জাতীয়

দুবাইয়ে নিহত প্রবাসী আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছাল

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ মার্চ ৯, ২০২৬

সোমবার (৯ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস ফ্লাইট EK 582-এর মাধ্যমে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মরদেহ। 
দেশের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন। দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মীরা এ সময় মরদেহ গ্রহণে উপস্থিত ছিলেন।
আহমেদ আলী দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হন। প্রবাসী বাংলাদেশি নাগরিকের এই অকাল মৃত্যু দেশের প্রবাসী সম্প্রদায় ও পরিবারে শোকের ছায়া ফেলেছে।

পাঁচজন অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলকভাবে অবসরে

বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত আইজিপিকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠানোর নির্দেশ দিয়েছে সরকার। সোমবার (৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। অবসরপ্রাপ্তরা হলেন: পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ওএসডি) আবু হাসান মুহম্মদ তারিক, অতিরিক্ত আইজিপি (ওএসডি) মোহা. আবদুল আলীম মাহমুদ, টিআর মো. মাসুদুর রহমান ভূঞা, রাজশাহী সারদার প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুরী এবং আরও একজন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এদের অবসরজনিত সুবিধা আইন অনুযায়ী প্রদত্ত হবে। এই আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ৯, ২০২৬ 0

দুবাইয়ে নিহত প্রবাসী আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছাল

ওসমান হাদি হত্যার মূল আসামি ফয়সাল ভারতে গ্রেফতার

পদত্যাগ করলেন ওয়াসার এমডি আব্দুস সালাম

সব শিক্ষাপ্রতিষ্ঠানে জারি ১০ জরুরি নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন দেশের সব স্কুল ও কলেজে ধাপে ধাপে ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট ও মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। এ লক্ষ্যে গত বৃহস্পতিবার (৫ মার্চ) ১০ দফা নির্দেশনা জারি করেছে মাউশি। মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বেসরকারি সংস্থা কোয়ান্টাম ফাউন্ডেশন প্রণীত একটি ম্যানুয়াল অনুসরণ করে শিক্ষকদের ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে একদিনের প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হবে। এ বিষয়ে মাউশি ও কোয়ান্টাম ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বিজ্ঞপ্তিতে কার্যক্রম বাস্তবায়নের জন্য নিম্নোক্ত নির্দেশনা দেওয়া হয়েছে— • প্রশিক্ষণের শিরোনাম: শিক্ষা প্রতিষ্ঠানে ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’। • শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মাউশি ও কোয়ান্টাম ফাউন্ডেশনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুসারে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান নিজ নিজ ভেন্যুতে বিনামূল্যে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে। • শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ কোয়ান্টাম ফাউন্ডেশনের নিবন্ধিত স্বেচ্ছাসেবী প্রশিক্ষকদের সঙ্গে সমন্বয় করে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য একদিনের প্রশিক্ষণের আয়োজন করবেন। • প্রশিক্ষণ শেষে দৈনিক অনুশীলন কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিত করতে প্রশিক্ষণ ম্যানুয়ালের পরিশিষ্ট–২(গ) অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানে একটি মনিটরিং পুল গঠন করতে হবে। • ম্যানুয়ালের পরিশিষ্ট–২ অনুযায়ী পরিচালনা ও বাস্তবায়ন গাইডলাইনের কাউন্সেলিং সেবা এবং অন্যান্য নির্দেশনা শিক্ষার্থীদের দৈনিক অনুশীলন কার্যক্রমের সঙ্গে প্রয়োজন অনুসারে বাস্তবায়ন করা হবে। • প্রশিক্ষণ ম্যানুয়ালের পরিশিষ্ট–২ ও ৪ এ বর্ণিত নীতিমালা অনুযায়ী মনিটরিং পুল তাদের কার্যক্রম পরিচালনা করবে। • মনিটরিং পুলের কার্যক্রম ম্যানুয়াল ও নির্ধারিত গাইডলাইনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং এর বাইরে কোনো কার্যক্রমে সম্পৃক্ত হওয়া যাবে না। • প্রতি বছর নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রয়োজন অনুযায়ী ব্যাচভিত্তিক প্রশিক্ষণ আয়োজন করা যেতে পারে। • অসংক্রামক রোগ প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতনতা তৈরির অংশ হিসেবে প্রয়োজনবোধে অভিভাবকদেরও প্রশিক্ষণ কার্যক্রমে অন্তর্ভুক্ত করা যাবে। • সংশ্লিষ্ট অঞ্চল, জেলা, উপজেলা ও থানা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের তত্ত্বাবধানে প্রতিষ্ঠান প্রধানরা এই কার্যক্রম বাস্তবায়ন করবেন এবং প্রয়োজনে কোয়ান্টাম ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সমন্বয়কের সঙ্গে যোগাযোগ করা যাবে। • প্রশিক্ষণ কার্যক্রম ও পরবর্তী অনুশীলনের মনিটরিংয়ে বাংলাদেশ স্কাউটসের সদস্যরা (স্কুলে স্কাউটস ও কলেজে রোভার স্কাউটস) স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করবেন। মাউশি জানিয়েছে, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, জীবনযাপনে বৈজ্ঞানিক অভ্যাস গড়ে তোলা এবং সুস্থ সামাজিক পরিবেশ তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নিখাদ খবর ডেস্ক মার্চ ৮, ২০২৬ 0

জ্বালানি সাশ্রয়ে স্বাধীনতা দিবসে থাকছে না আলোকসজ্জা: স্বরাষ্ট্রমন্ত্রী

সুপ্রিম কোর্টের প্রাঙ্গণ থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার

পুলিশে ৫৩ অতিরিক্ত সুপার বদলীর নির্দেশ

‘চলেন যুদ্ধে যাই’ বলেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে সচিবালয়ের দিকে রওনা দেওয়ার সময় ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের উদ্দেশে উৎসাহব্যঞ্জক মন্তব্য করে বলেছেন, ‘চলেন যুদ্ধে যাই’। হাসিমুখে এই মন্তব্য করার সময় উপস্থিতরা কিছুটা বিস্মিত হন, পরে তারা বুঝতে পারেন, দেশ পরিচালনার চ্যালেঞ্জকে রূপক অর্থে ‘যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৮টা ৪২ মিনিটে গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশ্যে বের হন প্রধানমন্ত্রী। সকাল ৯টার দিকে সচিবালয়ে পৌঁছান এবং দিনভর বিভিন্ন বৈঠকে অংশগ্রহণ করবেন। তার মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও শিক্ষা উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে শিক্ষা খাত সংক্রান্ত আলোচনা এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বিনিয়োগ ও নীতিনির্ধারণী বিষয়ে বৈঠক অন্তর্ভুক্ত।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ৮, ২০২৬ 0

নাতনি জাইমা রহমান গ্রহণ করলেন খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার

ডা. জুবাইদা রহমান

বাংলাদেশে সব নারী ও কন্যা সুরক্ষিত থাকবেন: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ মানসিক হাসপাতাল পরিদর্শন

0 Comments