বাংলাদেশ

আজ কোন যান চলবে, কোনটিতে থাকছে নিষেধাজ্ঞা

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংশ্লিষ্ট গণভোটকে কেন্দ্র করে ভোটগ্রহণের দিন ও এর আশপাশের সময়ে সারাদেশে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।
ইসির জারি করা নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে, যা আগামী ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে। পাশাপাশি বুধবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাত পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাকসহ অন্যান্য যানবাহন চলাচলও বন্ধ থাকবে।
তবে আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, জরুরি সেবা, চিকিৎসা ও ওষুধ পরিবহন এবং সংবাদপত্র পরিবহনের কাজে ব্যবহৃত যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। বিদেশগামী ও বিদেশফেরত যাত্রীদের বিমানবন্দরগামী যানবাহন চলাচলের সুযোগ থাকবে, সেক্ষেত্রে টিকিট বা সংশ্লিষ্ট প্রমাণ দেখাতে হবে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের নির্বাচনী এজেন্টরা রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও নির্ধারিত স্টিকার প্রদর্শন সাপেক্ষে একটি করে ছোট যানবাহন ব্যবহার করতে পারবেন। সাংবাদিক, পর্যবেক্ষক এবং নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের যানবাহনও অনুমোদন সাপেক্ষে চলাচল করতে পারবে।
ইসি জানিয়েছে, স্থানীয় বাস্তবতা বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট বা সংশ্লিষ্ট মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রয়োজনে নিষেধাজ্ঞা শিথিল বা অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপের ক্ষমতা রাখবেন।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
নীলফামারীসহ রংপুর বিভাগে জ্বালানি তেল সরবরাহ বন্ধ ও কর্মবিরতি

  নীলফামারীতে জ্বালানি তেল পরিবহনে নিয়োজিত তিন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতের দণ্ডের প্রতিবাদে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে।  রোববার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এতে দিনাজপুর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতিও একাত্মতা প্রকাশ করেছে। জানা গেছে, শনিবার (২৮ মার্চ) পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে নীলফামারীর উদ্দেশ্যে রওনা হওয়া একটি ট্যাংকলরী যান্ত্রিক ত্রুটির কারণে পথে থামে। এ সময় চালক শ্রী কৃষ্ণ ও তার সহকারী রিফাত গাড়ি মেরামতের কাজ করছিলেন। এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূঁইয়া ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তল্লাশিতে লরির কেবিন থেকে দুটি জারকিনে ১০ লিটার পেট্রোল ও ২ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ ঘটনায় ম্যানেজার একরামুল হক, চালক শ্রী কৃষ্ণ ও সহকারী রিফাতকে ছয় মাসের কারাদণ্ড এবং মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত শ্রমিকদের মুক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তার বদলির দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।  

সৈয়দপুর, নীলফামারী মার্চ ২৯, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বাগেরহাটে মজুদ ১২ হাজার লিটারের বেশী জ্বালানী  তেল উদ্ধার

ছবি: প্রতিনিধি

নোয়াখালীতে নিখোঁজের দুই দিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার

ছবি: প্রতিনিধি

হাতবোমা বিস্ফোরণ ও লুটপাট, হ্যান্ডকাপধারী আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১১ জেলায় নিয়োগ নতুন জেলা প্রশাসক

  দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। একইসঙ্গে বর্তমানে দায়িত্বে থাকা ১১ ডিসিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন নিয়োগ পাওয়া জেলা প্রশাসকরা হলেন: •    রাজশাহী: জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলাম  •    চুয়াডাঙ্গা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লুৎফুন নাহার  •    খুলনা: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের হুরে জান্নাত  •    মাদারীপুর: অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তার  •    ব্রাহ্মণবাড়িয়া: সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক আবু সাঈদ  •    চাঁদপুর: জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আহেমদ জিয়াউর রহমান  •    হবিগঞ্জ: মন্ত্রিপরিষদ বিভাগের জি এম সরফরাজ  •    নরসিংদী: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ইসরাত জাহান কেয়া  •    মেহেরপুর: সংস্কৃতিক মন্ত্রণালয়ের শিল্পী রানী রায়  •    লালমনিরহাট: বিদ্যুৎ উন্নয়ন বিভাগের রাশেদুল হক প্রধান  •    বান্দরবান: ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সানিউল ফেরদৌস  এই রদবদল প্রশাসনিক কার্যক্রমকে নতুন গতিশীলতা এবং জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যকে কেন্দ্র করে পরিকল্পিত হয়েছে।

নিখাদ খবর ডেস্ক মার্চ ২৯, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নালিতাবাড়ীতে পুলিশ ঘটনাস্থল ত্যাগের পরই রক্তাক্ত হামলা, গৃহবধূ গুরুতর জখম

ছবি: প্রতিনিধি

বাগেরহাটে বাঘ সংরক্ষণ সেমিনার অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

বরিশালে বাস উল্টে খাদে পড়ে নিহত নারী

ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ অভিবাসীর মর্মান্তিক মৃত্যু

লিবিয়া থেকে ইউরোপে অনুপ্রবেশের চেষ্টাকালে গ্রিসের উপকূলে একটি রাবারের নৌকাডুবির ঘটনায় অন্তত ২২ জন অভিবাসীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে, যাদের অধিকাংশই বাংলাদেশ ও সুদানের নাগরিক। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক সাক্ষ্যে এ তথ্য উঠে এসেছে। গ্রিস কোস্টগার্ড জানায়, একই নৌকা থেকে ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ২১ জন বাংলাদেশি। ইউরোপীয় সীমান্ত সংস্থার তথ্যানুসারে, নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া পরিচয়ে সুনামগঞ্জ জেলার অন্তত ১২ জন নিহত বা নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে দিরাই, দোয়ারাবাজার ও জগন্নাথপুর উপজেলার একাধিক ব্যক্তির নাম জানা গেছে। নিহতদের স্বজনদের অভিযোগ, মানবপাচারকারী চক্র জনপ্রতি প্রায় ১২ লাখ টাকার বিনিময়ে নিরাপদ যাত্রার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত ঝুঁকিপূর্ণ ছোট নৌকায় তুলে দেয়, যা এই প্রাণহানির অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। উদ্ধারকৃতদের ভাষ্যমতে, নৌকায় থাকা একাধিক মৃতদেহ ইতোমধ্যে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে এবং দুজনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৯, ২০২৬ 0

জ্বালানি তেল সাশ্রয়ে সাইকেলে চেপে অফিস করছেন সাবেক এমপি শিল্পপতি সিদ্দিক

ছবি: প্রতিনিধি

ফরিদপুরে তেল মজুদ রেখেও বিক্রি বন্ধ, পাম্প মালিককে জরিমানা

ছবি: প্রতিনিধি

মোরেলগঞ্জে বজ্রপাতে ঘর পুড়ে ছাই, নারী-শিশুসহ ৩ জন দগ্ধ

0 Comments