জাতীয়

সব মামলায় জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ মে ১২, ২০২৬


জুলাই আন্দোলন ঘিরে দায়ের করা আরও দুই মামলায় জামিন পাওয়ায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের মুক্তিতে থাকা শেষ আইনগত বাধাও দূর হয়েছে। মঙ্গলবার (১২ মে) যাত্রাবাড়ী ও আদাবর থানার পৃথক দুই মামলায় হাইকোর্ট তাকে জামিন দেন।
বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরীসহ অন্য আইনজীবীরা।
এর আগে যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত রায় জালিয়াতি এবং দুদকের দায়ের করা দুর্নীতির মামলাসহ পাঁচ মামলায় দেওয়া জামিনও বহাল রাখেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ হওয়ার পর নতুন দুই মামলায়ও জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোনো আইনগত প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে আটক হওয়ার পর পর্যায়ক্রমে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। পরবর্তীতে নিম্ন আদালতে জামিন না পেয়ে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন।

 

সব মামলায় জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

জুলাই আন্দোলন ঘিরে দায়ের করা আরও দুই মামলায় জামিন পাওয়ায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের মুক্তিতে থাকা শেষ আইনগত বাধাও দূর হয়েছে। মঙ্গলবার (১২ মে) যাত্রাবাড়ী ও আদাবর থানার পৃথক দুই মামলায় হাইকোর্ট তাকে জামিন দেন। বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরীসহ অন্য আইনজীবীরা। এর আগে যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত রায় জালিয়াতি এবং দুদকের দায়ের করা দুর্নীতির মামলাসহ পাঁচ মামলায় দেওয়া জামিনও বহাল রাখেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ হওয়ার পর নতুন দুই মামলায়ও জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোনো আইনগত প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে আটক হওয়ার পর পর্যায়ক্রমে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। পরবর্তীতে নিম্ন আদালতে জামিন না পেয়ে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন।  

নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২৬ 0

১০০ টাকার বেশি ময়লার বিল নিলেই লাইসেন্স বাতিল করবে ডিএসসিসি

ফারজানা রুপা ও শাকিলের ৫ মামলায় জামিন

ঈদুল আজহা সামনে রেখে টিসিবির পণ্যদর ঘোষণা

অস্ত্র মামলায় আনিসুল হকের চার্জগঠন শুনানি পিছিয়ে ২১ জুন

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক–এর বিরুদ্ধে দায়ের করা অস্ত্র আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে আদালত। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৪ আগামী ২১ জুন পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন। রোববার (১০ মে) বিচারক মঈন উদ্দিন চৌধুরীর আদালতে মামলাটির চার্জগঠন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এদিন কারাগার থেকে আনিসুল হককে আদালতে হাজির করা হয়। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার সুমন হোসেন আদালতের কাছে সময় প্রার্থনা করে বলেন, সরকার পরিবর্তনের পর আনিসুল হকের বাসভবনে লুটপাটের ঘটনা ঘটে এবং তার বৈধ লাইসেন্সধারী অস্ত্রও তখন হারিয়ে যায়। এ সংক্রান্ত প্রয়োজনীয় নথি ও তথ্য সংগ্রহে সময় প্রয়োজন বলে আদালতকে অবহিত করা হয়। তবে রাষ্ট্রপক্ষ সময়ের আবেদনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২১ জুন শুনানির নতুন তারিখ ধার্য করেন। মামলার নথি অনুযায়ী, আনিসুল হকের নামে বনানী থানার অধীনে একটি বৈধ পিস্তলের লাইসেন্স ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে ব্যক্তিগত নিরাপত্তার জন্য ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র থানায় জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি অস্ত্রটি জমা দেননি কিংবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিতও করেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(১) ধারায় বনানী থানায় মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ সম্প্রতি আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অবস্থায় কারাগারে রয়েছেন।  

নিজস্ব প্রতিবেদক মে ১০, ২০২৬ 0

পাঁচ মামলায় আইভীর জামিন বহাল রাখল আপিল বিভাগ

পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর

আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় দাশের জামিন নামঞ্জুর

দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর

রাজধানীতে সংঘটিত দুটি হত্যা মামলায় কারাবন্দি সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ মিরপুর ও রমনা থানার পৃথক দুই হত্যা মামলায় এ আদেশ দেন। আদালতে আসামিপক্ষে জামিন শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও ব্যারিস্টার রেহান। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে রাজধানীর মিরপুর এলাকায় কিশোর সিয়াম সরদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার সিএমএম আদালত। পরে বেইলি রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মামলাগুলো বর্তমানে বিচারাধীন রয়েছে।  

নিজস্ব প্রতিবেদক মে ১০, ২০২৬ 0

জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব: প্রধানমন্ত্রী

জুলাই অভ্যুত্থানের মামলায় নিরপরাধদের অব্যাহতির আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৫ লাখ ডোজ হামের টিকা এসেছে দেশে : স্বাস্থ্যমন্ত্রী

0 Comments