বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপনের কার্যক্রম শুরু

Icon
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পৈত্রিক বাসভবনে প্রথম পর্যায়ে আধুনিক প্রি-পেইড মিটার স্থাপন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, প্রি-পেইড মিটার ব্যবহার করে গ্রাহকরা নিজেদের বিদ্যুৎ খরচ সম্পর্কে তাৎক্ষণিক ধারণা পাবেন, অপচয় কমবে এবং বিল সংক্রান্ত জটিলতা হ্রাস পাবে।

পর্যায়ক্রমে শহরের বিভিন্ন এলাকায় দ্রুতগতিতে মিটার স্থাপন কার্যক্রম চালানো হবে এবং পুরো জেলায় এই সিস্টেম বাস্তবায়ন করা হবে বলে বিদ্যুৎ বিভাগ আশা প্রকাশ করেছে। এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রণযোগ্য বিদ্যুৎ ব্যবহারের সুযোগ পাবেন।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
জুলাই হত্যা মামলার আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  নরসিংদীতে “জুলাই হত্যা মামলার” আসামি ও নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান আরিফ হোসেন চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এবং রাজনৈতিক ছত্রছায়ায় এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তারা আরও দাবি করেন, জুলাই আন্দোলনের ঘটনায় দুই ছাত্রনেতা হত্যার মামলায় তিনি আসামি হলেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। বক্তারা প্রশাসনের প্রতি তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।  

নরসিংদী প্রতিনিধি> এপ্রিল ১৩, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নীলফামারীতে ফুয়েল কার্ড ছাড়া মিলবে না পেট্রোল-অকটেন

ছবি: প্রতিনিধি

সুন্দরবন উপকূলীয় বাঁধে গাছ কেটে মাটিচাপা, ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরায় মাটি বহনকারী ট্রলির ধাক্কায় শিশু নিহত

ছবি: প্রতিনিধি
পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান

  পঞ্চগড়ে সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিট। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে পঞ্চগড় শিল্পকলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলার ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম। এসময় রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিটের নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। রেড ক্রিসেন্ট ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করে জানায়, ঝড়ে তাদের ঘরবাড়ি ও প্রয়োজনীয় সামগ্রী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।    

আমির খসরু লাবলু এপ্রিল ১৩, ২০২৬ 0

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে ধাওয়া করলেন ঠিকাদার

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

গ্রেফতার এড়াতে ইয়াবা গিলে অচেতন যুবক, হাসপাতালে ভর্তি

ছবি: প্রতিনিধি
প্রধানমন্ত্রী কথায় নয় কাজে বিশ্বাসী,যা ইতিমধ্যে প্রমাণীত: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

  পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, সরকার কথার চেয়ে কাজে বিশ্বাসী এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের গেদিপাড়া ছেতনাই খাল খনন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন কার্যক্রমে কোনো দল, ধর্ম বা বর্ণভেদ করা হচ্ছে না। খাল খননের মাধ্যমে প্রকৃত কৃষকরা উপকৃত হবেন। তিনি আরও বলেন, “জুলাই সনদ”-এর প্রতিটি বিষয় বাস্তবায়ন করা হবে এবং এর মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে। এসময় তিনি যুব সমাজকে অনলাইন জুয়া ও মাদকের অপকারিতা থেকে দূরে রাখতে সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, ইউপি চেয়ারম্যান আবু আনসার মো. রেজাউল করিম শামিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।  

আমির খসরু লাবলু এপ্রিল ১৩, ২০২৬ 0

পয়লা বৈশাখে মেট্রোরেলের দুই স্টেশন বন্ধ ঘোষণা

ছবি: প্রতিনিধি

নালিতাবাড়ীতে শুরু বিজ্ঞান উৎসব

ছবি: প্রতিনিধি

বিরোধী দল জুলাই সনদকে নিয়ে বিভ্রান্তিকর কথাবার্তা বলছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

0 Comments