বাংলাদেশ

হাঁটু পানিতে তলিয়েছে সৈয়দপুরে প্রধান সড়ক

Icon
সৈয়দপুর, নীলফামারী
প্রকাশঃ এপ্রিল ২৬, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি


 
নীলফামারীর সৈয়দপুরে টানা ভারী বৃষ্টিপাতে শহরের প্রধান সড়কসহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এতে জনজীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
রোববার (২৬ এপ্রিল) ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি ও বজ্রসহ শিলাবৃষ্টির ফলে শহীদ ডা. জিকরুল হক সড়কসহ একাধিক গুরুত্বপূর্ণ সড়ক হাঁটু পানিতে তলিয়ে যায়। ড্রেনেজ ব্যবস্থা কার্যকর না থাকায় পানি নিষ্কাশন ব্যাহত হয়।


পানি জমে থাকায় শহরের মিন্ত্রীপাড়া, বাঁশবাড়ি, মদিনা লেন, মুন্সিপাড়া ও হাতিখানা এলাকার বাসাবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে পড়ে। এতে কর্মজীবী মানুষজনের স্বাভাবিক চলাচল ব্যাহত হয় এবং যানবাহন চলাচলও সীমিত হয়ে পড়ে। এসএসসি পরীক্ষার্থীরাও চরম ভোগান্তিতে পড়ে।
স্থানীয় ব্যবসায়ী নিজু কুমার আগওয়ালা বলেন, টানা বৃষ্টিতে ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে এবং সড়কে চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে।
পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত ড্রেন পরিষ্কার কার্যক্রম চলমান থাকলেও আকস্মিক ভারী বৃষ্টির কারণে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে।

 

 

বাংলাদেশ

আরও দেখুন
ডিইউজে বাসস ইউনিটে দিদার চীফ, রাজিব ডেপুটি চীফ নির্বাচিত

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ইউনিট কাঠামোয় নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। গোপন ব্যালটে অনুষ্ঠিত ভোটে প্রধান প্রতিবেদক (বাংলা) দিদারুল আলম দিদার ইউনিট চীফ পদে এবং প্রধান প্রতিবেদক (ইংরেজি) জি এম রাজিব হোসেন ডেপুটি ইউনিট চীফ পদে নির্বাচিত হন। আগামী দুই বছরের জন্য তারা দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাসস কার্যালয়ের বোর্ডরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে দেখা যায়, ইউনিট চীফ পদে দিদারুল আলম দিদার ১৮ ভোট পেয়ে বিজয়ী হন, তার প্রতিদ্বন্দ্বী মানিকুল আজাদ পান ৬ ভোট। একইভাবে ডেপুটি ইউনিট চীফ পদে জি এম রাজিব হোসেন ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন, প্রতিদ্বন্দ্বী রাশিদা আফজালুন্নেসা পান ৩ ভোট। ডিইউজে’র সাধারণ সম্পাদক খুরশীদ আলমের তত্ত্বাবধানে এবং সাংগঠনিক সম্পাদক এম সাঈদ খানের পরিচালনায় নির্বাচন সম্পন্ন হয়। পূর্ববর্তী সভায় সভাপতিত্ব করেন ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম। নির্বাচন অনুষ্ঠানে ডিইউজে ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ বাসসের সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণাকে ঘিরে পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৩০, ২০২৬ 0

রামুতে বন্য হাতির আক্রমণে মা ও শিশুকন্যার মৃত্যু

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

মতিঝিলের জীবন বিমা টাওয়ারে আবারো আগুন

আগামি ৪৮ ঘণ্টায় সারাদেশে কালবৈশাখীর তীব্র আঘাতের আশঙ্কা

সারাদেশে সম্ভাব্য তীব্র ঝড়ো আবহাওয়ার প্রেক্ষাপটে সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে আবহাওয়া কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের আটটি বিভাগ—রংপুর, ঢাকা, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট—জুড়ে বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তদূর্ধ্ব গতিতে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত এবং কিছু স্থানে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে জনসাধারণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সংস্থাটি।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৩০, ২০২৬ 0

ছোবল দেওয়া জীবিত সাপ নিয়েই হাসপাতালে হাজির যুবক

বাগেরহাটের নতুন পুলিশ সুপার নাছের রিকাবদার

ঢাকার প্রথম নারী পুলিশ সুপার হলেন শামীমা পারভীন

ডেমরার কালি কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

রাজধানীর ডেমরা আমুলিয়া এলাকায় একটি কালি তৈরির টিনশেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর প্রথমে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনসহ মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, খবর পাওয়ার পর ১১টা ৫৫ মিনিটে প্রথম ইউনিট কার্যক্রম শুরু করে। পরে আরও ইউনিট যুক্ত হলেও দুপুর পৌনে ১টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে অতিরিক্ত দুইটি ইউনিট যাওয়ার পথে রয়েছে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৩০, ২০২৬ 0

৭ মার্চের ভাষণ বাজানোর মামলায় হাইকোর্টে জামিন পেলেন ইমি

ছবি: প্রতিনিধি

বাবার লাশ জেল গেইটে, গেলো পুত্রের সাথে শেষ দেখা করতে

সারাদেশে বজ্রাঘাতে সাত জেলায় ৯ জনের প্রাণহানি

0 Comments