বাংলাদেশ

সুন্দরবন উপকূলীয় বাঁধে গাছ কেটে মাটিচাপা, ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

Icon
সাতক্ষীরা
প্রকাশঃ এপ্রিল ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি


 
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে সুন্দরবনসংলগ্ন উপকূলীয় বেড়িবাঁধ এলাকায় প্রাকৃতিকভাবে জন্মানো হাজারো গাছ কেটে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খোলপেটুয়া নদীর চরে উপকূল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিভিন্ন প্রজাতির গাছ কেটে সেখানে মাটি ফেলে জমি ভরাটের কাজ করা হচ্ছে। শনিবার থেকে শুরু হওয়া এ কার্যক্রমের প্রতিবাদে সোমবার (১৩ এপ্রিল) এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেন।


পরিবেশকর্মীদের মতে, এসব গাছ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় প্রাকৃতিক সুরক্ষা বলয় হিসেবে কাজ করে। নির্বিচারে গাছ কাটার ফলে নদীর চর দুর্বল হয়ে পড়বে এবং আশপাশের বেড়িবাঁধ ভাঙনের ঝুঁকি বাড়বে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এসব গাছ তাদের জীবন ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তা ধ্বংস করা হচ্ছে কোনো ধরনের পরামর্শ বা অনুমতি ছাড়াই।
এ বিষয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, নদীর চরের গাছ কেটে সমতল ভূমি তৈরি করা হচ্ছে, অথচ স্থানীয় প্রশাসনকে কিছুই জানানো হয়নি।
অন্যদিকে পরিবেশকর্মীরা এ ঘটনাকে ‘পরিকল্পিত পরিবেশ বিপর্যয়’ আখ্যা দিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি জানার পর তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
জুলাই হত্যা মামলার আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  নরসিংদীতে “জুলাই হত্যা মামলার” আসামি ও নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান আরিফ হোসেন চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এবং রাজনৈতিক ছত্রছায়ায় এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তারা আরও দাবি করেন, জুলাই আন্দোলনের ঘটনায় দুই ছাত্রনেতা হত্যার মামলায় তিনি আসামি হলেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। বক্তারা প্রশাসনের প্রতি তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।  

নরসিংদী প্রতিনিধি> এপ্রিল ১৩, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নীলফামারীতে ফুয়েল কার্ড ছাড়া মিলবে না পেট্রোল-অকটেন

ছবি: প্রতিনিধি

সুন্দরবন উপকূলীয় বাঁধে গাছ কেটে মাটিচাপা, ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরায় মাটি বহনকারী ট্রলির ধাক্কায় শিশু নিহত

ছবি: প্রতিনিধি
পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান

  পঞ্চগড়ে সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিট। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে পঞ্চগড় শিল্পকলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলার ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম। এসময় রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিটের নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। রেড ক্রিসেন্ট ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করে জানায়, ঝড়ে তাদের ঘরবাড়ি ও প্রয়োজনীয় সামগ্রী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।    

আমির খসরু লাবলু এপ্রিল ১৩, ২০২৬ 0

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে ধাওয়া করলেন ঠিকাদার

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

গ্রেফতার এড়াতে ইয়াবা গিলে অচেতন যুবক, হাসপাতালে ভর্তি

ছবি: প্রতিনিধি
প্রধানমন্ত্রী কথায় নয় কাজে বিশ্বাসী,যা ইতিমধ্যে প্রমাণীত: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

  পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, সরকার কথার চেয়ে কাজে বিশ্বাসী এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের গেদিপাড়া ছেতনাই খাল খনন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন কার্যক্রমে কোনো দল, ধর্ম বা বর্ণভেদ করা হচ্ছে না। খাল খননের মাধ্যমে প্রকৃত কৃষকরা উপকৃত হবেন। তিনি আরও বলেন, “জুলাই সনদ”-এর প্রতিটি বিষয় বাস্তবায়ন করা হবে এবং এর মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে। এসময় তিনি যুব সমাজকে অনলাইন জুয়া ও মাদকের অপকারিতা থেকে দূরে রাখতে সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, ইউপি চেয়ারম্যান আবু আনসার মো. রেজাউল করিম শামিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।  

আমির খসরু লাবলু এপ্রিল ১৩, ২০২৬ 0

পয়লা বৈশাখে মেট্রোরেলের দুই স্টেশন বন্ধ ঘোষণা

ছবি: প্রতিনিধি

নালিতাবাড়ীতে শুরু বিজ্ঞান উৎসব

ছবি: প্রতিনিধি

বিরোধী দল জুলাই সনদকে নিয়ে বিভ্রান্তিকর কথাবার্তা বলছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

0 Comments