লিভারজনিত জটিলতায় সংকটাপন্ন অবস্থায় লাইফ সাপোর্টে থাকা তরুণ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হচ্ছে।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (১১ মে) বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে স্থানান্তর করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা ও জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।
পরিবার জানায়, ভিসা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। গুরুতর অর্থনৈতিক চাপের মধ্যেও চিকিৎসা নিশ্চিত করতে পরিবারের সঞ্চয় ও সম্পদ ব্যবহার করা হচ্ছে।
চিকিৎসকদের তথ্যমতে, কারিনা দীর্ঘদিনের ফ্যাটি লিভার সমস্যার পাশাপাশি হেপাটাইটিস-এ সংক্রমণে আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে গত শুক্রবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বর্তমানে তার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয় বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ কারিনা কায়সার অভিনয় ও কনটেন্ট নির্মাণের পাশাপাশি চিত্রনাট্য লেখার কাজেও সক্রিয় ছিলেন। তার চিকিৎসা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে ভক্ত ও সহকর্মীদের মধ্যে।
লিভারজনিত জটিলতায় সংকটাপন্ন অবস্থায় লাইফ সাপোর্টে থাকা তরুণ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হচ্ছে। পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (১১ মে) বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে স্থানান্তর করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা ও জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। পরিবার জানায়, ভিসা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। গুরুতর অর্থনৈতিক চাপের মধ্যেও চিকিৎসা নিশ্চিত করতে পরিবারের সঞ্চয় ও সম্পদ ব্যবহার করা হচ্ছে। চিকিৎসকদের তথ্যমতে, কারিনা দীর্ঘদিনের ফ্যাটি লিভার সমস্যার পাশাপাশি হেপাটাইটিস-এ সংক্রমণে আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে গত শুক্রবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বর্তমানে তার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয় বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ কারিনা কায়সার অভিনয় ও কনটেন্ট নির্মাণের পাশাপাশি চিত্রনাট্য লেখার কাজেও সক্রিয় ছিলেন। তার চিকিৎসা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে ভক্ত ও সহকর্মীদের মধ্যে।
পাকিস্তানি শোবিজ অঙ্গনের আলোচিত সম্পর্ক নিয়ে ফের নতুন গুঞ্জন তৈরি হয়েছে। দীর্ঘ প্রেম–বিচ্ছেদ–দূরত্বের পর আবারও কাছাকাছি আসার ইঙ্গিত দিচ্ছেন বলে আলোচনা চলছে হানিয়া আমির ও আসিম আজহার-কে ঘিরে। সম্প্রতি আসিম আজহারের এক কনসার্টে মঞ্চে পারফরম্যান্স চলাকালে তাদের দৃষ্টিবিনিময়ের একটি মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। দর্শক ও ভক্তদের একাংশ এটিকে সম্পর্ক পুনর্মিলনের ইঙ্গিত হিসেবে দেখছেন। এরপর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আরেকটি কনসার্টে হানিয়ার উপস্থিতি নিয়েও নতুন আলোচনা শুরু হয়। সেখানে তিনি জনসমাগমে নিজেকে আড়াল করার চেষ্টা করলেও, ভক্তদের দাবি—তার ব্যবহৃত রুমালে লেখা নাম এবং উপস্থিতির ধরন ছিল ইচ্ছাকৃত ‘ইঙ্গিতপূর্ণ আচরণ’। তবে দুই তারকার পক্ষ থেকে সম্পর্ক পুনর্গঠন বা বিয়ের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি এখনো কেবলই বিনোদন জগতের গুঞ্জন ও জল্পনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং আবারও পিতৃত্ব–মাতৃত্বের আনন্দে ভাসছেন—দ্বিতীয় সন্তানের আগমনের ঘোষণা ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথভাবে দেওয়া এক পোস্টে দম্পতি নতুন সদস্য আগমনের ইঙ্গিত দেন, যা মুহূর্তেই ভক্তদের মধ্যে শুভেচ্ছা ও উচ্ছ্বাসের ঢেউ তোলে। পোস্টে তাদের প্রথম সন্তান দুয়ার উপস্থিতিও আলোচনায় আসে। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে এই তারকা দম্পতির ঘর আলো করে আসে কন্যা সন্তান দুয়া। দীর্ঘদিনের সম্পর্কের পর ২০১৮ সালে ইতালির লেক কোমোতে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা ও রণবীর। পেশাগতভাবে উভয়েই ব্যস্ত সময় পার করছেন, এর মধ্যেই পরিবারে নতুন সদস্যের আগমনের খবর তাদের ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।