রাজনীতি

প্রায় দুই যুগ পর তারেক রহমান যাচ্ছেন নীলফামারী

Icon
নীলফামারী প্রতিনিধি>
প্রকাশঃ ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

দুই যুগ পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নীলফামারী সফরে আসছেন। তার আগমনকে ঘিরে জেলা জুড়ে নেতা–কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রচারণার অংশ হিসেবে উত্তরাঞ্চল সফরে আগামীকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটে নীলফামারী পৌরসভার বড় মাঠে জেলা বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এর আগে সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে বিমানযোগে অবতরণ করে হেলিকপ্টারে ঠাকুরগাঁও জেলার হাইস্কুল মাঠের জনসভায় অংশ নেবেন। পরে সেখান থেকে হেলিকপ্টারে নীলফামারীতে এসে জনসভায় বক্তব্য রাখবেন।

জনসভায় নীলফামারী জেলার চারটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন। জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম জানান, ২০০৩ সালে শীত মৌসুমে তারেক রহমান নীলফামারীর শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে ডোমার থেকে নীলফামারী পর্যন্ত সড়কের পাশে কম্বল বিতরণ করেছিলেন। সেই মানবিক কর্মকাণ্ড আজও সাধারণ মানুষের স্মৃতিতে অমলিন।

তারেক রহমানের আগমন উপলক্ষে জেলায় শুভেচ্ছা ও অভিনন্দন মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির সদস্য রেদোয়ানুল হক বাবুর নেতৃত্বে নারীদের অংশগ্রহণে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

মঞ্চ প্রস্তুত ও জনসভা পরিচালনা কমিটির আহ্বায়ক এবং জেলা বিএনপির সদস্য সচিব সাইফুল্লাহ রুবেল জানান, বড় মাঠে উঁচু প্যান্ডেল নির্মাণের কাজ চলছে। জনসভা সফল করতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা–কর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

 

রাজনীতি

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে স্বাগত র‍্যালি

জালিম বাংলাদেশ থেকে ছাত্রশিবির ও ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তবে, আমরা আল্লাহ ও রাসুলের সৈনিক, আমাদের যাত্রা থামবে না, জান্নাত পর্যন্ত চলবে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারী শহরে আয়োজিত সমাবেশে মোস্তাকুর রহমান জাহিদ এসব কথা বলেন। তিনি বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ইসলামী ছাত্রশিবির ও ইনসাফের পক্ষে ভোট দিয়ে প্রমাণ করেছে যে আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের দেশ। সমাবেশে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ, শহর শাখার সভাপতি মাজেদুল ইসলাম ও সাবেক জেলা সভাপতি আহমাদ রায়হান। অনুষ্ঠানের পরে শহরে র‍্যালি আয়োজন করা হয়।  

ঠাকুরগাঁও প্রতিনিধি ফেব্রুয়ারি ৬, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বিএনপির ইশতেহারে ‘ফ্যামিলি কার্ড’চালুসহ প্রধান প্রতিশ্রুতি ৯টি

ছবি: প্রতিনিধি

আমাদের যাত্রা কেউ থামাতে পারবে না: রাকসু ভিপি

ছবি: প্রতিনিধি

নরসিংদী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর

গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের

রাজধানীতে আন্দোলন চলাকালে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে সংগঠনটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং দোষীদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালনকালে এই ঘটনা ঘটে। বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ইন্টারকন্টিনেন্টাল মোড়ে স্থাপিত ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ আন্দোলনকারীদের বাধা দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। সংঘর্ষপূর্ণ পরিস্থিতির মধ্যেই আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন। এর আগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতেও একই দাবিতে যমুনার প্রবেশপথে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। একাধিক আলটিমেটাম দেওয়ার পরও দাবি পূরণ না হওয়ায় শুক্রবার পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখা হয়। এ ঘটনায় বিস্তারিত তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৬, ২০২৬ 0

“জামায়াত চাঁদাবাজি করবে না এবং কাউকেও করতেও দেবে না”: জামায়াত আমির

ছবি: প্রতিনিধি

প্রায় দুই যুগ পর তারেক রহমান যাচ্ছেন নীলফামারী

ছবি: প্রতিনিধি

নীলফামারী–৪ আসনে বিএনপিতে যোগ দিলো আ.লীগ–জাপার ৫ ইউপি চেয়ারম্যানসহ দেড় হাজার নেতা-কর্মী

ছবি: প্রতিনিধি
ফকিরহাটে দাড়িপাল্লার নির্বাচনী গনমিছিল অনুষ্ঠিত

ফকিরহাটে ১১ দলীয় জোটের উদ্যোগে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বাদ আছর মডেল মসজিদ চত্ত্বর থেকে একটি নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো মোড় চত্ত্বরে শেষ হয়, যেখানে পথসভায় নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট উপজেলা শাখার আমির মাওলানা এবিএম তৈয়াবুর রহমান, সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম, সহকারী সেক্রেটারি শেখ সুমন হোসেন, নির্বাচনী প্রধান এজেন্ট অধ্যাপক মোফাজ্জল হায়দার ও ইউনিয়ন যুবনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা ভোটারদের কাছে হ্যা ও দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, এটি দেশের জন্য মানবিক, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।  

ফকিরহাট প্রতিনিধি ফেব্রুয়ারি ৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

কিশেরগঞ্জে সুজন-এর গণভোট নিয়ে ধর্মীয় নেতাদের সাথে সংলাপ

ছবি: প্রতিনিধি

“নারী সমাজকে পেছনে রেখে দেশকে পুনঃগঠন করা সম্ভব নয়”: মঞ্জু

ডা. শফিকুর রহমান

“এই দেশে আর বিভাজনের রাজনীতি করতে দেওয়া হবে না”: জামাতে আমির

0 Comments