রাজনীতি

শেরপুর-১ আসনে জামায়াত ও শেরপুর-২ আসনে বিএনপি'র বিজয়

Icon
শেরপুর প্রতিনিধি>
প্রকাশঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে দুইটিতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। অপর একটি আসনের নির্বাচন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুজনিত কারণে স্থগিত রয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ভোটে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম শেরপুর-১ আসনে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রকৌশলী ফাহিম চৌধুরী শেরপুর-২ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

শেরপুর-১ আসনে জামায়াতের বড় জয়

১৪৫টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলে দেখা যায়, ১১ দলীয় জোটের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম দাড়িপাল্লা প্রতীকে ১ লাখ ২৭ হাজার ৮১১ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত ডা. সানসীলা জেবরীন প্রিয়াঙ্কা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৮ হাজার ৩৪২ ভোট। ভোটের ব্যবধান দাঁড়ায় ৪৯ হাজার ৪৬৯।
এ আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ মোটরসাইকেল প্রতীকে ৬২ হাজার ৪১৫ ভোট পেয়ে তৃতীয় হন।

শেরপুর-২ আসনে বিএনপি এগিয়ে

১৫৪টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৪৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত গোলাম কিবরিয়া (ভিপি) দাড়িপাল্লা প্রতীকে পান ১ লাখ ৮ হাজার ৪৫৬ ভোট। দুই প্রার্থীর ব্যবধান ১০ হাজার ১৬ ভোট।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুল্লাহ আল কায়েস হাতপাখা প্রতীকে ৪ হাজার ৮৭৭ ভোট পেয়ে তৃতীয় স্থানে থাকেন।

ভোটার উপস্থিতি ও গণভোট

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, শেরপুর-১ আসনে ভোটার উপস্থিতি ছিল ৬১ শতাংশ এবং শেরপুর-২ আসনে ৫৪ শতাংশ। একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটে উভয় আসনেই ‘হ্যাঁ’ ভোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জেলার দুই আসনে ভোটগ্রহণ সামগ্রিকভাবে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

 

রাজনীতি

আরও দেখুন
‘জঙ্গি এমপি’ সম্বোধনে স্পিকারের কাছে বিচার চাইলেন হানজালা

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে অভিযোগ করেছেন, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-এর স্ত্রীদের জানাজায় প্রবেশের সময় তাকে পেছন থেকে ‘জঙ্গি এমপি’ সম্বোধন করা হয়। তিনি এই ঘটনার পূর্ণ তদন্ত দাবি করেন। সংসদে উত্থাপিত জনগুরুত্বপূর্ণ প্রশ্নের পর হানজালা বলেন, “সম্ভবত আমার পোশাক ও পাগড়ি দেখেই আমাকে এভাবে সম্বোধন করা হয়েছে। এটি সংসদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে।” তিনি স্পিকারের কাছে সিসি ফুটেজ যাচাই করে নিরাপত্তা বাহিনীকে দোষীদের শনাক্তের নির্দেশের অনুরোধ জানান। ঘটনার প্রতি দুঃখ প্রকাশ করে স্পিকার বিষয়টিকে গুরুত্ব সহকারে নোটিশ দেওয়ার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন।    

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২, ২০২৬ 0

“পাম্প বন্ধ, রাস্তায় গাড়ির দীর্ঘ সারি—মন্ত্রী কি দেখছেন না?” : সংসদে হাসনাতের প্রশ্ন

৪ এপ্রিল বায়তুল মোকাররমে গণবিক্ষোভের ডাক দিলো ১১ দলীয় জোট

ফাঁস হলো গোলাম রাব্বানী–সাদিক কায়েমের টেক্সটের স্ক্রিনশট

বাগেরহাটের রামপালে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  বাগেরহাটের রামপাল উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকাল ৫টায় উপজেলার ফয়লাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।     প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও ছাত্রশিবিরের ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করে ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখা।     অনুষ্ঠানে শাখা সেক্রেটারি মো. মুরছালিন শেখের সঞ্চালনায় সভাপতিত্ব করেন শাখা সভাপতি শাকিল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাগেরহাট জেলা নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ। এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মো. জিহাদুল ইসলাম, ছাত্রশিবিরের জেলা সভাপতি হাফেজ মোরশেদ আলম, এইচআরডি সম্পাদক আব্দুল্লাহ আল সিনান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা সিনিয়র আহ্বায়ক খালিদ হাসান নোমান, মীর সাব্বির এবং ছাত্রদলের রামপাল উপজেলা সাবেক আহ্বায়ক মোল্লা তারিকুল ইসলাম শোভনসহ বিভিন্ন পর্যায়ের বর্তমান ও সাবেক নেতাকর্মী, সুধীজন এবং স্থানীয় এলাকাবাসী। অনুষ্ঠানে বক্তারা পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সমাজকল্যাণমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। ইফতার মাহফিলে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

বাগেরহাট মার্চ ১৭, ২০২৬ 0

বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে: সারজিস আলম

ওয়াকআউটের পর হাসনাতের তিন শব্দের পোস্ট ভাইরাল

রাষ্ট্রপতির বিরুদ্ধে তিন অভিযোগ তুলে তার বক্তব্য বর্জন বিরোধী দলের

নিজের চেয়ে বেশি শিক্ষিত নারীকে বিয়ের পরামর্শ হাসনাতের

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সম্প্রতি যুবকদের উদ্দেশে পরামর্শ দিয়েছেন, তারা যেন নিজের থেকে বেশি শিক্ষিত মেয়েকে বিয়ে করেন। নির্বাচনী প্রচারণার সময় দেওয়া তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সংসদ সদস্য হাসনাত জানান, বিয়ের সময় মেয়ের শিক্ষাগত যোগ্যতা বিবেচনা করা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “বিয়ে করলে স্ত্রী যেন স্বাবলম্বী হয়, নিজের ও সন্তানের উন্নয়নে অবদান রাখতে পারে। তাই নিজের থেকে কম শিক্ষিত মেয়েকে বিয়ে করার পরামর্শ কখনো গ্রহণ করব না।” তিনি আরও বলেন, দেবিদ্বারের নারীদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করাই তাদের পরিবার ও সমাজ উন্নয়নের লক্ষ্য। এই বক্তব্য সামাজিক মাধ্যম ও স্থানীয় যুব সমাজে ইতিমধ্যেই ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ১২, ২০২৬ 0

মির্জা আব্বাস হঠাৎ জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি

প্রথম অধিবেশনের দিনেই রাষ্ট্রপতির অভিশংসনসহ ৩ দাবিতে এনসিপির অবস্থান

রংপুরে এনসিপির দোয়া ও ইফতার মাহফিল, সংস্কার না হলে নতুন বিপ্লবের প্রস্তুতির আহ্বান

0 Comments