বাংলাদেশ

সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো ঢাকায়

Icon
সৈয়দপুর, নীলফামারী
প্রকাশঃ এপ্রিল ১১, ২০২৬


 
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর করা হয়।


শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার।
জানা যায়, নিজ জেলা লালমনিরহাটে সফরে যাওয়ার উদ্দেশ্যে সকালে ঢাকা থেকে সৈয়দপুরে পৌঁছান মন্ত্রী। বিমানবন্দরের রেস্টরুমে অবস্থানকালে হঠাৎ মাথা ঘোরা ও শারীরিক অস্বস্তি অনুভব করেন তিনি। পরে তাকে দ্রুত সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরবর্তীতে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে রাজধানীতে পাঠানোর সিদ্ধান্ত হয়। সংশ্লিষ্ট সূত্র ও বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

 

বাংলাদেশ

আরও দেখুন
তথ্য দিলে নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস, নরসিংদীর গণশুনানীতে চিফ প্রসিকিউটর

নরসিংদীতে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে এ উপলক্ষে গণশুনানি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলামসহ ছয়জন প্রসিকিউটর উপস্থিত ছিলেন। গণশুনানিতে জুলাই আন্দোলনে গুলিবর্ষণে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা অংশ নেন এবং ন্যায়বিচারের দাবি জানান। এসময় আইনজীবী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। চিফ প্রসিকিউটর বলেন, নিহত ও আহতদের জন্য স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতেই এই তদন্ত শুরু করা হয়েছে। সত্য উদঘাটনে সকলের সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে তিনি জানান, তথ্যদাতাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই গণশুনানির মাধ্যমে জুলাই আন্দোলনের ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনার প্রক্রিয়া আরও জোরদার হবে।  

নরসিংদী প্রতিনিধি> এপ্রিল ১১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

“প্রকৃত ক্ষতিগ্রস্তরাই ত্রান সহায়তা পাবে”: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ছবি: প্রতিনিধি

বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন

সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো ঢাকায়

বায়তুল মোকাররম এলাকায় হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জিপিও লিংক রোড এলাকায় হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ব্যবসায়ী ও হকারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে স্বর্ণ গলি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত গত ৯ এপ্রিল ওই এলাকায় ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ করলেও পরদিনই হকাররা পুনরায় বসে পড়ে, যা নিয়ে উত্তেজনা তৈরি হয়। পরবর্তীতে বায়তুল মোকাররম স্বর্ণ ব্যবসায়ী সমিতির উদ্যোগে পুনরায় উচ্ছেদ কার্যক্রম শুরু হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয় এবং ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকলেও সংঘর্ষ পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগে। পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১১, ২০২৬ 0

খাগড়াছড়িতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৯ দোকান

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে উপজেলা প্রশাসনের অভিযান

ছবি:প্রতিনিধি

পঞ্চগড়ে বিজিবির অভিযানে ভারতীয় মদ সহ গরু জব্দ

ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা অর্ণব দুই দিনের রিমান্ডে

  ৩৮ লাখ টাকার আত্মসাৎ মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য মাহি চৌধুরী অর্ণবকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক মো. সাজ্জাদ হোসেন পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করে এবং আসামিপক্ষ জামিন আবেদন করে। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার অভিযোগে বলা হয়, ফেসবুকের ‘ইনভেস্টর গ্রুপ’-এর মাধ্যমে ভুক্তভোগী মো. শাকিরুল ইসলাম হিমেলের সঙ্গে পরিচয়ের পর মাহি চৌধুরী নিজেকে ব্যবসায় অংশীদার পরিচয় দিয়ে বিনিয়োগের প্রলোভন দেখান। পরে বিভিন্ন সময়ে ব্যাংক ও নগদে ৩৮ লাখ ২৮ হাজার ১৫০ টাকা গ্রহণ করেন। অভিযোগ অনুযায়ী, অর্থ ফেরত না দিয়ে তিনি আত্মগোপন করেন এবং টাকা ফেরত চাইলে ভুক্তভোগীদের ভয়ভীতি ও হুমকি দেন। মামলায় মাহি চৌধুরীসহ তিনজনকে আসামি করা হয়েছে। এর আগে ২৮ মার্চ তাকে সংগঠন থেকে আজীবন বহিষ্কার করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১০, ২০২৬ 0

গুলশানে নিম্নমানের হেলমেট ধ্বংসে ডিএমপির ব্যতিক্রমী অভিযান

ছবি: প্রতিনিধি

সুন্দরবনের দস্যুতা দমন ও নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা অনুষ্ঠিত

ফকিরহাটে নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা

0 Comments