বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রচারে খুলনায় মতবিনিময় সভা

Icon
খুলনা
প্রকাশঃ জানুয়ারী ৭, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বুধবার (৭ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি, প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: আলমগীর হোসেন।

তিনি বলেন, গণভোটের মাধ্যমে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হবে। এতে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশন, দুইকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ, নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দলের অংশগ্রহণ, বিচার বিভাগের স্বাধীনতা ও প্রধানমন্ত্রীর মেয়াদসহ ৩০টি বিষয়ে ঐকমত্য বাস্তবায়ন হবে। তিনি সকল সরকারি কর্মকর্তাকে সামাজিক যোগাযোগমাধ্যম ও সেবা গ্রহীতাদের মধ্যে সচেতনতা ও প্রচারণা চালানোর আহ্বান জানান।
সভায় খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো: লিয়াকত আলী শেখ এবং জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা অনলাইনে সভায় অংশ নেন।

বাংলাদেশ

আরও দেখুন
ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা অর্ণব দুই দিনের রিমান্ডে

  ৩৮ লাখ টাকার আত্মসাৎ মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য মাহি চৌধুরী অর্ণবকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক মো. সাজ্জাদ হোসেন পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করে এবং আসামিপক্ষ জামিন আবেদন করে। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার অভিযোগে বলা হয়, ফেসবুকের ‘ইনভেস্টর গ্রুপ’-এর মাধ্যমে ভুক্তভোগী মো. শাকিরুল ইসলাম হিমেলের সঙ্গে পরিচয়ের পর মাহি চৌধুরী নিজেকে ব্যবসায় অংশীদার পরিচয় দিয়ে বিনিয়োগের প্রলোভন দেখান। পরে বিভিন্ন সময়ে ব্যাংক ও নগদে ৩৮ লাখ ২৮ হাজার ১৫০ টাকা গ্রহণ করেন। অভিযোগ অনুযায়ী, অর্থ ফেরত না দিয়ে তিনি আত্মগোপন করেন এবং টাকা ফেরত চাইলে ভুক্তভোগীদের ভয়ভীতি ও হুমকি দেন। মামলায় মাহি চৌধুরীসহ তিনজনকে আসামি করা হয়েছে। এর আগে ২৮ মার্চ তাকে সংগঠন থেকে আজীবন বহিষ্কার করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১০, ২০২৬ 0

গুলশানে নিম্নমানের হেলমেট ধ্বংসে ডিএমপির ব্যতিক্রমী অভিযান

ছবি: প্রতিনিধি

সুন্দরবনের দস্যুতা দমন ও নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা অনুষ্ঠিত

ফকিরহাটে নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা

মোরেলগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি মুক্তিযোদ্ধাদের বীর নিবাস ভবন, দ্রুত নির্মাণের দাবি

    বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি তহবিলের মাধ্যমে নির্মাণ করা বীর মুক্তিযোদ্ধাদের ৭১টি বীর নিবাস ভবনের অধিকাংশ কাজ তিন বছরেও শেষ হয়নি। ঘরগুলো আনুষ্ঠানিক হস্তান্তরের আগেই পলেস্তরা খসে পড়ছে, গ্রিলে মরিচা ধরছে, টাইলস উঠে যাচ্ছে এবং বিদ্যুৎ-স্যানিটেশনের কাজও অনেক ভবনে অসম্পূর্ণ। পুটিখালী ইউনিয়নের সোনাখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী হাওলাদারের ভবনে স্যানিটেশন ও বিদ্যুতের কাজ বাকি থাকলেও বোর্ড খসে পড়ছে, দরজায় ছিটকানি লাগছে না। নজরুল ইসলাম শিকদারের ভবনেরও তিন বছর ধরে ৪০ শতাংশ কাজ অসম্পূর্ণ। বস্তাভর্তি সিমেন্ট গুড়ো করে ব্যবহার করা হয়েছে, পলেস্তরাও ব্যবহার হয়নি। পঞ্চকরণ ইউনিয়নের খারইখালী গ্রামের ৮৫ বছর বয়সী আবু তালেব খানের ভবনের বিদ্যুৎ ও স্যানিটেশন কাজ অসম্পূর্ণ। সামছুর রহমান শরীফের ভবনেরও পলেস্তরা খসে পড়ছে, বিদ্যুৎ সংযোগ নেই, তার স্ত্রী অসহায়ভাবে অসম্পূর্ণ ভবনে বসবাস করছেন। আব্দুল মান্নানসহ অন্যান্য মুক্তিযোদ্ধাদের ভবনেরও কাজ অসম্পূর্ণ, নতুন ভবনে ওঠার আগেই পলেস্তরা খসে পড়ছে। মুক্তিযোদ্ধারা অভিযোগ করেছেন, ঠিকাদাররা বারবার কাজ স্থগিত রাখছে, ফোন ধরছে না এবং বর্ষার আগে কাজ শেষ করা হচ্ছে না। প্রাপ্ত সুবিধাভোগী মুক্তিযোদ্ধারা দাবি করছেন, সরকারিভাবে প্রদত্ত বীর নিবাসে পরিবারসহ নিরাপদভাবে বসবাসের পরিবেশ নিশ্চিত করতে দ্রুত অসম্পূর্ণ কাজ সম্পন্ন করা হোক। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুল বলেন, অনেক ভবনের কাজ কম মানের ও অসম্পূর্ণ। তিনি বর্ষার আগেই সকল অসম্পূর্ণ কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি জোর দাবি জানান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আহসান উল্লাহ জানান, মাঝপথে কাজ থেমে যাওয়ায় ঠিকাদারদের তাগিদ দিয়ে পুনরায় কাজ শুরু করা হয়েছে। বীর নিবাস প্রকল্পের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহও জানিয়েছেন, যথাসম্ভব দ্রুত বাকী কাজ সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা চলছে।  

মোরেলগঞ্জ, বাগেরহাট এপ্রিল ৯, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

রামপালে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

ডোমারে অবৈধ পণ্য ও নিষিদ্ধ পলিথিন ব্যবহারে তিন প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

ছবি: প্রতিনিধি
বরিশালে স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে সহপাঠীদের সড়ক অবরোধ

    বরিশাল শহরে স্কুলছাত্রী চৈতির মৃত্যুতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা দোষী অটোচালকের দ্রুত বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিএম কলেজ সড়কের শের-ই-বাংলা বালিকা বিদ্যালয়ের সামনে এক ঘণ্টারও বেশি সময় শিক্ষার্থীরা যান চলাচল বন্ধ রাখেন। এতে এলাকায় দীর্ঘ যানজট ও উত্তেজনা তৈরি হয়। বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন ঘটনাস্থল পরিদর্শন করে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। তিনি বলেন, দোষী অটোচালককে দ্রুত গ্রেপ্তার করা হবে এবং নগরীর অবৈধ অটো চলাচল বন্ধ করা হবে। শিক্ষার্থীরা প্রশাসকের আশ্বাসে ক্লাসে ফিরে যান। স্থানীয়দের অভিযোগ, বুধবার স্কুল ছুটি শেষে চৈতি স্কুলের সামনে সড়ক পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। বরিশাল জেনারেল হাসপাতালে ও পরে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান। এলাকার মানুষ অভিযোগ করেছেন, পূর্বেও একই সড়কে প্রাণহানি ঘটেছে, কিন্তু দোষীদের বিচার না হওয়ায় পুনরাবৃত্তি ঘটছে। বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম জানান, চৈতির পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে শহরে অবৈধ অটোর সংখ্যা নিয়ন্ত্রণে আসে এবং পুনরায় প্রাণহানি রোধ করা যায়।  

বরিশাল এপ্রিল ৯, ২০২৬ 0

লালমনিরহাট থেকে সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেফতার

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ শুরু

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে নানা কর্মসূচিতে স্কাউট দিবস পালন

0 Comments