বাংলাদেশ

গাজীপুর-৫

নির্বাচনের মাঠে শৃঙ্খলার দায়িত্বে সেনাবাহিনী

Icon
কালীগঞ্জ প্রতিনিধি
প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ, অবাধ ও গ্রহণযোগ্য ভোটগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীকে সহায়ক শক্তি হিসেবে মোতায়েন করা হয়েছে। ভোটারদের জন্য ভয়মুক্ত পরিবেশ তৈরি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই এই মোতায়েনের মূল উদ্দেশ্য।


সরকার ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ভোটের আগে, ভোটের দিন এবং ভোট-পরবর্তী সময় পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে। তারা ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত, সহিংসতা প্রতিরোধ, গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা এবং বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করবে।
গাজীপুর-৫ আসনের অস্থায়ী সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, সেনাসদস্যরা পুলিশ, আনসার, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। সেনাবাহিনী পুরোপুরি নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালন করবে এবং ভোটারদের মধ্যে ভয়ভীতি দূর করতে ২৪ ঘণ্টা টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
সাধারণ ভোটাররা মনে করছেন, বিশেষ করে সংঘাতপ্রবণ এলাকায় সেনাবাহিনীর উপস্থিতি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সহায়ক হবে। জনগণের আস্থার প্রতীক হিসেবে সেনাবাহিনী এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সারা দেশে প্রায় এক লাখ সেনাসদস্য নির্বাচন নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। তবে সেনাবাহিনী বিচারিক ক্ষমতা পায়নি এবং তারা কোনো বিচারিক দায়িত্ব পালন করবে না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম জানান, গাজীপুর-৫ আসনে সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
সৈয়দপুরে বিরিয়ানির দোকান উদ্বোধন করলেন এমপি

নীলফামারীর সৈয়দপুরে কাচ্চি ডাইনিং নামের একটি নতুন বিরিয়ানির দোকান উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে এ প্রতিষ্ঠান কেক কেটে উদ্বোধন করেন নীলফামারী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি সৈয়দপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাহিন আকতার, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর শাখার সেক্রেটারি মোজাহার আলী, কাচ্চি ডাইনিংয়ের চেয়ারম্যান জানে আলম, পরিচালক এস এম মনিরুজ্জামান, সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির পরিচালক এস এম মনিরুজ্জামান জানান, উত্তরের বাণিজ্যিক শহর সৈয়দপুরে উদ্বোধনের মাধ্যমে কাচ্চি ডাইনিং যাত্রা শুরু করেছে। পুরো শীতাতাপ নিয়ন্ত্রিত এ প্রতিষ্ঠানে রয়েছে স্বাস্থ্যকর বাসমতি কাচ্চি, কাচ্চি খাদক, চিকেন দম বিরিয়ানি, মাটন তেহারি, বুরহানি, জালি কাবাব, খাসির রেজালা, বাদাম শরবত, মুরগির রোস্ট, প্লেইন পোলাওসহ নানা মুখরোচক খাবারের আয়োজন।  

সৈয়দপুর, নীলফামারী মার্চ ২৫, ২০২৬ 0

সুনামগঞ্জে জামায়াত নেতার বসতঘরে মিলল বিপুল অস্ত্র ও গোলাবারুদ

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

ছবি: প্রতিনিধি

পঞ্চগড় বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

হামলা ও হত্যা চেষ্টার প্রধান আসামি গ্রেফতার

বরিশালের গৌরনদী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে হামলা ও হত্যা চেষ্টার মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ মার্চ) মধ্যরাতে নলচিড়া ইউনিয়নের কান্ডপাশা এলাকায় অভিযান চালিয়ে মনির আকনকে গ্রেফতার করা হয়। তিনি বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের চর হোগলপাতিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, সাম্প্রতিক সংঘবদ্ধ হামলা, মারধর ও গুরুতর আহত করার ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে তাকে আটক করা হয়েছে। গ্রেফতারের পর রাতেই তাকে বাবুগঞ্জ থানায় নেওয়া হয় এবং বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মামলার বাদী জাবের হোসেন অভিযোগ করেন, গত ১৩ নভেম্বর ২০২৫ তারিখে তার পিতা গোলাম কবির আকনকে হত্যার উদ্দেশ্যে মনির আকন ও তার সহযোগীরা হামলা চালায়। তিনি জানান, অন্যান্য আসামিরা এখনও পলাতক রয়েছে।  

বরিশাল মার্চ ২৫, ২০২৬ 0
প্রতিকি ছবি

বাগেরহাটে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, ইউএমএফ’র নিন্দা ও প্রতিবাদ

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে ট্রেনে কাটা পরে বৃদ্ধের মৃত্যু

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরায় শহীদ স্মরণে ২৫ মার্চ পুষ্পস্তবক ও আলোচনা সভা

২৫ মার্চের ‘ব্ল্যাক আউট’ এবার বাতিল: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ১৯৭১ সালের ২৫ মার্চের নৃশংস গণহত্যা স্মরণে ঘোষিত এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ এবার অনুষ্ঠিত হবে না। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তবে কেন কর্মসূচি বাতিল করা হলো, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। ১৯৭১ সালের ২৫ মার্চ ঢাকায় পাকিস্তানি সেনারা ‘অপারেশন সার্চলাইট’ নামে বর্বর হানায় শহরের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও সাধারণ মানুষকে হত্যা করেছিল। এর আগে, গত সরকারি ম্যান্ডেট অনুযায়ী, এই দিনটি স্মরণে প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হতো। গত বছরও রাত ১০টা থেকে এক মিনিট ধরে এই কর্মসূচি আয়োজন করা হয়েছিল।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৫, ২০২৬ 0

হাসনাত আব্দুল্লাহর উদ্যোগে নবীন ফ্যাশন ফের খোলার ঘোষণা

ছবি: প্রতিনিধি

মসজিদ কমিটি নিয়ে বিরোধে দৌলতপুরে সংঘবদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় ১ জনে

ছবি: প্রতিনিধি

বর্ষা এলেই জলাবদ্ধতা, আগাম প্রস্তুতির দাবি পৌরবাসীর

0 Comments