জাতীয়

রোববার সকাল ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি

Icon
নিখাদ খবর ডেস্ক
প্রকাশঃ মার্চ ১২, ২০২৬

ত্রয়োদশ সংসদের অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাষ্ট্রপতির ভাষণ শেষ হওয়ার পর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

অধিবেশনের শুরুতে জামায়াতে ইসলামীর নেতৃত্বে বিরোধী দলীয় সংসদ সদস্যরা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন। স্পিকারের বারবার শান্ত থাকার অনুরোধ উপেক্ষা করে তারা সংসদ কক্ষ থেকে ওয়াক আউট করেন।

বিরোধীদের অনুপস্থিতিতেও রাষ্ট্রপতি তার লিখিত ভাষণ পাঠ করেন, যেখানে জুলাই গণ-অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের ভূমিকা তুলে ধরেন এবং নতুন সরকার ও বিরোধী দলের গুরুত্বের ওপর জোর দেন। সরকারি বেঞ্চের সদস্যরা রাষ্ট্রপতির ভাষণে উল্লসিত হয়ে টেবিল চাপড়াতে দেখা যায়।

রোববার সকাল ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি

ত্রয়োদশ সংসদের অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাষ্ট্রপতির ভাষণ শেষ হওয়ার পর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এই সিদ্ধান্ত ঘোষণা করেন। অধিবেশনের শুরুতে জামায়াতে ইসলামীর নেতৃত্বে বিরোধী দলীয় সংসদ সদস্যরা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন। স্পিকারের বারবার শান্ত থাকার অনুরোধ উপেক্ষা করে তারা সংসদ কক্ষ থেকে ওয়াক আউট করেন। বিরোধীদের অনুপস্থিতিতেও রাষ্ট্রপতি তার লিখিত ভাষণ পাঠ করেন, যেখানে জুলাই গণ-অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের ভূমিকা তুলে ধরেন এবং নতুন সরকার ও বিরোধী দলের গুরুত্বের ওপর জোর দেন। সরকারি বেঞ্চের সদস্যরা রাষ্ট্রপতির ভাষণে উল্লসিত হয়ে টেবিল চাপড়াতে দেখা যায়।

নিখাদ খবর ডেস্ক মার্চ ১২, ২০২৬ 0

রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের প্ল্যাকার্ড প্রতিবাদ ও ওয়াক আউট

আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে শীর্ষে তুলেছিল: রাষ্ট্রপতি

স্বনির্ভর পরিবার গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

ব্যারিস্টার কায়সার কামাল
ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার

ত্রয়োদশ সংসদের ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হলেন ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদ অধিবেশনে তার প্রার্থীতা নাটোর-সদরের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু পেশ করেন, যা সমর্থন দেন এবিএম আশরাফ উদ্দিন নিজাম।  সংসদের সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন ভোটাভুটির মাধ্যমে প্রক্রিয়াটি নিশ্চিত করেন। এই নির্বাচনের পর ব্যারিস্টার কায়সার কামাল স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহযোগী হিসেবে সংসদের কার্যক্রম পরিচালনা করবেন।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ১২, ২০২৬ 0

আজ বাংলাদেশে শুরু হলো গণতন্ত্রের নবযাত্রা: প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে চলছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন

আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। অধিবেশন শুরুতেই স্পিকারের চেয়ার খালি রাখা হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয় এবং পরবর্তীতে সংসদ নেতা একটি জ্যেষ্ঠ সদস্যকে অধিবেশনের সভাপতিত্বের জন্য প্রস্তাব দেবেন। সংসদ সদস্যদের সমর্থন সাপেক্ষে ওই প্রস্তাবিত নেতা প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন। সংবিধানের নির্দেশনা অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অধিবেশনকে ভাষণের মাধ্যমে উদ্বোধন করবেন।

নিজস্ব প্রতিবেদক মার্চ ১২, ২০২৬ 0

জামায়াত চাইলেই আমিরের উপদেষ্টা নিয়োগের চিঠি প্রকাশ করবে মন্ত্রণালয়

জামায়াত আপাতত প্রত্যাখ্যান করেছে ডেপুটি স্পিকারের বিষয়োক প্রস্তাব

দুদক মামলা থেকে সাংবাদিক আনিস আলমগীরের কারামুক্তি নিশ্চিত

0 Comments