বাংলাদেশ

পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

Icon
সাতক্ষীরা
প্রকাশঃ মার্চ ১৪, ২০২৬

সাতক্ষীরায় স্ত্রীর পাশ থেকে ছিটকে পড়ে চলন্ত ট্রাকের চাপায় মোস্তফা ফরহাদ হোসেন (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে কুমিরা–সাগরদাঁড়ি সড়কের কুমিরার রাড়িপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ হোসেন সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার ঠিকাদার আব্দুর রাজ্জাকের ছেলে। জানা গেছে, তিনি স্ত্রীকে নিয়ে যশোর জেলার কেশবপুর উপজেলার শ্বশুরবাড়ি যাওয়ার পথে একটি ভ্যানে করে যাচ্ছিলেন। পথে হঠাৎ ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে গেলে পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে এইচ এম লুৎফুল কবির জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। রাত হওয়ায় দুর্ঘটনার বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি বলে জানান তিনি।

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
এক টাকায় ঈদের নতুন জামা পেল সৈয়দপুরের শতাধিক সুবিধা বঞ্চিতশিশুরা

ঈদ মানেই নতুন জামা, আনন্দ আর হাসি। কিন্তু সমাজের অনেক সুবিধাবঞ্চিত শিশুর কাছে সেই আনন্দ অনেক সময়ই অধরা থেকে যায়। তবে নীলফামারীর সৈয়দপুরে ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগে এবার ঈদের আগেই হাসি ফুটেছে শতাধিক শিশুর মুখে। শনিবার (১৪ মার্চ) সকালে সৈয়দপুর শহরের গোলাহাট এলাকায় একটি স্কুলের পাশে সামিয়ানা টাঙিয়ে তৈরি করা হয় অস্থায়ী একটি দোকান। দোকানের সামনে বড় ব্যানারে লেখা ছিল— “এক টাকায় ঈদের নতুন জামা”। ব্যানারটি দেখেই আশপাশের পথশিশু ও দরিদ্র পরিবারের শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ে আনন্দ ও কৌতূহল। দোকানের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা শিশুদের হাতে ছিল একটি করে এক টাকার কয়েন বা নোট। তাদের প্রত্যেকেই মাত্র এক টাকার বিনিময়ে নিজের পছন্দের নতুন পোশাক—ফ্রক, পাঞ্জাবি, শার্ট বা প্যান্ট সংগ্রহ করে। নতুন জামা হাতে পেয়ে তাদের মুখে ফুটে ওঠে আনন্দের ঝিলিক। এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের প্রিয় সৈয়দপুর। সংগঠনটির সদস্যরা নিজেদের অর্থায়নে গোলাহাট এলাকায় বসান এই ‘১ টাকার দোকান’। এখানে শিশুদের জন্য নতুন ডিজাইনের বিভিন্ন পোশাক সাজিয়ে রাখা হয়। শিশু রেহান (১০) জানায়, তাদের পরিবারে অনেক সময় ঈদের নতুন জামা কেনা সম্ভব হয় না। এক টাকায় নতুন জামা পেয়ে সে খুব খুশি। আর আকাশি (৮) হাসিমুখে বলে, “আমি নিজের পছন্দের একটা ফ্রক নিয়েছি। ঈদের দিন এটা পরবো।” শুধু শিশুদের পোশাকই নয়, এই দোকানে অসহায় মানুষের জন্য শাড়ি, লুঙ্গি ও থ্রি-পিসও রাখা হয়েছে। দরিদ্র মানুষরাও মাত্র এক টাকার বিনিময়ে এসব পোশাক সংগ্রহ করতে পারছেন। সংগঠনটির প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী বলেন, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের আনন্দে শামিল করতেই এই আয়োজন। শুধু পোশাক নয়, পর্যায়ক্রমে অসহায় মানুষের মধ্যে সেমাই, চিনি ও দুধও বিতরণ করা হবে। তিনি জানান, এই কার্যক্রম ঈদের চাঁদ রাত পর্যন্ত চলবে। সংগঠনের সদস্য মিথুন, সামিউল, রাজা, রাব্বি ও রকিসহ অন্যরাও এই মানবিক উদ্যোগে সহযোগিতা করছেন। তাদের মতে, সমাজের অনেক শিশুই বিভিন্ন উৎসবে বঞ্চিত থাকে—এই ছোট উদ্যোগ সেই বঞ্চনার হাসিমুখে কিছুটা আনন্দ ফিরিয়ে দিতে পারে।

সৈয়দপুর, নীলফামারী মার্চ ১৪, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে র‍্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর

রামপালে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সাতক্ষীরায় স্ত্রীর পাশ থেকে ছিটকে পড়ে চলন্ত ট্রাকের চাপায় মোস্তফা ফরহাদ হোসেন (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে কুমিরা–সাগরদাঁড়ি সড়কের কুমিরার রাড়িপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ হোসেন সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার ঠিকাদার আব্দুর রাজ্জাকের ছেলে। জানা গেছে, তিনি স্ত্রীকে নিয়ে যশোর জেলার কেশবপুর উপজেলার শ্বশুরবাড়ি যাওয়ার পথে একটি ভ্যানে করে যাচ্ছিলেন। পথে হঠাৎ ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে গেলে পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে এইচ এম লুৎফুল কবির জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। রাত হওয়ায় দুর্ঘটনার বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি বলে জানান তিনি।

সাতক্ষীরা মার্চ ১৪, ২০২৬ 0

বিয়ের আনন্দ শেষে বিষাদময় বিদায়, পাশাপাশি ৯ কবরে এক পরিবার

ফকিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫

ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ঝিনাইদহে জেলা পরিবেশক সমিতির উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঝিনাইদহে দুস্থ, অসহায়, ছিন্নমূল ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ঝিনাইদহ জেলা পরিবেশক সমিতি। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে শহরের এইচ. এস. এস সড়কে অবস্থিত ঝিনাইদহ জেলা পরিবেশক সমিতির কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ঈদকে সামনে রেখে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানান আয়োজকরা। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিবেশক সমিতির সভাপতি আহসান হাবিবুর রনক, সহ-সভাপতি খোরশেদ আলম, নজরুল ইসলাম ও আব্দুল মতিন, সাধারণ সম্পাদক সুশীল সরকার, যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন লিটু, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান লিটন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সহ-সভাপতি এম. রবিউল ইসলাম রবি, সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, অর্থ সম্পাদক খুরশিদ আলম, উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার শওকত হোসেন হিলু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও বিসিক মালিক সমিতির সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন জুলিয়াস, সমিতির দপ্তর সম্পাদক ইমরান হামিদসহ কার্যনির্বাহী সদস্য গাউস গোরকি ও দাউদ হোসেন খান। এ সময় অসহায় পরিবারের মাঝে চাল, চিনি, সেমাই, ডাল, আলু ও তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ঈদকে সামনে রেখে এমন সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগী পরিবারগুলো। এ সময় বক্তারা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। তারা সমাজের বিত্তবানদেরও দরিদ্র মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

ঝিনাইদহ মার্চ ১৩, ২০২৬ 0

রামপালে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

বিয়েবাড়িতে সারি সারি লাশ, জুমার নামাজের পর জানাজা

0 Comments