বাংলাদেশ

সবুজের অরণ্যে হারিয়ে যাওয়ার ঠিকানা কাদিগড় জাতীয় উদ্যান

Icon
ভালুকা, ময়মনসিংহ
প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ বন বিভাগের ভালুকা রেঞ্জের কাদিগড় বিট প্রকৃতিপ্রেমীদের জন্য এক অনন্য গন্তব্য। প্রাকৃতিক বন ও মানুষের সৃজিত বনের সমন্বয়ে গড়ে ওঠা এই এলাকা যেন সবুজের জীবন্ত পাঠশালা। এখানকার মনমোহিনী গজারী বাগান, সেগুন বাগান এবং ঘন সবুজের আবরণে সূর্যের আলো, বাতাসে পাতার মর্মর ও পাখির কিচিরমিচির মিলেমিশে সৃষ্টি করেছে এক মোহময় পরিবেশ।

কাদিগড় জাতীয় উদ্যানে হনুমান, বানর, শিয়াল, বনবিড়াল, বাগডাশ ও বেজীসহ বিভিন্ন বন্যপ্রাণী দেখা যায়। এছাড়া সাপ, ব্যাঙ, তক্ষক ও গুইসাপের মতো প্রাণীকূলও এই বনভূমিতে বিচরণ করে। রঙিন প্রজাপতির উড়াউড়ি এবং হরেক প্রজাতির পাখির কিচিরমিচির বনটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

অবস্থানগতভাবে কাদিগড় জাতীয় উদ্যান ময়মনসিংহ শহর থেকে ৫৬ কিমি দক্ষিণে, ভাওয়াল জাতীয় উদ্যান থেকে ৪৫ কিমি উত্তরে এবং ভালুকা সদর থেকে ২০ কিমি দূরে অবস্থিত। ঢাকা থেকে ময়মনসিংহগামী বাসে সিডস্টোর বাজারে নেমে সেখান থেকে সিএনজি যোগে সহজে পৌঁছানো যায়। তবে বর্ষাকালে কাঁচা রাস্তার কারণে চলাচলে কিছুটা ভোগান্তি থাকে।

পর্যটকদের সুবিধার্থে এখানে ওয়াচ টাওয়ার, দুটি ইকো কটেজ, দুটি গোলঘর, পিকনিক স্পট এবং পুকুরপাড় নির্মাণ করা হয়েছে। শুষ্ক মৌসুমে বনভোজনপ্রেমীরা পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে এই এলাকায় আসেন। স্থানীয়ভাবে কাদিগড়ের নামের উৎপত্তি ‘কাদির মিয়ার জঙ্গল’ থেকে, যিনি একসময় এই বন ও কাঠের টেন্ডারে একক আধিপত্য বজায় রাখতেন।

পরিকল্পিত সংরক্ষণ ও পর্যটন ব্যবস্থাপনা জোরদার হলে কাদিগড় জাতীয় উদ্যান ময়মনসিংহ অঞ্চলের অন্যতম ইকো-ট্যুরিজম গন্তব্য হিসেবে পরিচিতি পাবে। প্রকৃতির কোলে শান্তি ও সবুজের সমারোহ উপভোগ করতে চাইলে কাদিগড় জাতীয় উদ্যান হতে পারে নিখুঁত ঠিকানা।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
গাজীপুরে খেলাধুলার ভবিষ্যৎ নিয়ে খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় তামিম ইকবাল ও এম. মঞ্জুরুল করিম রনির

গাজীপুরে খেলাধুলার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জেলার খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল এবং গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর শহরের পিটিআই অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে খেলোয়াড়দের মতামত শোনেন তামিম ইকবাল। খেলোয়াড়রা মাঠের স্বল্পতা, খেলাধুলার অনুকূল পরিবেশের অভাব, শহীদ বরকত স্টেডিয়াম সংস্কার, টঙ্গী টেনিস স্টেডিয়াম সবার জন্য উন্মুক্ত করা, সাঁতার শেখার জন্য সুইমিং পুল এবং পূর্ণাঙ্গ ক্রিকেট ও ভলিবল মাঠ নির্মাণের দাবি জানান। এ বিষয়ে তামিম ইকবাল বলেন, স্কুল পর্যায় থেকে ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলা চালু করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। ভবিষ্যতে গাজীপুরে খেলাধুলার অবকাঠামো উন্নয়নে তিনি সহযোগিতা করবেন বলেও জানান। এম. মঞ্জুরুল করিম রনি বলেন, গাজীপুরে খেলাধুলার উন্নয়নে স্টেডিয়াম সংস্কার, নতুন মাঠ নির্মাণ এবং শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে তুলতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। অনুষ্ঠানে জেলার ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।    

গাজীপুর ফেব্রুয়ারি ৮, ২০২৬ 0

ফকিরহাটে ৩৪টি ঝুকিপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, সেনা টহল জোরদার

ছবি: প্রতিনিধি

আ’লীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও গাছ কাটা নিয়ে সংবাদ সম্মেলন

ছবি: প্রতিনিধি

গাজীপুর-৫ আসনে ১২৪ ভোটকেন্দ্রের ৬৪ টিই ঝুঁকিপূর্ণ

ছবি: প্রতিনিধি
“ভোট কারচুপির কোন সুযোগ থাকবে না”: স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রংপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।  রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় হলরুমে আইনশৃঙ্খলা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, “এবার নির্বাচনে দেশের কোথাও কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না। ভোট কারচুপির কোনও সুযোগ থাকবে না।” উপদেষ্টা আরও জানান, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। উত্তরের সীমান্ত এলাকায় সুষ্ঠু নির্বাচনের জন্য বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, “নির্বাচনকে ঘিরে কোনো ধরনের সহিংসতা, অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। পুলিশের জন্য ২৫ হাজার ৭শ’ বডি ক্যামেরা সরবরাহ করা হয়েছে। ড্রোন ও সুরক্ষা অ্যাপ ব্যবহার করা হচ্ছে। তারপরও কেউ নির্বাচনী আইন ভঙ্গ করলে ছাড় পাবে না।” মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক মো. এনামুল আহসানসহ বিভাগের আট জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী কর্মকর্তা, পুলিশ সুপার, থানা অফিসার ও অন্যান্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

রংপুর ব্যুরো ফেব্রুয়ারি ৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ভোটের উৎসবে সৈয়দপুরে বেকার নারী-পুরুষের কর্মসংস্থান

ছবি: প্রতিনিধি

বরিশালে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা

ছবি: প্রতিনিধি

সবুজের অরণ্যে হারিয়ে যাওয়ার ঠিকানা কাদিগড় জাতীয় উদ্যান

ছবি: প্রতিনিধি
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের প্রার্থী রানী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ পর্যায়ে রংপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও তৃতীয় লিঙ্গের প্রতিনিধি আনোয়ারা ইসলাম রানী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রংপুর নগরীর নূরপুরে ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে আনোয়ারা ইসলাম রানী বলেন, হিজড়া জনগোষ্ঠীসহ সকল প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে তিনি রংপুর-৩ আসন থেকে তার প্রার্থিতা প্রত্যাহার করছেন। একই সঙ্গে তিনি ভোটারদের হরিণ প্রতীকে ভোট না দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এ সিদ্ধান্তকে কেন্দ্র করে যেন কোথাও কোনো উত্তেজনা, সংঘাত বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে সকল রাজনৈতিক দল, প্রার্থী, সমর্থক এবং তার কর্মী-স্বেচ্ছাসেবকদের প্রতি অনুরোধ জানাচ্ছি। কারো সঙ্গে আপোষ বা সমঝোতার অংশ হিসেবে নয়, বরং বৈষম্যের প্রতিবাদ জানাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি কোনো বিদায় নয়; এটি বৈষম্যের বিরুদ্ধে একটি নীতিগত ও শান্তিপূর্ণ অবস্থান। তিনি আরও বলেন, হিজড়া সম্প্রদায়সহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত। এসব জনগোষ্ঠীকে মূলধারায় অন্তর্ভুক্ত করতে অ্যাফারমেটিভ অ্যাকশন হিসেবে জাতীয় সংসদে সংরক্ষিত আসন নিশ্চিত করা প্রয়োজন। প্রসঙ্গত, আনোয়ারা ইসলাম রানী ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থার সভাপতি। তিনি ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে উল্লেখযোগ্য ভোট অর্জন করেছিলেন।  

রংপুর ব্যুরো ফেব্রুয়ারি ৭, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

পঞ্চগড় ২ আসনে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত ১৫, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের মধ্যে ৩২৯টি ঝুঁকিপূর্ণ ঘোষণা

ছবি: সংগৃহীত

মাগুরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশের কনস্টেবল নিহত

0 Comments