ভারতের রাজধানী নয়া দিল্লিতে আয়োজিত দক্ষিণ এশীয় আঞ্চলিক পর্যায়ের একাধিক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে বাংলাদেশ থেকে তিন সদস্যের একটি সাংবাদিক প্রতিনিধি দল আগামীকাল ঢাকা ত্যাগ করছেন। ৬ থেকে ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই সম্মেলনে যোগদানকারি প্রতিনিধি দলে রয়েছেন সার্ক জার্নালিস্ট ফোরাম (SJF) বাংলাদেশ চ্যাপ্টারের শীর্ষ নেতৃবৃন্দ।
এসজেএফ( SJF) বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের অনলাইন এডিটর শিহাবুর রহমান (শিহাব) এর নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন: এসজেএফ (SJF) দৈনিক আজকের প্রভাতের বিশেষ সংবাদদাতা আসিফ হাসান নবী ও দ্য বাংলাদেশ পোস্টের সিনিয়র করেসপন্ডেন্ট আব্দুর রহমান : মহাসচিব, সার্ক জার্নালিস্ট ফোরাম সেন্ট্রাল কমিটি ।
তিন দিনের কর্মসূচি সফরকালে তারা দিল্লিতে তিনটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন: ১. সাউথ এশিয়ান হিরোস অ্যাওয়ার্ডস: আগামী ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬:৩০ মিনিটে নিউ দিল্লির ফাইভ স্টার হোটেল ক্রাউন প্লাজা হোটেলের ওপাল বলরুমে 'সাউথ এশিয়ান রিজন কোলাবরেশন ফাউন্ডেশন শ্রীলঙ্কা' আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে যোগ দেবেন তারা। ২. মিডিয়া কনক্লেভ: ৭ ফেব্রুয়ারি বিকেল ৪টায় দিল্লি বিশ্ববিদ্যালয়ের শ্যাম লাল কলেজ (ইভিনিং) মিলনায়তনে 'দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়ন: গণমাধ্যম ও সাংবাদিকতার ভূমিকা' শীর্ষক একটি মিডিয়া কনক্লেভে অংশ নেবেন। এটি যৌথভাবে আয়োজন করছে কলেজের আইকিউএসি (IQAC) এবং সার্ক জার্নালিস্ট ফোরাম ইন্ডিয়া চ্যাপ্টার। ৩. আন্তর্জাতিক কনফারেন্স: সফরের শেষ দিন ৮ ফেব্রুয়ারি ভারতী বিদ্যাপীঠ এডুকেশনাল ক্যাম্পাসে 'দক্ষিণ এশীয় দেশগুলোতে শান্তি রক্ষা ও সহযোগিতায় সাংবাদিকতার ভূমিকা' শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। প্রতিপাদ্য বিষয়ের ওপর বাংলাদেশের পক্ষে একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করা হবে। এই সফরের মাধ্যমে দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক শান্তি ও সহযোগিতার নতুন পথ উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
কনফারেন্সে শেষে দিল্লি বিশ্ববিদ্যালয়ের টিচার্স এসোসিয়েশনের সাথে তাদের এক বৈঠক অনুষ্ঠিত হবে এবং দিল্লির বিখ্যাত দর্শনীয় স্থানগুলো তারা পরিদর্শন করবেন।
গণঅভ্যুত্থান-পরবর্তী হত্যা মামলাগুলোতে নিরপরাধ ব্যক্তিদের হয়রানি রোধে প্রশাসনিক পর্যায়ে কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের এক সেশন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, সংশ্লিষ্ট মামলাগুলোর তালিকা জেলা প্রশাসকদের কাছে চাওয়া হয়েছে এবং যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত অভিযুক্তদের চিহ্নিত করা হবে। তিনি বলেন, আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিরপরাধদের অব্যাহতি নিশ্চিত করা হবে এবং প্রতিটি মামলার তথ্য জেলা ও মহানগরভিত্তিকভাবে বিশ্লেষণ করা হচ্ছে। এছাড়া পূর্ববর্তী সময়ে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলাগুলো পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। এ ধরনের মামলাগুলো আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে যাচাই করে ফৌজদারি কার্যবিধি (CrPC) অনুসারে প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার বলছে, ন্যায়বিচার নিশ্চিত করতে আইনি কাঠামোর ভেতরে থেকেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি গতকাল মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। পরে বগুড়া জেলা ও দায়রা জজ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুদক সূত্র জানায়, হামিদুল আলম মিলন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি ছিলেন। রাষ্ট্রপতির আদেশে গত ২০২৫ সালের সেপ্টেম্বরে তাকে শাস্তি হিসেবে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। চলতি বছরের ১২ জানুয়ারি সাবেক পুলিশ কর্মকর্তা মিলনের বিরুদ্ধে স্ত্রী শাহজাদী আলম লিপিকে অবৈধভাবে সম্পদ অর্জনে সহায়তার অভিযোগে দুদক একটি মামলা করে। মামলার এজাহারে জানা যায়, শাহজাদী আলম লিপি দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশ্যে ১৯ কোটি ৫৬ লাখ ২৭ হাজার ৮৭৮ টাকা মূল্যের সম্পদের তথ্য ও উৎস গোপন করে মিথ্যা হিসাব ও ভিত্তিহীন ঘোষণা দেন। একই সঙ্গে স্বামীর অবৈধ সহায়তায় ২৬ কোটি ১ লাখ ২৯ হাজার ৯৯৭ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা ভোগ-দখলে রাখেন। স্বামীর সরকারি ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতি ও ঘুসের মাধ্যমে অর্জিত অর্থ দ্বারা শাহজাদী আলম লিপি ৩ কোটি ৭৪ লাখ ৪২ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জন করেন এবং সম্পদের উৎস গোপন বা আড়াল করার অসৎ উদ্দেশ্যে তা রূপান্তর, স্থানান্তর বা হস্তান্তর করেন। এসব অভিযোগে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে। এছাড়া চাকরিতে থাকা অবস্থায় জ্ঞাত আয়বহির্ভূত ৬১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আরও একটি মামলা আছে মিলনের বিরুদ্ধে। এ মামলায় হামিদুল আলম মিলনের সঙ্গে তার তিন বোন আজিজা সুলতানা, আরেফা সালমা ও শিরিন শবনমকে আসামি করা হয়েছে।
সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অবৈধ সম্পদ অর্জন মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (৩ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৩ মে দিন ধার্য করা হয়েছে। রাষ্ট্রপক্ষের শুনানিতে দুদকের আইনজীবী অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তবে আসামি পলাতক থাকায় তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না বলে আদালত সূত্রে জানা গেছে। এর আগে গত ৮ মার্চ আদালত এ মামলায় অভিযোগপত্র আমলে নিয়ে বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। দুদক ২০২৪ সালের ১৫ ডিসেম্বর মামলা দায়ের করে এবং পরবর্তীতে তদন্ত শেষে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে চার্জশিট দাখিল করে। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঘোষিত আয়ের বাইরে প্রায় ১১ কোটি টাকার বেশি সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে, যা ব্যাংক হিসাব, বিনিয়োগ ও বিভিন্ন আর্থিক লেনদেনের মাধ্যমে গোপন ও রূপান্তর করা হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে। আদালতের এই আদেশের মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হলো।