বিশ্ব

মহারাষ্ট্রে উড়োজাহাজ দুর্ঘটনায় উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জানুয়ারী ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে একটি উড়োজাহাজ দুর্ঘটনায় রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা অজিত পাওয়ার নিহত হয়েছেন। বুধবার ( ২৮ জানুয়ারি) সকালে বরামতি বিমানবন্দরের কাছে জরুরি অবতরণের সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হলে এ প্রাণহানির ঘটনা ঘটে।

এনডিটিভির বরাতে জানা গেছে, দুর্ঘটনায় অজিত পাওয়ারসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে উড়োজাহাজের পাইলট এবং অজিত পাওয়ারের একজন নিরাপত্তা কর্মকর্তাও রয়েছেন।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানায়, মুম্বাই থেকে বরামতির উদ্দেশে রওনা দেওয়া উড়োজাহাজটি স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে বরামতি বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় দুর্ঘটনার শিকার হয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, অবতরণের সময় কারিগরি জটিলতার কারণে উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে।

এএনআই আরও জানায়, অজিত পাওয়ার বরামতিতে অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনের একটি জনসভায় অংশগ্রহণের উদ্দেশ্যে সেখানে যাচ্ছিলেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং বিষয়টি আইনগত প্রক্রিয়ার আওতায় বিবেচিত হচ্ছে।

মার্কিন নাগরিকদের জন্য সৌদি আরব ত্যাগের জরুরি নির্দেশ

রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস শনিবার জরুরি নিরাপত্তা সতর্কবার্তা জারি করে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের তাত্ক্ষণিকভাবে বাণিজ্যিক ফ্লাইটে দেশত্যাগের নির্দেশ দিয়েছে।  সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির দ্রুত পরিবর্তনের কারণে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও স্টেট ডিপার্টমেন্টের শীর্ষ অগ্রাধিকার।  দূতাবাসের তথ্য অনুযায়ী, জরুরি প্রয়োজনে মার্কিন নাগরিকরা স্থানীয় কনস্যুলেট বা দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৫, ২০২৬ 0
প্রিন্স রেজা পাহলভি

ইরানের শাসনপদে অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে প্রস্তুত রেজা পাহলভি

নেতানিয়াহুকে প্রাণনাশের হুমকি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর

সাড়া দিচ্ছে না শক্তিশালী দেশগুলো, ‘হতাশায় ট্রাম্প’

আফগান বাহিনীর প্রতিশোধী হামলায় পাকিস্তানে ১৪ সেনা নিহত

পাকিস্তানের সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় পাল্টা হামলা চালানোর দাবি করেছে আফগানিস্তান। দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত ওই অভিযানে পাকিস্তানি সেনাবাহিনীর অন্তত ১৪ সদস্য নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন। আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (১৩ মার্চ) বিকেল প্রায় ৫টার দিকে ইসলামাবাদের ফয়জাবাদ এলাকায় অবস্থিত একটি সামরিক স্থাপনায় এই অভিযান পরিচালনা করা হয়। ‘রাদ-উল-জুলম’ নামে পরিচালিত ওই অভিযানে নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে কাবুল। সামরিক বিশ্লেষক সাদিক শিনওয়ারি বলেন, এই অভিযানের মাধ্যমে আফগান প্রতিরক্ষা বাহিনী দেখিয়েছে যে প্রয়োজন হলে তারা সীমান্তের বাইরে পাকিস্তানের সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা রাখে। তবে এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে আফগান কর্মকর্তাদের দাবি, সাম্প্রতিক সময়ে পাকিস্তানি বাহিনী আফগানিস্তানের পাকতিকা ও কুনার প্রদেশে হামলা অব্যাহত রেখেছে। কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান জিয়াউররহমান স্পিংঘার জানান, গত ৪৮ ঘণ্টায় পাকিস্তানি সেনারা কুনারের বিভিন্ন এলাকায় ২৭১টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৫, ২০২৬ 0

হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন–জাপান–যুক্তরাজ্যের সহায়তা চান ট্রাম্প

ইরানের নতুন সর্বোচ্চ নেতার জীবিত থাকা নিয়ে সংশয়

আমির হাতামি

ভারত মহাসাগরে যুদ্ধজাহাজ ধ্বংসের ঘটনায় প্রতিশোধের ঘোষণা ইরানের সেনাপ্রধানের

ইরান সংকট ঘিরে মধ্যপ্রাচ্যে ২,৫০০ মার্কিন মেরিন সেনা পাঠানোর প্রস্তুতি

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তেহরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য অঞ্চলে মেরিন সেনা মোতায়েনের প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের ওকিনাওয়ার মার্কি ঘাঁটি থেকে ‘ইউএসএস ত্রিপোলি’ উভচর যুদ্ধজাহাজে করে প্রায় ২,৫০০ সদস্যের একটি মেরিন এক্সপেডিশনারি ইউনিট ইতোমধ্যে রওনা হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, এই বাহিনীই হতে পারে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রথম সম্ভাব্য স্থলসেনা উপস্থিতি। এর ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে এবং সংঘাত সরাসরি স্থলযুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা বাড়ছে। উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’ আধুনিক অবতরণ সক্ষমতা সম্পন্ন একটি যুদ্ধজাহাজ, যা সমুদ্র থেকে দ্রুত স্থলভাগে সেনা মোতায়েনের জন্য ব্যবহৃত হয়। এতে মেরিন সেনা পরিবহন ছাড়াও বিভিন্ন সামরিক সরঞ্জাম ও অভিযান পরিচালনার ব্যবস্থা রয়েছে। বিশ্লেষকদের মতে, খারগ দ্বীপে সাম্প্রতিক বিমান হামলার পর যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ইরান–মার্কিন উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে এবং মধ্যপ্রাচ্যে সংঘাতের পরিধি আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি তৈরি করছে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৪, ২০২৬ 0

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় শিশুসহ একই পরিবারের ছয়জন নিহত

“যুদ্ধে ইরান পরাজিত, চুক্তি চায় দেশটি”

ইসরায়েলকে যুদ্ধ শেষের সময়সীমা নির্ধারণ করে দিলো  যুক্তরাষ্ট্র

0 Comments