রাজনীতি

পোলিং এজেন্টদের নিরাপত্তা নিয়ে শঙ্কা, প্রশাসনের সহযোগিতা চাইলেন জামায়াত প্রার্থী

Icon
শেরপুর প্রতিনিধি>
প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে পোলিং এজেন্টদের হুমকি ও ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টায় নালিতাবাড়ী পৌর শহরের গাজীরখামার এলাকার দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, বিএনপি প্রার্থীর সমর্থকেরা বিভিন্ন কেন্দ্রে জামায়াতের পোলিং এজেন্টদের ভয় দেখাচ্ছেন এবং ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দিচ্ছেন। এ ছাড়া প্রচারণার নির্ধারিত সময় শেষ হওয়ার পরও অর্থ ও উপকরণ দিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, শেরপুর-২ আসনের ১৫৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৯৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে জামায়াত ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

রাজনীতি

আরও দেখুন
দলীয় প্রধানের দায়িত্ব ত্যাগ করলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

সরকার ও রাজনৈতিক দলকে আলাদা রাখার নীতিমালার অংশ হিসেবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি। তার স্থলাভিষিক্ত হিসেবে দলটির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হয়েছেন দেওয়ান আবদুর রশিদ নিলু। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর হাতিরপুলে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাকি নিজেই পদত্যাগের ঘোষণা দেন। তিনি বলেন, “সাংগঠনিক স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকার ও রাজনৈতিক দলকে পৃথক রাখতে আমি প্রধান সমন্বয়কারীর দায়িত্ব থেকে সরে দাঁড়ালাম।” সংবাদ সম্মেলনে তিনি ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন প্রসঙ্গেও মন্তব্য করেন, উল্লেখ করে যে, এ প্রক্রিয়ায় সংখ্যাগরিষ্ঠ দলের মতামতই চূড়ান্ত প্রাধান্য পাবে। গত বছরের ৩ নভেম্বর সাভারে দলের পঞ্চম জাতীয় সম্মেলনে পুনরায় প্রধান সমন্বয়কারী নির্বাচিত হন সাকি। বর্তমানে তিনি সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৪, ২০২৬ 0

‘জঙ্গি এমপি’ সম্বোধনে স্পিকারের কাছে বিচার চাইলেন হানজালা

“পাম্প বন্ধ, রাস্তায় গাড়ির দীর্ঘ সারি—মন্ত্রী কি দেখছেন না?” : সংসদে হাসনাতের প্রশ্ন

৪ এপ্রিল বায়তুল মোকাররমে গণবিক্ষোভের ডাক দিলো ১১ দলীয় জোট

ফাঁস হলো গোলাম রাব্বানী–সাদিক কায়েমের টেক্সটের স্ক্রিনশট

নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিপি সাদিক কায়েমের পুরনো মোবাইল টেক্সটের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।  স্ক্রিনশটে দেখা যায়, ২০১৮ ও ২০১৯ সালের মধ্যে সাদিক কায়েম বারবার নিজেকে গোলাম রাব্বানীর বিশ্ববিদ্যালয় ও হলের ছোট ভাই হিসেবে পরিচয় দিয়ে সালাম পাঠিয়েছিলেন, যা কোনো প্রতিক্রিয়া ছাড়াই রয়ে গেছে। স্ক্রিনশটটি পোস্ট করেছেন জুলাই অভ্যুত্থানের নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের। তিনি লেখেন, যারা অন্যকে পাত্তা না দিয়ে হতাশ হয়েছেন, তারা শিক্ষা নিন—সাদিক কায়েমের উদাহরণ প্রমাণ করে ধৈর্য ও সম্মান প্রদর্শন ভবিষ্যতে জননন্দিত নেতৃত্বে রূপান্তরিত হতে পারে। এই ভাইরাল পোস্ট সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে, যেখানে নেতিবাচক প্রতিক্রিয়ার মুখেও একজন ছাত্রনেতার ধৈর্য ও কৌশলকে প্রশংসা করা হচ্ছে।    

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৫, ২০২৬ 0

বাগেরহাটের রামপালে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে: সারজিস আলম

ওয়াকআউটের পর হাসনাতের তিন শব্দের পোস্ট ভাইরাল

রাষ্ট্রপতির বিরুদ্ধে তিন অভিযোগ তুলে তার বক্তব্য বর্জন বিরোধী দলের

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের তীব্র আপত্তির প্রেক্ষাপটে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান। তিনি দাবি করেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ থাকায় তার বক্তব্য শোনার কোনো নৈতিক ভিত্তি নেই। বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াকআউটের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তার অভিযোগ, দেশের সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা ও হত্যাকাণ্ডের সময় রাষ্ট্রপ্রধান হিসেবে যথাযথ অবস্থান না নেওয়ায় তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। এছাড়া তিনি আরও দাবি করেন, অতীতে দেওয়া একটি রাষ্ট্রীয় বক্তব্যের সঙ্গে পরবর্তী সময়ে দেওয়া মন্তব্যের অসামঞ্জস্য রাষ্ট্রপতির অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। একইসঙ্গে জুলাই অভ্যুত্থানের পর ঘোষিত সাংবিধানিক সংস্কার সংক্রান্ত প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন না হওয়াকেও তিনি সমালোচনা করেন। বিরোধীদলীয় নেতার ভাষ্য অনুযায়ী, এসব কারণে তাদের দল রাষ্ট্রপতির ভাষণ গ্রহণযোগ্য মনে করেনি এবং প্রতিবাদস্বরূপ সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে। তিনি বলেন, ভবিষ্যতেও সংসদে জনগণের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ হলে তার বিরুদ্ধে রাজনৈতিকভাবে অবস্থান নেওয়া হবে।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ১২, ২০২৬ 0

নিজের চেয়ে বেশি শিক্ষিত নারীকে বিয়ের পরামর্শ হাসনাতের

মির্জা আব্বাস হঠাৎ জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি

প্রথম অধিবেশনের দিনেই রাষ্ট্রপতির অভিশংসনসহ ৩ দাবিতে এনসিপির অবস্থান

0 Comments