বাংলাদেশ

রামপালে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

Icon
বাগেরহাট
প্রকাশঃ মার্চ ১৪, ২০২৬

বাগেরহাটের রামপালে নৌবাহিনীর স্টাফ বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ১৪ জন নিহতের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
শুক্রবার (১৩ মার্চ) রাতে গোলাম মোঃ বাতেন এ কমিটি গঠন করেন এবং আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।
গঠিত কমিটির প্রধান করা হয়েছে মেজবাহ উদ্দীন-কে। কমিটির অন্য সদস্যরা হলেন মোংলা ও রামপালের অতিরিক্ত পুলিশ সুপার এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর একজন পরিদর্শক।
জেলা প্রশাসক জানান, খুলনা–মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় সংঘটিত এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বিআরটিএর সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে এবং কারও অবহেলা রয়েছে কি না তা খতিয়ে দেখে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে কারও দায় প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ

আরও দেখুন
রামপালে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বাগেরহাটের রামপালে নৌবাহিনীর স্টাফ বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ১৪ জন নিহতের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। শুক্রবার (১৩ মার্চ) রাতে গোলাম মোঃ বাতেন এ কমিটি গঠন করেন এবং আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন। গঠিত কমিটির প্রধান করা হয়েছে মেজবাহ উদ্দীন-কে। কমিটির অন্য সদস্যরা হলেন মোংলা ও রামপালের অতিরিক্ত পুলিশ সুপার এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর একজন পরিদর্শক। জেলা প্রশাসক জানান, খুলনা–মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় সংঘটিত এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বিআরটিএর সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে এবং কারও অবহেলা রয়েছে কি না তা খতিয়ে দেখে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে কারও দায় প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাট মার্চ ১৪, ২০২৬ 0

পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বিয়ের আনন্দ শেষে বিষাদময় বিদায়, পাশাপাশি ৯ কবরে এক পরিবার

ফকিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫

ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঝিনাইদহে সাড়ে ৭ হাজার দরিদ্র-অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে শহরের আরাপপুরে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ ও জোহান পরিবারের পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সকালের প্রথম প্রহর থেকেই শহরের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ ও বয়স্ক মানুষ খাদ্য সহায়তা নিতে আরাপপুর এলাকায় জড়ো হন। অনেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী সংগ্রহ করেন। আয়োজকদের পক্ষ থেকে প্রতিটি পরিবারের জন্য ৮ কেজি চাল, ১ কেজি চিনি এবং আধা কেজি সেমাই প্রদান করা হয়, যা পেয়ে উপকারভোগীরা সন্তুষ্টি প্রকাশ করেন। আয়োজকরা জানায়, সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।

ঝিনাইদহ মার্চ ১৩, ২০২৬ 0

ঝিনাইদহে জেলা পরিবেশক সমিতির উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রামপালে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

বিয়েবাড়িতে সারি সারি লাশ, জুমার নামাজের পর জানাজা

খুলনা–মোংলা মহাসড়কে নৌবাহিনীর স্টাফ বাস ও বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নবদম্পতি, শিশুসহ ১৪ জনের মর্মান্তিক মৃত্যুতে বাগেরহাটের মোংলা উপজেলায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিহতদের মধ্যে স্থানীয় বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ও তার পরিবারের একাধিক সদস্য থাকায় পুরো এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, মোংলা থেকে ছেড়ে আসা নৌবাহিনীর স্টাফ বাসটি খুলনার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা বরযাত্রীবাহী মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে উভয় যানবাহনের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই কয়েকজন প্রাণ হারান। নিহতদের মধ্যে ৯ জন মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের পরিবারের সদস্য। তাদের মরদেহ মোংলায় আনা হয়েছে এবং ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে জুমার নামাজের পর উপজেলা মাঠে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চারজনের মরদেহ স্বজনরা গ্রহণ করেছেন; তাদের জানাজা ও দাফন খুলনার কয়রা উপজেলায় সম্পন্ন করা হবে। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন এবং আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে গুরুতর আঘাতের কারণে অনেকেরই প্রাণহানি ঘটে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ও পুলিশ সুপার মো. হাসান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।  

বাগেরহাট মার্চ ১৩, ২০২৬ 0

বিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, স্বস্তিতে নগরবাসী!

ছবি: প্রতিনিধি

খুলনা মোংলা মহাসড়কে বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে হঠাৎ বৃষ্টি, ২২টি ভাটার ৫০ লাখ কাঁচা ইট নষ্ট

0 Comments