বাংলাদেশ

কিশোরগঞ্জে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Icon
কিশোরগঞ্জ
প্রকাশঃ জানুয়ারী ১১, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জ পৌর শহরের চরশোলাকিয়া বাগপাড়ায় মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে অনুষ্ঠিত হয়েছে মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। বাগানবাড়ি ক্রীড়া চক্র ও সামাজিক সংগঠনের আয়োজনে শনিবার (১০ জানুয়ারি) রাতে বাগানবাড়ি সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচের উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আবু তাহের মিয়া। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি সাংবাদিক মো. ফারুকুজ্জামান।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে ট্রাইব্রেকারে বাগানবাড়ি স্কোয়াড ৩-২ গোলে বাগানবাড়ি জুনিয়রকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি, মেডেল ও অন্যান্য পুরস্কার তুলে দেওয়া হয়। শীতের কুয়াশা উপেক্ষা করে বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো দর্শক খেলা উপভোগ করেন। পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: সংগৃহীত
৪ ঘণ্টার সাঁড়াশি অভিযানে মোহাম্মদপুর–আদাবর থেকে আটক ১০০

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি-ছিনতাই প্রতিরোধে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে রাত দুইটা পর্যন্ত পরিচালিত অভিযানে মোহাম্মদপুর ও আদাবর এলাকা থেকে অন্তত ১০০ জনকে আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজানের নেতৃত্বে চার ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অভিযানে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। পুলিশ জানায়, পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জননিরাপত্তা জোরদার এবং কিশোর গ্যাংসহ অপরাধপ্রবণ চক্রের তৎপরতা দমনে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৬, ২০২৬ 0

ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা

ছবি: প্রতিনিধি

নদীগর্ভে বিলীনের পথে চিকাজানী ইউনিয়ন

পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল চালকের মৃত্যু

ছবি: প্রতিনিধি
বরিশালে আদালতে হট্টগোল, আইনজীবী সমিতির সভাপতি লিংকন আটক

বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিচার কার্যক্রম চলাকালে হট্টগোল ও আইনশৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে বরিশাল আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট সাদিকুল রহমান লিংকনকে আটক করা হয়েছে। বেলা সাড়ে ১২টায় আদালত প্রাঙ্গণে তার চেম্বার থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক এসএম শরীয়াতুল্লাহ লিংকনকে আদালত ভাঙ্গনে হট্টগোল ও ভাঙচুরের মামলায় জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন। কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটকের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে আইনজীবীরা বিক্ষোভ শুরু করেন। হঠাৎ বিশৃঙ্খলা এড়াতে র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ বলেন, লিংকনের আটক ও বিচার প্রক্রিয়া সম্পূর্ণ অনিয়মিত। তিনি দাবী করেন, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারকের অবিলম্বে অপসারণ না হলে আইনজীবীরা বর্জন কর্মসূচি চালিয়ে যাবেন।

বরিশাল ফেব্রুয়ারি ২৫, ২০২৬ 0

ঠাকুরগাঁওয়ে বিতর্কিত পিআইওর বিরুদ্ধে অভিযোগের পাহাড়, সাধারণ মানুষ ও সাংবাদিকরা আতঙ্কে

ছবি: প্রতিনিধি

মোরেলগঞ্জে চাঁদা না দেওয়ায় মাদরাসা ভবনের নির্মান কাজ বন্ধ

ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপনের কার্যক্রম শুরু

ছবি: প্রতিনিধি
দিনদুপুরে নৃশংস হামলা, বিচারের দাবিতে রাজপথে নেমেছে ভুক্তভোগীরা

চুয়াডাঙ্গার দামুড়হুদা খাঁ পাড়ায় এক তুচ্ছ বিরোধকে কেন্দ্র করে সশস্ত্র যুবকদের হামলায় বাবলু খাঁর দুই ছেলে গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে ঢাকার দুটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। হামলায় মৃতের সংখ্যা এড়াতে প্রতিবেশীরা ধাওয়া করে এক হামলাকারীকে ধরেন; কিন্তু সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছেন, স্থানীয় জাহিদুল মেম্বারই ভাড়া করা বাহিনী দিয়ে হামলা চালিয়েছেন। হামলার প্রধান কারণ হিসেবে একটি গরু চুরির ভিডিও এবং মোবাইলের বিষয়কে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী ও এলাকাবাসী বিচার দাবি করে রাজপথে অবস্থান নিয়েছিলেন। দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলমান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরিবার আশা করছে, জাহিদুল মেম্বারসহ সকল অভিযুক্তকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে।  

চুয়াডাঙ্গা প্রতিনিধি> ফেব্রুয়ারি ২৫, ২০২৬ 0

দেবরের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে ভাবির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

ওসির সামনেই সেকেন্ড অফিসার ও দারোগাকে ‘দুর্নীতিবাজ’আখ্যা দিলেন এমপি হাসনাত

খোরশেদ রাব্বী

নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত কলেজছাত্র রাব্বী

0 Comments