ধর্ষণ ও নারী নির্যাতন সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৭ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, এ ধরনের মামলার বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করতে বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারমূলক বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বৈঠকে মোট পাঁচটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে চলতি অর্থবছরের সম্পূরক বাজেটে আনা সংশোধনী অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা, যা পরবর্তীতে সংসদে উপস্থাপন করা হবে।
এছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) সংশ্লিষ্ট একটি বিষয়ে নীতিগত সিদ্ধান্তও গৃহীত হয়েছে বলে জানান তিনি।
ধর্ষণ ও নারী নির্যাতন সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, এ ধরনের মামলার বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করতে বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারমূলক বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বৈঠকে মোট পাঁচটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে চলতি অর্থবছরের সম্পূরক বাজেটে আনা সংশোধনী অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা, যা পরবর্তীতে সংসদে উপস্থাপন করা হবে। এছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) সংশ্লিষ্ট একটি বিষয়ে নীতিগত সিদ্ধান্তও গৃহীত হয়েছে বলে জানান তিনি।
জাতীয় ঈদগাহ ময়দান ঈদুল ফিতরের জন্য সম্পূর্ণ প্রস্তুত, ৩৫ হাজার মুসল্লির একসঙ্গে নামাজের বন্দোবস্ত সম্পন্ন হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম সোমবার (১৬ মার্চ) সকালে ময়দান পরিদর্শন শেষে এ তথ্য জানান। তিনি জানান, সার্বিক নিরাপত্তা ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিশেষভাবে নিশ্চিত করা হয়েছে। ভিআইপি ব্লকে পুরুষ ২৫০ জন এবং নারী ৮০ জনের নামাজের ব্যবস্থা করা হয়েছে। পর্যাপ্ত আলো, ফ্যান, ভ্রাম্যমাণ টয়লেট ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বৃষ্টির সম্ভাবনার জন্যও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সংসদে জানিয়েছেন, ভর্তির লটারি পদ্ধতি আগের সরকারের সময় চালু হয়েছিল, যা তিনি যুক্তিসংগত মনে করেন না। আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া নির্ধারণে অংশীজনদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রী আরও জানান, দেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। যোগ্যতা ও সনদ সংক্রান্ত জটিলতা কাটিয়ে শিগগিরই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আশা রয়েছে। তিনি উল্লেখ করেছেন, ধর্মীয় শিক্ষা শুধু ইসলামিক নয়, সকল ধর্মের অনুভূতিকে সম্মান দিয়ে কার্যক্রম চালানো হবে। এছাড়া, সরকার নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়েও প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেবে। বর্তমানে দেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে এবং সরকার এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।