ভুক্তভোগীদের টানা আন্দোলন এবং দুর্নীতির ভয়াবহ সব অভিযোগের মুখে অবশেষে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগমকে বদলি করা হয়েছে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে নরসিংদী থেকে সরিয়ে অন্য দপ্তরে পদায়ন করা হয়।
দুর্নীতির ‘পার্সেন্টেজ’ ও কোটি টাকার বাণিজ্য
আন্দোলনকারীদের অভিযোগ, মাহমুদা বেগমের দুর্নীতির জাল ছিল অত্যন্ত বিস্তৃত। স্থানীয়দের দাবি, ভূমি সংক্রান্ত ফাইল ছাড়াতে তাকে নির্দিষ্ট হারে 'পার্সেন্টেজ' দিতে হতো। কোটি কোটি টাকার এই ঘুস বাণিজ্যের কারণে সাধারণ সেবাগ্রহীতারা দিশেহারা হয়ে পড়েছিলেন। তার বিরুদ্ধে ওঠা প্রধান অভিযোগগুলো হলো :
• ঘুষ ও পার্সেন্টেজ বাণিজ্য: প্রতিটি গুরুত্বপূর্ণ নথিপত্র সই করার বিনিময়ে বড় অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ।
• কোটি টাকার সম্পদ : নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারীরা দাবি করেছেন, ক্ষমতার অপব্যবহার করে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
• অসহযোগিতা ও হয়রানি : ভূমি সংক্রান্ত কাজে সাধারণ মানুষকে মাসের পর মাস ঘুরিয়ে হয়রানি করা।
• অপেশাদার আচরণ : সেবাগ্রহীতাদের সঙ্গে দুর্ব্যবহার এবং গুরুত্বপূর্ণ নথি দীর্ঘদিন আটকে রাখা।

উত্তাল নরসিংদী ও মন্ত্রণালয়ের পদক্ষেপ
গত কয়েকদিন ধরেই মাহমুদা বেগমের পদত্যাগ ও শাস্তির দাবিতে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আসছিলেন ভুক্তভোগীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে এসব অনিয়মের খবর ছড়িয়ে পড়লে বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসে।
প্রশাসনিক কাজের গতিশীলতা ফেরাতে এবং উদ্ভূত জনরোষ নিয়ন্ত্রণে রাখতে আজ জরুরি ভিত্তিতে এই বদলির আদেশ জারি করা হয়। তবে আন্দোলনকারীরা দাবি করেছেন, কেবল বদলি নয়, তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
নীলফামারীর জলঢাকায় বজ্রপাতে লাবলু হোসেন (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আখতারুজ্জামান (৩৮) নামে এক স্কুল শিক্ষক আহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার কাঠাঁলি ইউনিয়নের বসুনিয়াপাড়া পুলের পাড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যানচালক লাবলু হোসেন দক্ষিণ দেশিবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আখতারুজ্জামানকে নিয়ে বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে পুলের হাট এলাকায় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই লাবলুর মৃত্যু হয়। আহত শিক্ষক আখতারুজ্জামানকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, আহত শিক্ষকের বুকের ডান পাশে দগ্ধের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে একটি মাদ্রাসার নাম ব্যবহার করে অর্থ সংগ্রহের অভিযোগে দুইজনকে আটক করেছে স্থানীয় ব্যবসায়ীরা। পরে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় সূত্র জানায়, আটক ব্যক্তিরা মাদ্রাসার উন্নয়ন ও সহায়তার কথা বলে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করছিলেন। সন্দেহ হলে ব্যবসায়ীরা তাদের জিজ্ঞাসাবাদ করেন এবং কথাবার্তায় অসংগতি ধরা পড়ে। এতে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়। এরপর স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে তাদের হেফাজতে নেন। স্থানীয়দের অভিযোগ, ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে এ ধরনের প্রতারণা মাঝেমধ্যেই ঘটছে। তারা দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নরসিংদীতে ভূমি অধিগ্রহণকে কেন্দ্র করে দুর্নীতি, কমিশন বাণিজ্য ও অনিয়মের অভিযোগে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগমের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) নরসিংদী প্রেসক্লাবের সামনে কয়েকশ’ ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় বাসিন্দারা এ কর্মসূচি পালন করেন। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। ভুক্তভোগীদের অভিযোগ, শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারদি মৌজায় দীর্ঘদিন ধরে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া ঝুলে থাকায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন। জমি বিক্রি বা ব্যাংক ঋণ নিতে না পারায় তারা আর্থিক ক্ষতির মুখে রয়েছেন। তাদের দাবি, ক্ষতিপূরণের অর্থ ছাড়ের ক্ষেত্রে অনিয়ম ও কমিশন দাবির অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে। এছাড়া অধিগ্রহণ প্রক্রিয়া বাতিলের হুমকি ও হয়রানির অভিযোগও করেন তারা। বিক্ষোভকারীরা এডিসি মাহমুদা বেগমের অপসারণ দাবি করে স্লোগান দেন এবং দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। মানববন্ধনে নেতৃত্বদানকারী পুটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সাইফুল ইসলাম বলেন, এলাকাবাসী জানায় এডিসি মাহমুদা বেগম তাদেরকে অনেক যন্ত্রণা দিয়েছে। এই যন্থ্রণার জেরই আজকের এই অবস্থা। পরে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং তাদের স্মারকলিপি গ্রহণ করেন। অভিযোগের বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদা বেগমের বক্তব্য পাওয়া যায়নি। তবে জেলা প্রশাসনের সদ্য বিদায়ী একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, মাহমুদার অপকর্মের জন্য ইতোপূর্বে দুইজন জেলা প্রশাসককে হেনস্থার শিকার হতে হয়েছে। সে জেলা প্রশাসকের কাছে সকল কর্মকর্তার বিরুদ্ধে কানভারী করে নিজেকে ভালো রেখে বীরদর্পে দুর্নীতি ও নানা অনিয়ম করে বেড়াচ্ছে।