বাংলাদেশ

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুকুর থেকে বিপুল অস্ত্র উদ্ধার

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

কুমিল্লা সদর উপজেলার কটকবাজার এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) টানা আট ঘণ্টা বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। অভিযানটি মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোররাত থেকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালনা করা হয়।
র‍্যাব কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানিয়েছেন, অভিযানকালে দুটি পুকুরে তল্লাশি চালিয়ে সাদা প্লাস্টিকের বস্তায় মোড়ানো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগাজিন, একটি রিভলভার, দুটি একনালা বন্দুক, বিপুল পরিমাণ গুলি এবং ৩৩টি দেশীয় অস্ত্র।
মেজর সাদমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ভারত থেকে অবৈধ অস্ত্রের একটি চালান কুমিল্লায় প্রবেশ করতে পারে। দীর্ঘ নজরদারির পর নিশ্চিত হয় যে অস্ত্রগুলো একটি পুকুরে লুকানো ছিল। পরে পাশের আরেকটি পুকুর থেকে আরও কিছু বস্তা উদ্ধার করা হয়।
অস্ত্র উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই আগামী নির্বাচনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
র‍্যাব–১১ সিপিসি–২ কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, “উদ্ধারকৃত অস্ত্র নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে আনা হয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বাংলাদেশ

আরও দেখুন
জ্বালানি তেল সাশ্রয়ে সাইকেলে চেপে অফিস করছেন সাবেক এমপি শিল্পপতি সিদ্দিক

  জ্বালানি তেলের অপচয় রোধে সাইকেলে করে অফিসে যাতায়াত শুরু করেছেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিক। জানা গেছে, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে তেল সাশ্রয়ের উদ্যোগ হিসেবে তিনি ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে বাইসাইকেলে চলাচল করছেন। সম্প্রতি সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া থেকে কুন্দল এলাকায় অবস্থিত তাঁর মালিকানাধীন ইকু পেপার মিলে সাইকেলে যেতে দেখা যায়। সৈয়দপুরসহ নীলফামারীর বিভিন্ন এলাকায় তাঁর একাধিক শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। নিয়মিত এসব প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য আগে গাড়ি ব্যবহার করলেও বর্তমানে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বিকল্প হিসেবে সাইকেল বেছে নিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে। বিশ্ববাজারে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিনি এ উদ্যোগ অব্যাহত রাখবেন এবং অন্যদেরও সাইকেল ব্যবহারের আহ্বান জানান।  

সৈয়দপুর, নীলফামারী মার্চ ২৯, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ফরিদপুরে তেল মজুদ রেখেও বিক্রি বন্ধ, পাম্প মালিককে জরিমানা

ছবি: প্রতিনিধি

মোরেলগঞ্জে বজ্রপাতে ঘর পুড়ে ছাই, নারী-শিশুসহ ৩ জন দগ্ধ

প্রতিকি ছবি

শ্যামনগরে মজুতকৃত ২০০ লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা

ছবি: প্রতিনিধি
নোয়াখালীতে অতিরিক্ত ভাড়া আদায়, ‘হিমালয় এক্সপ্রেস’কে ১০ হাজার টাকা জরিমানা

  নোয়াখালীর চাটখিলে বাসের সংকটের অজুহাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ‘হিমালয় এক্সপ্রেস’ নামের একটি বাসকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ) বিকেলে চাটখিল বাস কাউন্টারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবি। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় বাসটিকে জরিমানা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের ভোগান্তি কমাতে এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।  

নোয়াখালী প্রতিনিধি> মার্চ ২৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

হঠাৎ শিলাবৃষ্টি-ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষিক্ষেত ও ঘরবাড়ি, ঘটনাস্থলে ছুটে গেলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে ঝড়ে গাছ ভেঙে চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু, আহত দুই

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে ধানক্ষেতে মিলল কিশোরের মরদেহ

ছবি: প্রতিনিধি
সৈয়দপুরে ডাম্প চালকসহ দুজনের আত্মহত্যা

  নীলফামারীর সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর গ্রামে মুকুল (৪৫) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। অপরদিকে আর্থিক অনটনে পড়ে সিরাজুল ইসলাম (২৯) নামে এক ডাম্প ট্রাক চালক আত্মহত্যা করেছেন।  আত্মহত্যার এ ঘটনা দুটি ঘটেছে শনিবার (২৮ মার্চ) দুপুরে । এলাকাবাসী জানায়, শনিবার দুপুরে মানসিকভাবে অসুস্থ মুকুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।  অন্যদিকে শহরের উপকন্ঠে পোড়াহাট আবাসনের ঘরের বারান্দার তীরের সঙ্গে পুরাতন ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সিরাজুল ইসলাম নামে ডাম্প ট্রাক চালক।  তিনি শহরের কুন্দল পশ্চিমপাড়ায় তাঁর নিজ বাড়িতে আবাসন সংকটের কারণে গত প্রায় দুই বছর যাবৎ উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পোড়াহাট আবাসন প্রকল্পের সরকারি বাড়িতে স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করে আসছেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, এ ঘটনায় সৈয়দপুর থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।     

সৈয়দপুর, নীলফামারী মার্চ ২৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নোয়াখালীতে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে কাশেম ফাউন্ডেশনের আয়োজনে চক্ষু শিবির

ছবি: সংগৃহীত

গভীর রাতে তেল সরবরাহ তদারকিতে বাঘাবাড়ী ডিপোতে জ্বালানিমন্ত্রী

0 Comments