জাতীয়

এখনো জমা পড়েনি ২০ হাজার বৈধ অস্ত্র

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সরকারি নির্দেশনা অমান্য করে ৩১ জানুয়ারি পর্যন্ত দেশে ২০ হাজার ২৮৮টি বৈধ আগ্নেয়াস্ত্র জমা পড়েনি, ফলে এসব অস্ত্রকে অবৈধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নিরাপদ ও শান্তিপূর্ণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যেই অস্ত্রের মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের ও অভিযান শুরু করেছে।

ডিএমপি যুগ্ম কমিশনার মো. ফারুক হোসেন জানান, যেসব অস্ত্র নির্ধারিত সময়ে জমা পড়েনি, তার মালিকদের বিরুদ্ধে অস্ত্র আইন ১৮৭৮-এর বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, ভোটকেন্দ্রে সহিংসতায় এসব অস্ত্র ব্যবহার করতে চাইলে মালিকদের গ্রেপ্তার করা হবে।

দেশে মোট ৫৩ হাজার ৭০২টি বৈধ অস্ত্রের লাইসেন্স রয়েছে, যার মধ্যে ব্যক্তির নামে ৪৮ হাজার ২৮৩টি। সরকারি সময়সীমার মধ্যে ২৭ হাজার ৯৯৫টি অস্ত্র জমা পড়লেও ২০ হাজার ২৮৮টি অস্ত্র এখনও অধরা। বিশেষজ্ঞরা বলছেন, এসব জমা না হওয়া অস্ত্রের মধ্যে অনেকই রাজনৈতিকভাবে সংবেদনশীল এবং আগে নির্বাচনী সহিংসতায় ব্যবহৃত হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নির্বাচন ও গণভোটের ঘোষিত তফসিল অনুসারে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ থাকবে, তবে নির্দিষ্ট শর্তে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রার্থী এই নিয়ম থেকে অব্যাহতি পাবেন।

 

নরসিংদীর বিদায়ী জেলা প্রশাসকের বিরুদ্ধের অভিযোগের পাহাড়

  এলআর ফান্ডের নামে হরিলুট  এল এ শাখায় অগ্রিম ২০ পার্সেন্ট গ্রহণ করে টাকা ছাড় সরকারী দলের নেতাদেরকে সাথে অসৌজন্যমূলক আচরণড় অনলাইনে ডিসির সহধর্মিণীর লাখ টাকার কেনাকাটা  নরসিংদী থেকে আজকর প্রত্যাহার হওয়া জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের বিরুদ্ধের অভিযোগের পাহাড় উঠেছে। এলআর (লোকাল রিলেশন্স) ফান্ডের নামে নিরীক্ষাবিহীন অর্থ সংগ্রহ করে ইচ্ছে মত ব্যয় , এল এ শাখায় ভুক্তভোগীদের কাছ থেকে অগ্রিম ২০ পার্সেন্ট গ্রহণ ও সরকারী দলের নেতাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা এবং ডিসির সরকারি বাসভবনে নিয়মিত তাঁর সহধর্মিণীর নামে প্রতি মাসে গড়ে ১ থেকে দেড় লাখ টাকার পণ্য কেনার অভিযোগ উঠেছে। এসব অভিযোগ এখন ভাসছে জেলাপ্রশাসন কার্যালয়ের আকাশে বাতাশে।  এতে করে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় পর্যায়ে  চলছে নানা মুখরোচক আলোচনা। তবে এসব বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের কাছে গতকাল শনিবার সকালে জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে আনিত এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আসলে আমাকে অনেক কাজ করতে হয়। সবাই আমার আচরণে বা কাজে সন্তুষ্ট হবে এমন আশা করাও ঠিক না। এছাড়া আমার সহকর্মীদের অনেকেরই অনেক প্রত্যাশা থাকে। সবকিছু রক্ষা করা সম্ভব হয়না। এতে করে ক্ষিপ্ত হয়ে অনেকে আপনাকে অনেক কিছু বলতে পারে। কুরিয়ার সম্পর্কে বলেন, নরসিংদী আসার পর আমার বাসায় সর্বোচ্চ চার পাঁচটি কুরিয়ার এসে থাকতে পারে। স্থানীয় ব্যবসায়ী ও জেলা প্রশাসনে কর্মরত একাধিক কর্মকর্তা ও কর্মচারী এ প্রতিবেদককে জানান, জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়মিত বিরতিতে স্থানীয় ব্যবসায়ী, বিত্তবানশালী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা বা অনুদান হিসেবে এই তহবিলের নামে অর্থ সংগ্রহ করে তিনি হরিলুট করে আসছেন। অভিযুক্ত এই কর্মকর্তা তাঁর ইচ্ছানুযায়ী বা মৌখিক নির্দেশে এই অর্থ আদায় করার পর সে অর্থ এল আর ফান্ডে না গিয়ে সোজা তার পকেটে চলে যায়। যদিও সংগৃহীত টাকা সাধারণত রাষ্ট্রীয় অনুষ্ঠান, বিশেষ ভিআইপিদের আপ্যায়ন এবং মাঠ প্রশাসনের বিভিন্ন অনানুষ্ঠানিক ব্যয় মেটাতে ব্যবহৃত হওয়ার কথা। এই হরিলুটের কারণে সম্প্রতি এল আর ফান্ডের করুন অবস্থার কথা জানিয়েছেন এক কর্মকর্তা। জেলা প্রশাসনের কার্যালয়ের কর্মরত কর্মচারী ও কুরিয়ার সার্ভিসের ডেলিভারি কর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, জেলা প্রশাসকের সহধর্মিণীর নামে প্রতি মাসে গড়ে ১ থেকে দেড় লাখ টাকার পণ্য আসে বলে জানা গেছে। একজন সরকারি কর্মকর্তার নিয়মিত পারিবারিক ব্যয়ের সঙ্গে এই বিপুল অঙ্কের কেনাকাটা কতটুকু সংগতিপূর্ণ, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। প্রতিদিন গড়ে ৪ থেকে ৫টি পার্সেল জেলা প্রশাসকের বাংলোতে পৌঁছে দেওয়া হয়। বাংলোর সামনে আসলে নাজির আব্দুর রউফ। তিনি তা গ্রহণ করে টাকা দিয়ে দেন। এসব পার্সেলে দামী পোশাক, প্রসাধনী ও গৃহসজ্জার সামগ্রী থাকে। অধিকাংশ কেনাকাটাই ‘ক্যাশ অন ডেলিভারি’ বা নগদে পরিশোধ করা হচ্ছে। এ বিষয়ে নাজির আব্দুর রউফের কাছে জানতে চাইলে তিনি বলেন,গত সপ্তাহে একটা কুরিয়ার এসেছে। এটা ডিসি স্যারের মিসেসের নয়, এটা আমার, এমন দাবি করেছেন তিনি। তবে কুরিয়ারের স্থানীয় ডেলিভারি ম্যান এ প্রতিবেদককে জানান, বাংলোতে যত কুরিয়ার আসে তার নম্বর দেয়া হয় নাজিরের। ডেলিভারির আগে ফোন করলে নাজির সাহেব ডিসি স্যারের বাংলোর সামনে আসতে বলেন। পরে বাংলোর সামনে থেকে তিনি প্যাকেট রিসিভ করে বাংলোর ভিতরে নিয়ে যান। প্যাকেট খুলে পণ্য পছন্দ হলে পরে টাকা দিলে আমরা চলে আসি। আসলে ভিতরে কে রিসিভ করে বা দেখে তা আমরা জানিনা। নরসিংদী জেলা বিএনপির একাধিক প্রভাবশালী নেতাকর্মী এ প্রতিবেদককে জানান, বিএনপির প্রতি এই ডিসির এলার্জি আছে। মনোনয়ন দাখিলের সময় বিএনপির নেতাকর্মীদের সাথে তিনি অসৌজন্যমূলক আচরণ করেছেন। যদিও সরকার গঠনের পর তার আচরণের কিছুটা পরিবর্তন হওয়ার কথা জানান বিএনপি নেতারা। তবে তিনি মৌলবাদী সংগঠনের আশীর্বাদপুস্ট বলে মনে করেন বিএনপির একাধিক প্রভাবশালী নেতা। এল এ শাখার সাইফুল ও নাঈমের মাধ্যমে শতকরা ২০ ভাগ টাকা অগ্রিম গ্রহণ করা হয়। এ ঘটনার সাথে এল এ ও মুন্নি ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগমের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।  একাধিক অভিযুক্ত এ প্রতিবেদকে জানান টাকা না দিয়ে এখান থেকে চেক নেয়া কোন ভাবেই সম্ভব না। এদিকে দুই ভুক্তভোগী স্বীকার করেন তাদেরকে টাকা না দেয়ায় গত দেড় বছর ধরে তারা জমি অধিগ্রহণের টাকা পেলেও স্থাপনার বিল পাচ্ছেন না। সরাসরি এল এ অফিসের সাইফুল ও নাঈম  ২০ পার্সেন্ট টাকা চেয়েছেন।টাকা  না দেয়ায় তাদের চিহ্নিত দালাল দিয়ে একের পর এক অভিয়োগ দিয়ে দীর্ঘদিন ধরে নানা ভাবে হয়রানি করে আসছে। কয়েকবার আইনি লড়াইয়ের মাধ্যমে এ অভিযোগের নিস্পত্তি হলেও সর্বশেষ আবেদন তামাদী করে রাখে। পরবর্তীতে পুনরায় আবেদন করার পর চেক দিচ্ছি দিব বলে নানা তাল-বাহানা শুরু করে। এক পর্যায়ে গত ঈদের আগে চেক প্রদানের কথা জানায়। কিন্তু ঘুসের টাকা না দেয়ায় আবার চেক দিতে অনিহা প্রকাশ করে। এ  বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদা বেগমের কাছে জানতে চাইলে তিনি জানান, চেক লিখব এমন সময় আদালত থেকে একটি আইনি আদেশ এসেছে৷ তাই এখন আর চেক দেয়া যাচ্ছে না। এর বেশী কিছু তিনি বলতে অপারগতা প্রকাশ করে এ বিষয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলতে বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনর প্রত্যাহারের মধ্য দিয়ে এই সিন্ডিকেটের বেড়াজাল থেকে নরসিংদী জেলাবাসী মুক্ত হবে এমন প্রত্যাশাই ভুক্তভোগীদের।

নরসিংদী মার্চ ২৯, ২০২৬ 0

আজ সংসদে অভিষেক হলো ডেপুটি স্পিকার কায়সার কামালের

১১ জেলা প্রশাসককে প্রত্যাহার

প্রিপেইড মিটারে মাসিক চার্জ বাতিল: বিদ্যুৎমন্ত্রী

বিপিসি চালু করলো ডিপো থেকে তেল সরবরাহে নতুন সময়সূচি

মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত সংকটের প্রেক্ষিতে দেশের ফিলিং স্টেশন ও পাম্পগুলোতে তেলের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য ডিপো থেকে খালাসের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। শনিবার (২৮ মার্চ) বিপিসি সচিব শাহিনা সুলতানা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, নতুন ব্যবস্থার অধীনে দেশের প্রধান স্থাপনা ও ডিপোগুলো থেকে তেল সরবরাহ প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হবে। এতে দেশে তেলের চাহিদা ও সরবরাহের মধ্যে সমন্বয় বজায় রেখে সকল ফিলিং স্টেশন, পড পয়েন্ট, ডিলার ও পাম্পে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হবে। বিপিসি বলেছে, এই পদক্ষেপ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনা অনুযায়ী নেওয়া হয়েছে এবং দেশের জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখবে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৮, ২০২৬ 0

রাজশাহী মেডিকেলের পরিচালকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত: স্বাস্থ্যমন্ত্রী

ডেপুটি স্পিকারের নামে ভুয়া পেজে অপপ্রচার, সংসদ সচিবালয়ের সতর্কবার্তা

র‌্যাবের ১২তম মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব

সংসদে শব্দযন্ত্র বিভ্রাটে নাশকতার আশঙ্কা, তদন্তে কমিটি গঠন

সংসদ অধিবেশনে শব্দযন্ত্রের অস্বাভাবিক ত্রুটি ঘিরে সম্ভাব্য অন্তর্ঘাতের আশঙ্কা দেখা দেওয়ায় তদন্তে নেমেছে কর্তৃপক্ষ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ঘটে যাওয়া এ ঘটনার প্রেক্ষিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা আগামী ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। শনিবার (২৮ মার্চ) অনুষ্ঠিত সংসদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে চিফ হুইপ নূরুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনাটি কেবল প্রযুক্তিগত ত্রুটি নাকি পরিকল্পিত নাশকতা—তা যাচাই করাই হবে কমিটির প্রধান দায়িত্ব। একই সঙ্গে শব্দব্যবস্থার কারিগরি ত্রুটি চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার ও প্রতিকারমূলক সুপারিশও দিতে বলা হয়েছে। তদন্ত কার্যক্রমে সার্জেন্ট অ্যাট আর্মসের নেতৃত্বে কমিটি কাজ করবে এবং কারিগরি বিশ্লেষণের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিশেষজ্ঞ মতামত নেওয়া হবে। সংসদীয় কার্যক্রম চলাকালে হেডফোন ও সাউন্ড সিস্টেম নিয়ে সদস্যদের অসন্তোষের বিষয়টিও গুরুত্বসহকারে বিবেচনায় নেওয়া হচ্ছে। চিফ হুইপ জানান, সংসদ সদস্যদের জন্য ব্যবহৃত হেডফোন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সংসদ সদস্যদের আবাসন ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করতেও প্রশাসনিক প্রস্তুতি চলছে। আগামী ১০ এপ্রিলের মধ্যে আবাসন বরাদ্দ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৮, ২০২৬ 0

পুলিশ সদস্যরা তাদের বর্তমান ইউনিফর্ম নিয়ে অসন্তোষ: স্বরাষ্ট্রমন্ত্রী

মারা গেছেন স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ

দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ হবে ট্যাগ অফিসার

0 Comments