বাংলাদেশ

সৈয়দপুরে ড্রেনে জলাবদ্ধতায় জানাজা বহন ব্যাহত, এলাকাবাসীর রাস্তা অবরোধ

Icon
সৈয়দপুর, নীলফামারী
প্রকাশঃ মার্চ ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি


 
নীলফামারীর সৈয়দপুর শহরের গোলাহাট কবরস্থান রোডে ড্রেনেজ সমস্যার কারণে স্থানীয়রা মারাত্মক দুর্ভোগে পড়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাসিন্দারা টানা তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ পালন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সৈয়দপুর শহরের ব্যস্ততম এই সড়ক দিয়ে প্রতিদিন শতশত মানুষ চলাচল করেন, বিশেষ করে শুক্রবার হাজারো মুসল্লি কবর জিয়ারতের উদ্দেশ্যে এখানে যান। কিন্তু দীর্ঘদিন ধরে ড্রেন ভেঙে পড়ায় পানি সড়কে উপচে গিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, ড্রেনের পানি ও ময়লা পোকা-মাকড় তাদের ঘরে প্রবেশ করছে এবং জানাজা ও কবরস্থানে যাওয়া কঠিন হয়ে পড়েছে।
বিক্ষোভে নারী-পুরুষ-শিশুসহ শতাধিক মানুষ অংশ নেন। তারা ড্রেনের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নতুন ড্রেন নির্মাণের দাবি জানান। এতে সড়কের দুইপাশে যানজট সৃষ্টি হয়।
পুলিশ ও পৌর প্রশাসনের সঙ্গে আলোচনার পর সাবেক কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু ও পৌরকর্মকর্তা সুজন শাহ আশ্বাস দেন, দ্রুত ড্রেন নির্মাণ ও নিয়মিত পরিষ্কার কার্যক্রম শুরু করা হবে। এর ভিত্তিতে অবরোধ তুলে নেওয়া হয়।
সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, ড্রেন নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে এবং শিগগিরই কাজ শুরু করা হবে। বাসিন্দারা জানিয়েছেন, আগামী তিন দিনের মধ্যে কাজ না শুরু হলে তারা আরও বড় আন্দোলনে যাবে।

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
নোয়াখালীতে সড়ক প্রশস্তকরণে খাল-ফসলি জমির মাটি কাটার অভিযোগ

  নোয়াখালীর আলেকজান্ডার-সোনাপুর-মান্নান নগর সড়কের প্রশস্তকরণ কাজকে কেন্দ্র করে খাল ও ফসলি জমি কাটার অভিযোগ উঠেছে। এতে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন যে, সড়ক ও বসতভিটা ধসে পড়তে পারে এবং কৃষিজমির উর্বরতা ক্ষতিগ্রস্ত হবে। সড়ক ও জনপদ (সওজ) বিভাগ জানায়, নোয়াখালী অংশের ১৮ কিলোমিটার সড়ক সংস্কার ও প্রশস্তকরণের জন্য বাজেট ধরা হয়েছে প্রায় ৬৬ কোটি টাকা। কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান রিয়াভেল বিল্ডার্স। সরাসরি দেখা যায়, মান্নান নগর, হানিফ চেয়ারম্যান বাজার, নুরুপাটোয়ারীর হাট, সুবর্ণচরের চেওয়াখালী বাজার ও আজাদ নগর এলাকায় খাল, ফসলি জমি, বাড়ির বাগান ও মসজিদের জমি থেকে ভেকু ব্যবহার করে মাটি কেটে সড়কের পাশে ফেলা হচ্ছে। খালের গভীরতা বেড়ে যাওয়ায় সড়ক ও আশপাশের বাড়িঘর ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, সড়ক সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের খাল থেকে মাটি কাটার ফলে অর্ধশতাধিক পোল ও কালভার্ট ঝুঁকির মধ্যে পড়েছে। এছাড়া ফসলি জমির উর্বর মাটি নষ্ট হওয়ায় কৃষি উৎপাদনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা একাধিকবার বাধা দিলেও ঠিকাদারি দলের লোকজন তা উপেক্ষা করেছে। এক ঠিকাদারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দরপত্র অনুযায়ী মাটি ভিন্ন স্থান থেকে আনা হওয়ার কথা থাকলেও প্রভাব খাটিয়ে পাশের খাল ও ফসলি জমি থেকে মাটি কাটছে, যা পূর্ণতই অনিয়ম। নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, ঠিকাদারকে পুনরায় নির্দেশ দেওয়া হয়েছে, খাল ও ফসলি জমি থেকে মাটি কাটার কোনো অনুমতি নেই। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সরকারি খাল বা ফসলি জমি থেকে মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ; প্রমাণিত হলে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, ক্ষতিগ্রস্ত এলাকাবাসী দ্রুত অনিয়ম বন্ধ ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

নোয়াখালী প্রতিনিধি> মার্চ ৩১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে স্কাউটের বেসিক প্রশিক্ষণের উদ্বোধন

ছবি: প্রতিনিধি

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড নিয়ে জেলা কমিটির সভা

ছবি: প্রতিনিধি
ট্যাংকি খুলে জ্বালানি নিতে অভিনব পথ

  নীলফামারীর জ্বালানি সংকটের মধ্যেই কিছু মোটরসাইকেল আরোহী অভিনব উপায়ে ফিলিং স্টেশন থেকে জ্বালানি সংগ্রহ করতে শুরু করেছেন। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে মোজাম্মেল এন্ড সন্স ফিলিং স্টেশনে ৩২ বছর বয়সী মোঃ ফারুক মিয়া তার মোটরবাইকের ট্যাংকি খুলে জ্বালানি তেল নেন। এই সময় ফিলিং স্টেশনের সামনে অপেক্ষমান শতাধিক মোটরসাইকেল আরোহী প্রত্যাহার করতে বাধা দেওয়ার চেষ্টা করলেও স্টেশন কর্মচারী কৃষ্ণ রায় (২৫) মানবিক কারণে ফারুক মিয়ার জ্বালানি নেওয়ার সুযোগ দেন। অপেক্ষমানরা পরে শান্তিপূর্ণভাবে সৃষ্ট পরিস্থিতি মেনে নেন। এমন ঘটনা সকাল-বিকেলের সময়ে নীলফামারীর ভাই ভাই ফিলিং স্টেশনেও লক্ষ্য করা গেছে। সামাজিক মাধ্যমে এই দৃশ্য ছড়িয়ে পড়ার কারণে বাইক ট্যাংকি খুলে জ্বালানি নেওয়ার প্রবণতা বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন।

নীলফামারী প্রতিনিধি> মার্চ ৩১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে ড্রেনে জলাবদ্ধতায় জানাজা বহন ব্যাহত, এলাকাবাসীর রাস্তা অবরোধ

ছবি: প্রতিনিধি

রংপুরে বৈধ কাগজ ছাড়া তেল সরবরাহ বন্ধের নির্দেশ

ঢাকার হাতিরপুলে আবাসিক ভবনে ভয়াবহ আগুন

এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীমকে নীলফামারী জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

  নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম। মঙ্গলবার (৩১ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খন্দকার ফরহাদ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ অনুযায়ী সংশোধিত আইন অনুসারে তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন। আদেশটি জনস্বার্থে জারি হয়ে তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। অ্যাডভোকেট শামীম জেলা বিএনপির উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি নীলফামারী শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতা মৃত মতিউর রহমান চৌধুরী এবং মাতা বেগম খাদিজা খাতুন।

নীলফামারী প্রতিনিধি> মার্চ ৩১, ২০২৬ 0
তোফাজ্জল হোসেন মাস্টার

নরসিংদী জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন, প্রজ্ঞাপন জারি

ছবি: প্রতিনিধি

সুন্দরবনের বনদস্যুদের হাতে জিম্মি জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড

ছবি: প্রতিনিধি

প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র খুন

0 Comments