জাতীয়

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার

Icon
নিখাদ খবর ডেস্ক
প্রকাশঃ ফেব্রুয়ারি ২৪, ২০২৬

ছেলে অপহরণ হওয়ার খবর শুনে সচিবালয়ের কর্মচারী বাবা কাঁদতে কাঁদতে ঢুকে পড়েছিলেন প্রধানমন্ত্রীর দপ্তরে। সামনাসামনি পেয়েও যান প্রধানমন্ত্রীকে। খবরটা শুনেই ফোনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ছেলেটিকে উদ্ধারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর এক ঘণ্টার মধ্যেই রাজধানীর খিলগাঁওয়ের একটি নির্মাণাধীন ভবন থেকে ছেলেটিকে উদ্ধার করে পুলিশ।

পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম ওই উদ্ধার অভিযানে যুক্ত ছিলেন। তিনি বলেন, অপহৃত ছেলেটি খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলে নবম শ্রেণিতে পড়ে। দুপুর আড়াইটার সময় স্কুল থেকে বের হওয়ার পর ৪-৫ ব্যক্তি তাকে আটকে জোড়পুকুর এলাকায় সাততলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয়। এরপর তার বাবার ফোন নম্বর নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা চায় অপহরণকারীরা। টাকা না দিলে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ছেলেটির বাবা সচিবালয়ে চাকরি করেন। তিনি প্রধানমন্ত্রীর সচিবালয়ের দপ্তরে কাঁদতে কাঁদতে ঢুকে পড়েন। পরে প্রধানমন্ত্রী ফোন করে ছেলেটিকে দ্রুত উদ্ধারের নির্দেশনা দেন।
এরপর অপহরণকারীরা যে নম্বর থেকে ফোন দিয়েছিল, সেই নম্বর নিয়ে ‘টাকা পাঠানোর’ আশ্বাস দিয়ে যোগাযোগ শুরু করে পুলিশ। রমনার ডিসি বলেন, ‘কোন নম্বরে টাকা পাঠানো হবে তাদের কাছে সেই নম্বর চাওয়া হয়। তারা প্রথমে নম্বর দিতে বিলম্ব করছিল। কিছুক্ষণ দর কষাকষিও চলে। একপর্যায়ে পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে সংশ্লিষ্ট ভবনে গিয়ে ছেলেটিকে উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।’
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, ‘প্রধানমন্ত্রী শিশু অপহরণের খবর শুনেই দ্রুত ব্যবস্থা নিতে ফোন করে পুলিশকে নির্দেশ দেন।’

‘এটা সংসদ, শাহবাগ নয়’: হাসনাতকে স্পিকার

  জাতীয় সংসদে বিরোধী মতামত ও সংশোধনী নিয়ে আলোচনার সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে সংযত থাকার আহ্বান জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি সংসদীয় শিষ্টাচার বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাসের পর সংশোধনী সংক্রান্ত আলোচনায় এ পরিস্থিতি তৈরি হয়। এ সময় সংসদ উত্তপ্ত হয়ে উঠলে স্পিকার কার্যক্রম নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করেন। স্পিকার তার রুলিংয়ে বলেন, সংসদ কোনো বিক্ষোভ বা জনসমাবেশের স্থান নয়; এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, যেখানে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখা আবশ্যক। তিনি আরও উল্লেখ করেন, অতীতের সংসদগুলোর তুলনায় বর্তমান সংসদ তুলনামূলকভাবে অধিক সহযোগিতামূলক পরিবেশে পরিচালিত হচ্ছে এবং সরকারি–বিরোধী সমঝোতার মাধ্যমে বহু বিল পাস হয়েছে। এ সময় তিনি সংসদ সদস্যদের উদ্দেশে সংযত আচরণ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান পুনর্ব্যক্ত করেন, যাতে আইন প্রণয়ন প্রক্রিয়া নির্বিঘ্ন থাকে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১০, ২০২৬ 0

চতুর্থবার সংসদ বর্জন করল বিরোধী জোট

সংসদে গৃহীত জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ

সাবেক বিচারপতিকে ‘মানিকচোরা’ বলায় সংসদ থেকে আখতারের বক্তব্য এক্সপাঞ্জ

আবু সাঈদের দেহে গুলির প্রমাণ মেলেনি: আসামিপক্ষের আইনজীবী

  জুলাই গণ-অভ্যুত্থানের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেছে। রায়ে দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া একজন আসামিকে খালাস এবং অন্যান্যদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। রায়ের প্রতিক্রিয়ায় আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দোলন দাবি করেছেন, মামলার উপস্থাপিত প্রমাণে গুলির উপস্থিতি নিশ্চিত করা যায়নি। তার ভাষ্য অনুযায়ী, জব্দকৃত আলামত ও মরদেহে কোনো গুলির চিহ্ন বা ক্ষত পাওয়া যায়নি এবং প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়নি। তিনি আরও উল্লেখ করেন, প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী ১২ বোর শর্টগানের কার্টিজ ব্যবহারের দাবি করা হলেও সংশ্লিষ্ট আলামত জব্দ করা হয়নি। এ বিষয়ে প্রতিরক্ষা পক্ষ একাধিক আইনি যুক্তি আদালতে উপস্থাপন করেছে বলে জানান তিনি। আইনজীবী দোলন বলেন, আসামিপক্ষের পক্ষে ২০টিরও বেশি পয়েন্টে লিখিত যুক্তি দাখিল করা হয়েছে। তবে প্রত্যাশিত রায় না পাওয়ায় পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিল দায়ের করা হবে বলে তিনি নিশ্চিত করেন।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৯, ২০২৬ 0

ট্রাইব্যুনালে হাজির আবু সাঈদ হত্যা মামলার ৬ আসামি

আজ ঘোষণা হবে আবু সাঈদ হত্যা মামলার রায়

“ডোন্ট গেট নার্ভাস, আই এম ফিট”: রুমিন ফারহানাকে স্বাস্থ্যমন্ত্রী

সংশোধিত সন্ত্রাসবিরোধী আইন পাস, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকবে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বুধবার (৮ এপ্রিল) সংসদে উত্থাপিত সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ বিল-২০২৬ সর্বসম্মত কণ্ঠভোটে পাস হয়েছে।  নতুন বিধান অনুযায়ী, সরকার এখন কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা সংগঠনকে সন্ত্রাসে জড়িত থাকলে নিষিদ্ধ করতে পারবে। অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কার্যক্রম প্রচারও প্রতিরোধ করা যাবে। এছাড়া, নিষিদ্ধ সংগঠন বা দলকে অর্থ, আশ্রয় বা সহায়তা প্রদানে কঠোর শাস্তির বিধান জারি হয়েছে। উল্লেখ্য, এই আইনের প্রাথমিক সংস্করণ গত বছরের ১১ মে অন্তর্বর্তী সরকার দ্বারা গেজেট আকারে প্রকাশিত হয়েছিল। তখন সংসদ কার্যকর না থাকায় রাষ্ট্রপতির অধ্যাদেশে তা কার্যকর করা হয়েছিল। নতুন পাসকৃত বিল এখন সন্ত্রাসবিরোধী আইনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সাহায্য করবে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৮, ২০২৬ 0

২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকা কার্যক্রম শুরু: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

২১ এপ্রিল থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা শুরু

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

0 Comments