বাংলাদেশ

তেঁতুলিয়ায় ইউএনওর বিরুদ্ধে ঘুষ ও প্রশাসনিক হয়রানির অভিযোগ ইউপি চেয়ারম্যানের

Icon
আমির খসরু লাবলু
প্রকাশঃ মার্চ ১৪, ২০২৬

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু–এর বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ঘুষ দাবি ও প্রশাসনিক হয়রানির অভিযোগ তুলেছেন শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম।

শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার শালবাহান ইউনিয়নের কাজীগছ এলাকায় নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান আশরাফুল ইসলাম দাবি করেন, রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে তিনটি মামলা থাকলেও স্থানীয় সরকার বিভাগ এখনো তাকে বহিষ্কার করেনি। মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর তিনি পুনরায় দায়িত্বে যোগ দিয়ে নিয়মিত দাপ্তরিক কাজ করছেন। এ সংক্রান্ত একটি চিঠি জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বরাবর পাঠিয়ে অনুলিপি ইউএনওকেও দেওয়া হয়েছে। তবে ভিজিএফ কার্যক্রমে তার নাম থাকলেও টিসিবি কার্যক্রমের তালিকা প্রস্তুত ও মাইকিংয়ের ক্ষেত্রে তার নাম ব্যবহার না করতে ইউএনও নিষেধ করেছেন বলে অভিযোগ করেন তিনি।

চেয়ারম্যানের অভিযোগ, উন্নয়ন প্রকল্পের বিল অনুমোদনের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ অর্থ দাবি করা হয়। তিনি দাবি করেন, তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনের সহযোগিতায় এবং উপজেলা পিআইও অফিসের কার্যসহকারী জহিরুলের মাধ্যমে এসব অর্থ নেওয়া হতো। উন্নয়ন প্রকল্পের বিল ছাড় পেতে প্রায় ১৫ শতাংশ ঘুষ দাবি করা হয় বলেও তিনি অভিযোগ করেন।

তার দাবি, ইউনিয়নের একটি প্রকল্পে ১৫ লাখ টাকা বরাদ্দের বিপরীতে তিন লাখ টাকা ঘুষ দিতে হয়েছে। আবার শালবাহান হাটের প্রায় অর্ধকোটি টাকার বরাদ্দের বিপরীতে ১৫ লাখ টাকা ঘুষ না দেওয়ায় সেই বরাদ্দ আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এসব ঘটনার ভিডিও, অডিও রেকর্ড ও হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশটসহ বিভিন্ন প্রমাণ তার কাছে রয়েছে বলে জানান চেয়ারম্যান।

এছাড়া প্রশাসনের একপেশে আচরণের কারণে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে ইউএনও আফরোজ শাহীন খসরু বলেন, চেয়ারম্যানের আনা অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি নিজেই কিছু ভিডিও তৈরি করেছেন। সেগুলোতে তার বা তার নামে কেউ টাকা নিয়েছে—এমন কোনো প্রমাণ নেই। বিষয়টি তদন্ত হলে সত্য বেরিয়ে আসবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে পঞ্চগড় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সীমা শারমিন–এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা

      বরিশাল মহানগরের ১৫ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগ (নিষিদ্ধ সংগঠন) নেতা আহসান শাহরুখের বাবার মৃত্যুর পর তাকে প্যারোলে মুক্তি না দেওয়ায় জেলগেটেই বাবার মরদেহের সঙ্গে তার শেষ দেখা হয়েছে।   বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় আহসান শাহরুখের বাবা আবুল বাশার মারা যান। এর কিছুদিন আগেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন শাহরুখ। বাবার মৃত্যুর খবর পেয়ে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হলেও প্রশাসন তা অনুমোদন না করে জেলগেটেই সাক্ষাতের নির্দেশ দেয়। স্বজনদের দাবি, তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও সিদ্ধান্তে অনুমতি না মেলায় শেষ পর্যন্ত বাবার মরদেহ কারাগার থেকে জেলগেটে নিয়ে যাওয়া হয়। সেখানে সীমিত সংখ্যক লোকের উপস্থিতিতে বাবা–ছেলের শেষ দেখা সম্পন্ন হয়। পরিবারের সদস্যরা অভিযোগ করেন, মানবিক বিবেচনায় প্যারোলে মুক্তি না দেওয়ায় তারা চরম কষ্টের মুখে পড়েছেন। তাদের দাবি, একাধিকবার অনুরোধ করেও কোনো সহায়তা পাওয়া যায়নি। জেলগেটে মাত্র তিনজনকে প্রবেশের অনুমতি দেওয়া হয়, যা মরদেহ বহনের প্রয়োজনীয়তার তুলনায় অপ্রতুল ছিল বলেও তারা অভিযোগ করেন। অন্যদিকে, আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান মিন্টু জানান, প্যারোলে মুক্তির আবেদন করা হলেও প্রশাসন জেলগেটে সাক্ষাতের সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, আবেদনটি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছিল এবং সিদ্ধান্ত অনুযায়ী জেলগেটেই সাক্ষাতের অনুমতি দেওয়া হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা–সমালোচনা শুরু হয়েছে।

বরিশাল এপ্রিল ২৯, ২০২৬ 0

সারাদেশে বজ্রাঘাতে সাত জেলায় ৯ জনের প্রাণহানি

ছবি: প্রতিনিধি

জামালপুরে শিক্ষার্থীর শরীরে দেওয়া হলো ভিন্ন গ্রুপের রক্ত, অবস্থা সঙ্কটাপন্ন

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে মসজিদের দান বাক্সে স্বর্ণের দুল

ছবি: প্রতিনিধি
সৈয়দপুরে দীর্ঘদিন গণশৌচাগার তালাবদ্ধ, ভোগান্তিতে জনসাধারণ

  নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার গেট বাজার সংলগ্ন প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত গণশৌচাগারটি দীর্ঘ কয়েক বছর ধরে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। এতে পথচারী ও স্থানীয়রা চরম ভোগান্তিতে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত পাবলিক টয়লেট না থাকায় বাধ্য হয়ে অনেকেই রেললাইন ও সড়কের পাশেই প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছেন, যা স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পৌরসভার তথ্য অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবছরে সৈয়দপুর পৌরসভার বাস্তবায়নে রেলওয়ে স্টেশন ও কারখানা এলাকার মানুষের সুবিধার্থে গণশৌচাগারটি নির্মাণ করা হয়। নির্মাণের মাত্র তিন মাস পরই এটি বন্ধ করে দেওয়া হয়। দায়িত্বপ্রাপ্ত পৌরসভার স্যানিটারি কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, করোনাকালে ব্যবহার কমে যাওয়ায় এবং আয় কম থাকায় শৌচাগারটি বন্ধ রাখা হয়। পরবর্তীতে পৌর নির্দেশনা না থাকায় আর চালু করা হয়নি। স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন অব্যবহারের কারণে শৌচাগারের ভেতরের সরঞ্জাম নষ্ট ও চুরি হয়ে গেছে, আশপাশের জমিও দখল হয়ে পড়েছে। এ বিষয়ে সৈয়দপুর পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকলিমা জানান, বিষয়টি তার জানা ছিল না। তিনি দ্রুত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।  

সৈয়দপুর, নীলফামারী এপ্রিল ২৯, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

কোম্পানীগঞ্জে অপপ্রচারের বিরুদ্ধে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

৭৭ হাজারেরও অধিক মামলার ভারে আক্রান্ত সাতক্ষীরার বিচার বিভাগ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী নিহত, ট্রলি জব্দ করেছে পুলিশ

বরিশালে নগরীতে পানি শোধনাগারের উদ্বোধণ, বেড়েছে পানি সরবরাহ

বরিশাল নগরীর দীর্ঘদিনের পানি সংকট নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে পুনরায় চালু করা হয়েছে রুপাতলী ১৬ এমএলডি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে প্ল্যান্টটির উদ্বোধন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, রুপাতলী সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি বরিশাল নগরীর অন্যতম প্রধান পানি সরবরাহ অবকাঠামো। প্রতিদিন প্রায় ১ কোটি ৬০ লাখ লিটার পানি পরিশোধনের সক্ষমতা রয়েছে প্ল্যান্টটির। নদী ও খাল থেকে সংগৃহীত কাঁচা পানি আধুনিক প্রক্রিয়ায় পরিশোধনের মাধ্যমে নগরবাসীর জন্য নিরাপদ সুপেয় পানিতে রূপান্তর করা হয়। সংশ্লিষ্টরা জানান, প্ল্যান্টে কয়েকটি ধাপে পানি শোধনের কাজ সম্পন্ন হয়। প্রথমে কাঁচা পানি সংগ্রহ করা হয়। এরপর কোয়াগুলেশন ও ফ্লকুলেশন প্রক্রিয়ায় ময়লা পৃথক করা হয়। পরে স্থিতিকরণ, ফিল্টারিং ও জীবাণুনাশক প্রয়োগের মাধ্যমে পানি সরবরাহের উপযোগী করা হয়। সাম্প্রতিক আধুনিকায়নের ফলে পুরো প্রক্রিয়া আরও কার্যকর ও উন্নত হয়েছে। দীর্ঘদিন ধরে যান্ত্রিক ত্রুটি, পুরোনো অবকাঠামো এবং রক্ষণাবেক্ষণের অভাবে প্ল্যান্টটির কার্যক্রম আংশিক বা পুরোপুরি বন্ধ ছিল। এতে নগরবাসীকে বিশুদ্ধ পানির সংকটে ভুগতে হয় এবং অনেক এলাকায় বিকল্প উৎসের ওপর নির্ভরশীলতা বেড়ে যায়। সম্প্রতি বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে প্ল্যান্টটির বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ প্রতিস্থাপন, পাইপলাইন সংস্কার, ফিল্টার ইউনিট উন্নয়ন এবং বৈদ্যুতিক ব্যবস্থার আধুনিকায়ন করা হয়েছে। একই সঙ্গে নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে নতুন পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, নগরবাসীর জন্য নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। রুপাতলী ট্রিটমেন্ট প্ল্যান্ট পুনরায় চালুর মাধ্যমে সেই লক্ষ্য বাস্তবায়নে বড় অগ্রগতি হয়েছে। তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে প্ল্যান্টটির কার্যকারিতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে পানি সরবরাহ ব্যবস্থা আরও স্থিতিশীল হবে। পাশাপাশি নতুন পানি শোধনাগার স্থাপন, পাইপলাইন সম্প্রসারণ এবং স্মার্ট মনিটরিং ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। নগরবাসী মনে করছেন, গ্রীষ্ম মৌসুমে পানির চাহিদা বেড়ে যাওয়ার সময় রুপাতলী পানি শোধনাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত রক্ষণাবেক্ষণ অব্যাহত থাকলে এটি বরিশালের পানি সংকট সমাধানে দীর্ঘমেয়াদি কার্যকর অবকাঠামো হিসেবে কাজ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির, পানি শাখার নির্বাহী প্রকৌশলী ওমর ফারুকসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

বরিশাল এপ্রিল ২৯, ২০২৬ 0

সৈয়দপুরে আন্তর্জাতিক লিডারশিপ প্রোগ্রাম অন এডুকেশন প্রতিযোগিতা ২ মে

ছবি: প্রতিনিধি

দেওয়ানগঞ্জের চর মাদারবাসীর যাতায়াতের একমাত্র সড়কটি অবরুদ্ধ

ছবি: প্রতিনিধি

কৃষি গবেষণা ইনস্টিটিউট কতৃক উদ্ভাবিত বারি মুগ -৬ ও -৮ উৎপাদন শীর্ষক মাঠ দিবস

0 Comments