জাতীয়

এপিবিএন-এর প্রধান আলী হোসেন ফকির হলেন নতুন আইজিপি

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ ফেব্রুয়ারি ২৪, ২০২৬
মো. আলী হোসেন ফকির
মো. আলী হোসেন ফকির

সরকারি আদেশে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে পদোন্নতি প্রদান করে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ কার্যকর করা হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। সংশ্লিষ্ট প্রজ্ঞাপন অনুযায়ী, জনস্বার্থে ও প্রশাসনিক প্রয়োজনে তাকে আইজিপি হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে।

কারা পাচ্ছেন ‘ফ্যামিলি কার্ড’, মাসিক ভাতা কত— জানাল সরকার

দেশব্যাপী সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম আগামী ১০ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক পর্যায়ে ১৪টি উপজেলার প্রতিটিতে একটি করে ইউনিয়নের একটি নির্ধারিত ওয়ার্ডের সব পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে কর্মসূচিটির অগ্রগতি ও বাস্তবায়ন কাঠামো পর্যালোচনা করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভা-পরবর্তী ব্রিফিংয়ে নারী ও শিশুবিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন জানান, পাইলট প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত প্রত্যেক পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। কর্মসূচিটি পর্যায়ক্রমে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। মন্ত্রী আরও জানান, আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও আগাম প্রস্তুতি হিসেবে সম্ভাব্য আবেদনকারীদের নিচের কাগজপত্র সংগ্রহে রাখতে বলা হয়েছে— ১. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (NID)  ২. পাসপোর্ট সাইজের রঙিন ছবি  ৩. একটি সচল মোবাইল নম্বর সরকারি সূত্রে জানা গেছে, কর্মসূচির বাস্তবায়নে স্বচ্ছতা, তথ্য যাচাই ও জবাবদিহিতা নিশ্চিত করতে বহুপদক্ষেপ যাচাইকরণ প্রক্রিয়া অনুসরণ করা হবে।  

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৪, ২০২৬ 0
মো. আলী হোসেন ফকির

এপিবিএন-এর প্রধান আলী হোসেন ফকির হলেন নতুন আইজিপি

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন সম্পন্ন

আগামী ১০ মার্চ দেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক ভিসির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হারুন-অর-রশীদ ও উপাচার্য মো. মশিউর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন। দুদকের আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে।  সংস্থার উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন জানান, দুই শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গঠিত তিন সদস্যের অনুসন্ধান টিম তদন্ত চালাচ্ছে এবং অভিযোগ সংশ্লিষ্টরা বিদেশে চলে গেলে অনুসন্ধান ব্যাহত হতে পারে। হারুন-অর-রশীদ প্রথমবার ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ২০১৩ সালে এবং ২০১৭ সালে পুনরায় দায়িত্বে আসেন। ২০২১ সালে তিনি অবসরে যাওয়ার পর মশিউর রহমান উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৪, ২০২৬ 0

পিলখানা হত্যা মামলায় এবার  আসামি হচ্ছেন শেখ হাসিনা

রাষ্ট্রপক্ষের আপিলে শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড বৃদ্ধির শুনানি আজ

একদিনেই ১২ সচিব অপসারণ, দ্রুত নতুন নিয়োগের প্রস্তুতি

বিদায়ের দিনে তাজুল ইসলামের বিরুদ্ধে ‘সিন্ডিকেট ও দুর্নীতির’ অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে অব্যাহতির দিনে মোহাম্মদ তাজুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উত্থাপন করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ।  সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মন্তব্যে তিনি দাবি করেন, চিফ প্রসিকিউটরের কার্যালয়কে ‘অর্থ উপার্জনের হাতিয়ার’ হিসেবে ব্যবহার করা হয়েছে এবং একটি সিন্ডিকেট প্রভাব বিস্তার করে সিদ্ধান্ত নিয়েছে। সুলতান মাহমুদ অভিযোগ করেন, আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এসআই শেখ আবজালুল হককে রাজসাক্ষী (অ্যাপ্রুভার) করার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে। একই সঙ্গে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে রাজসাক্ষী করা এবং রংপুরের একটি মামলায় এক পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি দেওয়ার বিষয়েও তিনি আপত্তি তোলেন। তাঁর দাবি, সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলো প্রভাবিত ও অনিয়মতান্ত্রিক। তবে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, বিচারপ্রক্রিয়া ছিল স্বচ্ছ ও আইনানুগ। ব্যক্তিগত বিদ্বেষবশত উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ আনা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীমও অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করেছেন। নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করতে অপারগতা প্রকাশ করে বলেন, আনুষ্ঠানিকভাবে অভিযোগ এলে তা পর্যালোচনা করা হবে।  

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৪, ২০২৬ 0

২০০৬ সালের নিয়োগ বাতিল ৬০০’র বেশি এসআই পুনর্বহাল হবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

বিডিআর হত্যাকাণ্ড তদন্তের জন্য নতুন কমিশন গঠন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী

ব্যারিস্টার রাগীব রউফ হতে পারেন দেশের নতুন অ্যাটর্নি জেনারেল

0 Comments