জাতীয়

দেশজুড়ে ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ মার্চ ১৫, ২০২৬

স্থানীয় সরকার ব্যবস্থার প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) এ সংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর করা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা পরিষদগুলোর প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও সমন্বিত ও ত্বরান্বিত করার উদ্দেশ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসকরা দায়িত্ব গ্রহণের মাধ্যমে জেলা পরিষদের কার্যক্রম পরিচালনা ও তদারকিতে ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের মধ্যে রয়েছেন— পঞ্চগড়ে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামে মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধায় অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জয়পুরহাটে মো. মাসুদ রানা প্রধান, বগুড়ায় এ. কে. এম. আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জে মো. হারুনুর রশিদ, নওগাঁয় মো. আবু বক্কর সিদ্দিক, রাজশাহীতে মো. এরশাদ আলী এবং নাটোরে মো. রহিম নেওয়াজ।

এ ছাড়া মেহেরপুরে মো. জাভেদ মাসুদ, কুষ্টিয়ায় সোহরাব উদ্দিন, ঝিনাইদহে মো. আবুল মজিদ, যশোরে দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরায় আলী আহমেদ, বাগেরহাটে শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনায় এস. এম. মনিরুল হাসান (বাপ্পী), পটুয়াখালীতে স্নেহাংশু সরকার, ভোলায় গোলাম নবী আলমগীর, বরিশালে আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠিতে মো. শাহাদাৎ হোসেন, পিরোজপুরে আলমগীর হোসেন, টাঙ্গাইলে এস. এম. ওবায়দুল হক এবং শেরপুরে এ. বি. এম. মামুনুর রশিদনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও ময়মনসিংহে সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনায় মো. নূরুজ্জামান (এড.), কিশোরগঞ্জে খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সীগঞ্জে এ. কে. এম. ইরাদত, নারায়ণগঞ্জে মো. মামুন মাহমুদ, রাজবাড়ীতে আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জে শরিফ রফিক উজ্জামান, মাদারীপুরে খোন্দকার মাশুকুর রহমান, শরীয়তপুরে সরদার এ. কে. এম. নাসির উদ্দিন, সুনামগঞ্জে মো. মিজানুর রহমান চৌধুরী, সিলেটে আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজারে মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম, কুমিল্লায় মো. মোশতাক মিয়া, নোয়াখালীতে মো. হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন এবং কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরীকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সরকার মনে করছে, নতুন এই নিয়োগের ফলে স্থানীয় সরকার কাঠামোর কার্যক্রমে গতি আসবে এবং জেলা পর্যায়ের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন আরও কার্যকরভাবে পরিচালিত হবে।

বাসে জরুরি বহির্গমনে জানালার রড অপসারণের নির্দেশ বিআরটিএর

গণপরিবহনে দুর্ঘটনাজনিত প্রাণহানি কমাতে এসি বাসে জরুরি বহির্গমন পথ (ইমার্জেন্সি ডোর) বাধ্যতামূলকভাবে দৃশ্যমান ও কার্যকর রাখার এবং নন-এসি বাসের জানালার স্টেইনলেস স্টিল রড অপসারণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জারি করা এক গণবিজ্ঞপ্তিতে বিআরটিএ জানায়, সড়ক দুর্ঘটনার সময় যাত্রীদের দ্রুত বাস থেকে বের হতে না পারাই অধিকাংশ প্রাণহানির কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। এ ঝুঁকি কমাতেই নতুন এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুর্ঘটনার ক্ষেত্রে বাসের দরজা বা জানালা আটকে গেলে যাত্রীদের বের হওয়ার পথ সংকুচিত হয়ে পড়ে, ফলে উদ্ধার কার্যক্রম বিলম্বিত হয় এবং প্রাণহানির ঝুঁকি বাড়ে। নির্দেশনায় এসি বাসে জরুরি বহির্গমন পথ স্পষ্টভাবে চিহ্নিত করার পাশাপাশি জানালার কাঁচ ভাঙার উপযোগী জরুরি সরঞ্জাম রাখার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে, যাতে প্রয়োজনে দ্রুত বিকল্প পথে বের হওয়া সম্ভব হয়। অন্যদিকে, নন-এসি বাসের জানালায় ব্যবহৃত স্টেইনলেস স্টিলের রডকে নিরাপত্তা ঝুঁকি হিসেবে উল্লেখ করে তা অপসারণের নির্দেশ দিয়েছে সংস্থাটি। বলা হয়েছে, এসব রড জরুরি পরিস্থিতিতে যাত্রীদের বের হওয়ার পথে মারাত্মক বাধা সৃষ্টি করে। বিআরটিএ জানিয়েছে, এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়িত হলে দুর্ঘটনার সময় দ্রুত উদ্ধার নিশ্চিত করা সম্ভব হবে এবং সড়ক পরিবহনে প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৩০, ২০২৬ 0

ফরেনসিকে হাসিনা–তাপসের কণ্ঠে মিল, শনাক্ত হাবিবুরের ভয়েসও

হাজিরায় অস্বীকৃতি জানালেও ২ ঘণ্টার মধ্যে ট্রাইব্যুনালে তোলা হলো কামরুল ইসলামকে

দুটি হত্যা মামলায় হাইকোর্টে জামিনে মুক্তি পেলেন আইভী

১০৩৫ কর্মী নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড

দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় দক্ষ জনবল নিয়োগের অংশ হিসেবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) ‘শিক্ষানবিশ লাইনম্যান’ পদে ১,০৩৫ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নির্ধারিত যোগ্যতা ও শর্তসাপেক্ষে আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান জানানো হয়েছে।   চাকরির বিবরণ— পদের নাম: শিক্ষানবিশ লাইনম্যান পদসংখ্যা: ১,০৩৫ শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৫.০০–এর মধ্যে ৩.০০ সহ উত্তীর্ণ হতে হবে।   শারীরিক যোগ্যতা— সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় ওঠানামাসহ কঠোর পরিশ্রমে সক্ষম হতে হবে। উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন কমপক্ষে ১১০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। ৭ মিনিটে ১ মাইল দৌড় এবং প্যারালাল বারে বিরতিহীনভাবে কমপক্ষে ৫ বার ওঠানামার সক্ষমতা থাকতে হবে। ক্রীড়াক্ষেত্রে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে।   বয়সসীমা: ১৯ মে ২০২৬ তারিখে ১৮ থেকে ২১ বছর। বেতন স্কেল: প্রবেশনকালীন ১৫,৫০০ টাকা; প্রবেশন শেষে ১৬,৬০০ টাকা।   আবেদনের নিয়ম: নির্ধারিত ফরম (ফরম-১) পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ শারীরিক পরীক্ষার জন্য নির্দিষ্ট কেন্দ্রে উপস্থিত হতে হবে। ফরমটি সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে সংগ্রহযোগ্য এবং A4 কাগজে স্বহস্তে পূরণ করতে হবে।   আবেদন ফি: ২০০ টাকা (সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে পোস্টাল অর্ডার/পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে)।   নির্দেশনা ও শর্তসমূহ— ১. শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এমসিকিউ লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। ২. লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের রচনামূলক পরীক্ষা নেওয়া হবে। ৩. রচনামূলক পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হবে। ৪. প্রশিক্ষণে উত্তীর্ণ প্রার্থীদেরই চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হবে।   শারীরিক পরীক্ষার সময়: ১৯ মে ২০২৬, সকাল ৯টা।   কর্তৃপক্ষ জানিয়েছে, প্রযোজ্য বিধি-বিধান অনুসরণ করে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৩০, ২০২৬ 0

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন নির্বাচিত

কোস্ট গার্ডের বহরে সংযোজন হচ্ছে হেলিকপ্টার: স্বরাষ্ট্রমন্ত্রী

আদালতের পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত পলক

২৪ ঘণ্টাও টিকল না শিশিরের জামিন

রোববার জামিন, সোমবার বাতিল। খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় মাত্র এক হাজার টাকার মুচলেকায় ছাড় পেয়েছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশির। কিন্তু নিজেদের গাফিলতিতেই সেই সুযোগ নষ্ট করলেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে জামিননামা জমা না দেওয়ায় সোমবার (২৭ এপ্রিল) ঢাকার ১৭তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. ওয়াহিদুজ্জামান পূর্বের জামিন আদেশ বাতিল করে দেন।   আদালতের বেঞ্চ সহকারী মো. আশরাফুল আমিন জানান, সময় পেরিয়ে যাওয়ার পর আসামিপক্ষ জামিননামা নিয়ে এলে আদালত তা গ্রহণ করতে অস্বীকার করেন এবং আগের জামিন আদেশ প্রত্যাহার করেন। শিশিরের বিতর্কের শুরু সাম্প্রতিককালে। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি পোস্ট ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে। গত ১৭ নভেম্বর রাতে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদস্যরা তাঁর বাসায় উপস্থিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শাহবাগ থানা পুলিশ তাঁকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করে। ছাত্রজীবনে তিনি নিষিদ্ধ ছাত্রলীগের মাস্টারদা সূর্যসেন হল শাখার সভাপতি ছিলেন। সর্বশেষ গত ৫ এপ্রিল তাঁকে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সন্দেহভাজন হিসেবে যুক্ত করা হয়। মামলার বিবরণ অনুযায়ী, ২০১৫ সালের ২২ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণায় যোগ দিতে বের হওয়া খালেদা জিয়ার গাড়িবহরে বিকেল সাড়ে পাঁচটার দিকে বাংলামোটর এলাকায় হামলা হয়। গাড়ি ভাঙচুরের পাশাপাশি ওই ঘটনায় কয়েকজন আহত হন।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৮, ২০২৬ 0

সাবেক হাইকমিশনার মুনা তাসনিম দম্পতির নথি তলব দুদকের

নারীদের জন্য ‘এলপিজি কার্ড’ চালুর ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

আগস্টে রূপপুর থেকে গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে: প্রযুক্তিমন্ত্রী

0 Comments