বাংলাদেশ

বিয়ের আনন্দ শেষে বিষাদময় বিদায়, পাশাপাশি ৯ কবরে এক পরিবার

Icon
বাগেরহাট
প্রকাশঃ মার্চ ১৩, ২০২৬

 

বিয়ের সাজে নতুন বউকে নিয়ে ঘরে ফেরার কথা ছিল, সামনে ছিল পরিবারের সাথে প্রথম ইফতারের আনন্দ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে মোংলার কাছেই থমকে গেল সেই পথ। বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ প্রাণ হারালেন ১৪ জন। এর মধ্যে বরের পরিবারেরই ৯ সদস্য। আজ জুমার নামাজের পর মোংলায় পাশাপাশি কবরে চিরনিদ্রায় শায়িত করা হলো তাদের।
বিয়ের আনন্দ নিয়ে ফেরা গাড়িটি পরিণত হলো মৃত্যুফাঁদে। নতুন বউ, বর আর স্বজনদের হাসিতে ভরা সেই যাত্রার সমাপ্তি হলো এক মুহূর্তের বিভীষিকায়। রাতভর অ্যাম্বুলেন্সের সাইরেনে কেঁপে ওঠা মোংলা শহর আজ বিষাদ আর নিস্তব্ধতায় ঢাকা।
নিহতদের মধ্যে রয়েছেন বর আহাদুর রহমান ছাব্বির, তাঁর বাবা আব্দুর রাজ্জাক, ভাই আব্দুল্লাহ সানি, বোন উম্মে সুমাইয়া ঐশী, ভাবি ফারহানা সিদ্দিকা পুতুল এবং চার শিশু সদস্য সামিউল ইসলাম ফাহিম, আলিফ, আরফা ও ইরাম। এক মুহূর্তের দুর্ঘটনায় বিলীন হয়ে গেল একটি পরিবারের প্রায় পুরো প্রজন্ম।
অন্যদিকে, কনে মার্জিয়া আক্তার মিতু, তাঁর ছোট বোন লামিয়া আক্তার, দাদি রাশিদা বেগম ও নানি আনোয়ারা বেগমের মরদেহ নেওয়া হয়েছে খুলনার কয়রায়। এছাড়া নিহত হয়েছেন মাইক্রোবাস চালক নাঈম।
আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার গভীর রাতে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার ভোরে মোংলার শেহলাবুনিয়ায় পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। সকাল থেকেই রাজ্জাকের বাড়িতে ভিড় জমান শোকাতুর এলাকাবাসী।
বুধবার রাতে খুলনার কয়রা উপজেলার মার্জিয়া আক্তারের সঙ্গে বিয়ে হয় মোংলা পৌর বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাকের ছেলে ছাব্বিরের। বৃহস্পতিবার নতুন বউ নিয়ে ফেরার পথে রামপালের বেলাইবিজ এলাকায় নৌবাহিনীর একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান ১৪ জন।
শুক্রবার জুমার নামাজের পর মোংলা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় জানাজা। এরপর পৌর কবরস্থানে পাশাপাশি কবরে দাফন করা হয় রাজ্জাক পরিবারের ৯ সদস্যকে। বিয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই কবরের সারিতে ঠাঁই হলো তাদের। ইফতারের টেবিলে যাদের অপেক্ষায় ছিল প্রিয়জন, তারা ফিরলেন না আর— ফিরলো শুধু তাদের নিথর দেহ।

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা

      বরিশাল মহানগরের ১৫ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগ (নিষিদ্ধ সংগঠন) নেতা আহসান শাহরুখের বাবার মৃত্যুর পর তাকে প্যারোলে মুক্তি না দেওয়ায় জেলগেটেই বাবার মরদেহের সঙ্গে তার শেষ দেখা হয়েছে।   বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় আহসান শাহরুখের বাবা আবুল বাশার মারা যান। এর কিছুদিন আগেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন শাহরুখ। বাবার মৃত্যুর খবর পেয়ে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হলেও প্রশাসন তা অনুমোদন না করে জেলগেটেই সাক্ষাতের নির্দেশ দেয়। স্বজনদের দাবি, তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও সিদ্ধান্তে অনুমতি না মেলায় শেষ পর্যন্ত বাবার মরদেহ কারাগার থেকে জেলগেটে নিয়ে যাওয়া হয়। সেখানে সীমিত সংখ্যক লোকের উপস্থিতিতে বাবা–ছেলের শেষ দেখা সম্পন্ন হয়। পরিবারের সদস্যরা অভিযোগ করেন, মানবিক বিবেচনায় প্যারোলে মুক্তি না দেওয়ায় তারা চরম কষ্টের মুখে পড়েছেন। তাদের দাবি, একাধিকবার অনুরোধ করেও কোনো সহায়তা পাওয়া যায়নি। জেলগেটে মাত্র তিনজনকে প্রবেশের অনুমতি দেওয়া হয়, যা মরদেহ বহনের প্রয়োজনীয়তার তুলনায় অপ্রতুল ছিল বলেও তারা অভিযোগ করেন। অন্যদিকে, আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান মিন্টু জানান, প্যারোলে মুক্তির আবেদন করা হলেও প্রশাসন জেলগেটে সাক্ষাতের সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, আবেদনটি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছিল এবং সিদ্ধান্ত অনুযায়ী জেলগেটেই সাক্ষাতের অনুমতি দেওয়া হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা–সমালোচনা শুরু হয়েছে।

বরিশাল এপ্রিল ২৯, ২০২৬ 0

সারাদেশে বজ্রাঘাতে সাত জেলায় ৯ জনের প্রাণহানি

ছবি: প্রতিনিধি

জামালপুরে শিক্ষার্থীর শরীরে দেওয়া হলো ভিন্ন গ্রুপের রক্ত, অবস্থা সঙ্কটাপন্ন

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে মসজিদের দান বাক্সে স্বর্ণের দুল

ছবি: প্রতিনিধি
সৈয়দপুরে দীর্ঘদিন গণশৌচাগার তালাবদ্ধ, ভোগান্তিতে জনসাধারণ

  নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার গেট বাজার সংলগ্ন প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত গণশৌচাগারটি দীর্ঘ কয়েক বছর ধরে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। এতে পথচারী ও স্থানীয়রা চরম ভোগান্তিতে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত পাবলিক টয়লেট না থাকায় বাধ্য হয়ে অনেকেই রেললাইন ও সড়কের পাশেই প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছেন, যা স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পৌরসভার তথ্য অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবছরে সৈয়দপুর পৌরসভার বাস্তবায়নে রেলওয়ে স্টেশন ও কারখানা এলাকার মানুষের সুবিধার্থে গণশৌচাগারটি নির্মাণ করা হয়। নির্মাণের মাত্র তিন মাস পরই এটি বন্ধ করে দেওয়া হয়। দায়িত্বপ্রাপ্ত পৌরসভার স্যানিটারি কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, করোনাকালে ব্যবহার কমে যাওয়ায় এবং আয় কম থাকায় শৌচাগারটি বন্ধ রাখা হয়। পরবর্তীতে পৌর নির্দেশনা না থাকায় আর চালু করা হয়নি। স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন অব্যবহারের কারণে শৌচাগারের ভেতরের সরঞ্জাম নষ্ট ও চুরি হয়ে গেছে, আশপাশের জমিও দখল হয়ে পড়েছে। এ বিষয়ে সৈয়দপুর পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকলিমা জানান, বিষয়টি তার জানা ছিল না। তিনি দ্রুত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।  

সৈয়দপুর, নীলফামারী এপ্রিল ২৯, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

কোম্পানীগঞ্জে অপপ্রচারের বিরুদ্ধে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

৭৭ হাজারেরও অধিক মামলার ভারে আক্রান্ত সাতক্ষীরার বিচার বিভাগ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী নিহত, ট্রলি জব্দ করেছে পুলিশ

বরিশালে নগরীতে পানি শোধনাগারের উদ্বোধণ, বেড়েছে পানি সরবরাহ

বরিশাল নগরীর দীর্ঘদিনের পানি সংকট নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে পুনরায় চালু করা হয়েছে রুপাতলী ১৬ এমএলডি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে প্ল্যান্টটির উদ্বোধন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, রুপাতলী সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি বরিশাল নগরীর অন্যতম প্রধান পানি সরবরাহ অবকাঠামো। প্রতিদিন প্রায় ১ কোটি ৬০ লাখ লিটার পানি পরিশোধনের সক্ষমতা রয়েছে প্ল্যান্টটির। নদী ও খাল থেকে সংগৃহীত কাঁচা পানি আধুনিক প্রক্রিয়ায় পরিশোধনের মাধ্যমে নগরবাসীর জন্য নিরাপদ সুপেয় পানিতে রূপান্তর করা হয়। সংশ্লিষ্টরা জানান, প্ল্যান্টে কয়েকটি ধাপে পানি শোধনের কাজ সম্পন্ন হয়। প্রথমে কাঁচা পানি সংগ্রহ করা হয়। এরপর কোয়াগুলেশন ও ফ্লকুলেশন প্রক্রিয়ায় ময়লা পৃথক করা হয়। পরে স্থিতিকরণ, ফিল্টারিং ও জীবাণুনাশক প্রয়োগের মাধ্যমে পানি সরবরাহের উপযোগী করা হয়। সাম্প্রতিক আধুনিকায়নের ফলে পুরো প্রক্রিয়া আরও কার্যকর ও উন্নত হয়েছে। দীর্ঘদিন ধরে যান্ত্রিক ত্রুটি, পুরোনো অবকাঠামো এবং রক্ষণাবেক্ষণের অভাবে প্ল্যান্টটির কার্যক্রম আংশিক বা পুরোপুরি বন্ধ ছিল। এতে নগরবাসীকে বিশুদ্ধ পানির সংকটে ভুগতে হয় এবং অনেক এলাকায় বিকল্প উৎসের ওপর নির্ভরশীলতা বেড়ে যায়। সম্প্রতি বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে প্ল্যান্টটির বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ প্রতিস্থাপন, পাইপলাইন সংস্কার, ফিল্টার ইউনিট উন্নয়ন এবং বৈদ্যুতিক ব্যবস্থার আধুনিকায়ন করা হয়েছে। একই সঙ্গে নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে নতুন পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, নগরবাসীর জন্য নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। রুপাতলী ট্রিটমেন্ট প্ল্যান্ট পুনরায় চালুর মাধ্যমে সেই লক্ষ্য বাস্তবায়নে বড় অগ্রগতি হয়েছে। তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে প্ল্যান্টটির কার্যকারিতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে পানি সরবরাহ ব্যবস্থা আরও স্থিতিশীল হবে। পাশাপাশি নতুন পানি শোধনাগার স্থাপন, পাইপলাইন সম্প্রসারণ এবং স্মার্ট মনিটরিং ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। নগরবাসী মনে করছেন, গ্রীষ্ম মৌসুমে পানির চাহিদা বেড়ে যাওয়ার সময় রুপাতলী পানি শোধনাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত রক্ষণাবেক্ষণ অব্যাহত থাকলে এটি বরিশালের পানি সংকট সমাধানে দীর্ঘমেয়াদি কার্যকর অবকাঠামো হিসেবে কাজ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির, পানি শাখার নির্বাহী প্রকৌশলী ওমর ফারুকসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

বরিশাল এপ্রিল ২৯, ২০২৬ 0

সৈয়দপুরে আন্তর্জাতিক লিডারশিপ প্রোগ্রাম অন এডুকেশন প্রতিযোগিতা ২ মে

ছবি: প্রতিনিধি

দেওয়ানগঞ্জের চর মাদারবাসীর যাতায়াতের একমাত্র সড়কটি অবরুদ্ধ

ছবি: প্রতিনিধি

কৃষি গবেষণা ইনস্টিটিউট কতৃক উদ্ভাবিত বারি মুগ -৬ ও -৮ উৎপাদন শীর্ষক মাঠ দিবস

0 Comments