বাংলাদেশ

মোরেলগঞ্জে প্রভাবশালীদের দখলে খাল, পানির অভাবে চাষিদের ভোগান্তি এখন চরমে

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ মার্চ ১, ২০২৬

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের শ্রেনীখালী গ্রামে ২ কিলোমিটার দীর্ঘ ইরাবুনিয়া খাল পুনঃখনন না হওয়ায় স্থানীয় শতাধিক কৃষকের ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। খালের পলি জমে ভরাট হওয়ার কারণে পানি চলাচল বন্ধ, যার ফলে কৃষকরা পানির অভাবে গোসল, রান্না এবং ফসল চাষের কাজেও ভোগান্তির মুখোমুখি হচ্ছেন।
স্থানীয়রা জানিয়েছেন, খালের দুই প্রান্তে কয়েকটি অংশ দখল করে রাখা হয়েছে। একটি অংশে প্রভাবশালী স্থানীয়রা মাছ চাষ করছেন, আর ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কবির আহম্মেদ পল্টু অন্য একটি অংশ দখল করে মাছ চাষ করে আসছেন। ফলে খালের পানি চলাচল আরও সীমিত হচ্ছে।
স্থানীয় কৃষকরা উর্দ্ধতন প্রশাসনের নিকট খালটি পুনঃখননের জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, খাল খনন করলে প্রায় ২০০ হেক্টর জমির ফসল উৎপাদন বৃদ্ধি পাবে এবং তিন ফসলি চাষ সম্ভব হয়ে অর্থনৈতিক উন্নতি হবে।
৪নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য কবির আহম্মেদ পল্টু বলেন, তার বিরুদ্ধে আনিত খাল দখলের অভিযোগ সঠিক নয়। ভরাট খালের কারণে তিনি খাদ্যের জন্য সামান্য মাছ রেখেছিলেন এবং এটি বানিজ্যিক উদ্দেশ্য নয়। খাল পুনঃখনন হলে তা পুরো গ্রামের কৃষকের জন্য উপকারে আসবে।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি:প্রতিনিধি
বাগেরহাটের রামপালে ভোক্তা অধিকারের অভিযানে ১১ হাজার টাকা জরিমানা আদায়

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর অভিযানে বাগেরহাটের রামপাল উপজেলায় বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফা সুলতানা উপজেলার ফয়লাবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন। অভিযানে ইফতার সামগ্রীতে ক্ষতিকর রং ব্যবহার, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ এবং মুদি দোকানে টেক্সটাইল রং বিক্রির মতো অপরাধের প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগে সংশ্লিষ্ট পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। শরীফা সুলতানা জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান। অভিযানের খবর ছড়িয়ে পড়লে বাজারের অন্যান্য অসাধু ব্যবসায়ীদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে।  

বাগেরহাট মার্চ ১, ২০২৬ 0

পীরগঞ্জে বিনামূল্যে কবর খনন করছেন দুই যুবক

মোরেলগঞ্জে প্রভাবশালীদের দখলে খাল, পানির অভাবে চাষিদের ভোগান্তি এখন চরমে

ছবি: প্রতিনিধি

ভালুকায় মাটি ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ, মটরসাইকেলে আগুন ও ৯টি লড়ি গাড়ি ভাংচুর

ছবি: প্রতিনিধি
মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড, কৃষকের ২১টি ছাগল ও ২টি গাভীসহ বসতঘর পুড়ে ছাই

বরিশালের বাবুগঞ্জ উপজেলার শিলন্দিয়া গ্রাম-এ দিনমজুর মুজাম্মেল হক মল্লিকের বাড়িতে অগ্নিকাণ্ডে ২১টি ছাগল ও ২টি গাভী পুড়ে মারা গেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে পরিবারটির একমাত্র বসতঘরও সম্পূর্ণ ধ্বংস হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, গোয়ালঘরে জ্বালানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হওয়া সম্ভব। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে গিয়ে গোয়ালঘর, বসতঘর ও সব গবাদিপশী পুড়ে যায়। পার্শ্ববর্তী গৌরনদী ফায়ার সার্ভিসের দমকল দল ঘটনাস্থলে পৌঁছান, কিন্তু রাস্তা দূরত্ব ও ভাঙা থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ভুক্তভোগী মুজাম্মেল হক মল্লিক বলেন, “আমার সব শেষ হয়ে গেছে। কষ্ট করে গরু-ছাগল পালতাম। এটাই ছিল আমাদের জীবিকার সম্বল। এখন কিছুই রইল না।” প্রত্যক্ষদর্শী শাহরিয়ার নাফিজ বলেন, “মশার কয়েল থেকে আগুন ছড়াতে পারে। আমরা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারিনি। মুজাম্মেল ভাইয়ের ক্ষতি আমাদেরকেও ব্যথিত করেছে।” ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “প্রত্যন্ত অঞ্চলের রাস্তা খারাপ হওয়ায় দ্রুত পৌঁছানো সম্ভব হয়নি। গোয়ালঘরের সব গবাদিপশী একাকার হয়ে গেছে। বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক।” প্রাথমিক হিসাব অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে বসতঘর, মালামাল ও গবাদিপশীসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বরিশাল মার্চ ১, ২০২৬ 0

ভোলায় বিএনপি নেতার বাড়িতে সশস্ত্র হামলা, আহত ৭

ভবিষ্যতে আমাদের সন্তানদের জন্য এই জনপদকে বাসযোগ্য করে যেতে চাই: ড. শেখ ফরিদুল ইসলাম

সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিতি বাধ্যতামূলক: ফরহাদ হোসেন

মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ঘোষণা

মধ্যপ্রাচ্যে সৃষ্ট সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে আকাশপথে জরুরি বিধিনিষেধ জারি করা হয়েছে। কাতার এয়ারওয়েজ কাতারের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণার পর সব ধরনের ফ্লাইট কার্যক্রম স্থগিত করেছে। একইসঙ্গে টার্কিশ এয়ারলাইনস কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, লেবানন, সিরিয়া, ইরাক, ইরান ও জর্ডানগামী ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে সামরিক হামলার ঘটনা ঘটে, যা দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। রাজধানীসহ কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানানো হয়। পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের দিকেও হামলা চালানোর দাবি উঠেছে। বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলো তাদের আকাশসীমা ব্যবহারে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। তবে সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, হতাহতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ফকিরহাটে কোটি টাকা মূল্যের চুরিকৃত সুপারি উদ্ধার

ছবি: সংগৃহীত

আজ মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ

সাতক্ষীরায় ৫.৪ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল আশাশুনি, অসংখ্য দেয়ালে ফাটল, ধসে পড়েছে কিছু কাঁচা ঘরবাড়ি

0 Comments