন ক্লাসের মিশ্র ব্যবস্থা চালু করা হয়েছে, যা ডিজিটাল শিক্ষার পাইলট প্রকল্প হিসেবে দেখা হচ্ছে। রোববার (১২ এপ্রিল) সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। শিক্ষকরা নির্ধারিত শ্রেণিকক্ষ থেকে ভার্চুয়াল মাধ্যমে পাঠদান করেন, আর শিক্ষার্থীরা নিজ নিজ বাসা থেকে অনলাইনে অংশগ্রহণ করে। শিক্ষা কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহে নির্দিষ্ট দিনগুলোতে অনলাইন এবং বাকি দিনগুলোতে সশরীরে ক্লাস পরিচালিত হবে। প্রাথমিক পর্যায়ে কলেজ শাখায় এই ব্যবস্থা চালু হলেও পর্যায়ক্রমে স্কুল পর্যায়েও তা সম্প্রসারণের সিদ্ধান্ত রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জ্বালানি ও অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা এবং ডিজিটাল শিক্ষা কাঠামো শক্তিশালী করার লক্ষ্যেই এই পাইলট উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সফলতা মূল্যায়নের পর এটি জাতীয় পর্যায়ে বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করা হবে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে ইলিশের বাজারে আছে মাছ, নেই ক্রেতা

ছবি: প্রতিনিধি

ফকিরহাটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ফকিরহাটে ১৫ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে গরু-ছাগলের হাট

0 Comments