ঈদুল ফিতরের সরকারি ছুটির সময়েও প্রশাসনিক কার্যক্রম তদারকিতে সক্রিয় রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গুলশানস্থ সরকারি বাসভবন থেকে তিনি নিয়মিতভাবে জরুরি দাপ্তরিক দায়িত্ব পালন করছেন এবং দেশের সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ছুটির মধ্যেও প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্প, বিশেষ করে খাল খনন কর্মসূচির অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন।
তিনি আরও জানান, নগর ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে সিটি করপোরেশনগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম নিবিড়ভাবে মনিটর করছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের সঙ্গে সরাসরি যোগাযোগ অব্যাহত রয়েছে।
এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে পরিবহন পরিস্থিতি নিয়েও সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে নিয়মিত আলোচনা করছেন তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার (১৭ মার্চ) সরকারি ছুটি থাকা সত্ত্বেও সচিবালয়ে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী ফার্মার্স কার্ড বাস্তবায়ন কমিটির সভা এবং মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন।
জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত একাধিক মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আংশিক জামিন দিয়েছে হাইকোর্ট। সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ ফারজানা রুপাকে ৬টি এবং শাকিল আহমেদকে ৫টি মামলায় জামিন মঞ্জুর করেন। তবে প্রত্যেকের একটি করে মামলায় জামিন প্রশ্নে রুল জারি করা হয়েছে। ফলে সব মামলায় জামিন না থাকায় আপাতত তাদের কারামুক্তি সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এবং আসামিপক্ষে ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর পদ থেকে সরে দাঁড়িয়েছেন সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। রোববার (১০ মে) তিনি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে প্রায় ২০ মাস দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে ক্যাম্পাসের শৃঙ্খলা রক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাকে নিজের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাইফুদ্দীন আহমদ জানান, সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, তিনি আপাতত কিছুটা বিশ্রামে থাকতে চান বলেই এ পদক্ষেপ নিয়েছেন। তার পদত্যাগের পর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর নিয়োগ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
গণঅভ্যুত্থান-পরবর্তী হত্যা মামলাগুলোতে নিরপরাধ ব্যক্তিদের হয়রানি রোধে প্রশাসনিক পর্যায়ে কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের এক সেশন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, সংশ্লিষ্ট মামলাগুলোর তালিকা জেলা প্রশাসকদের কাছে চাওয়া হয়েছে এবং যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত অভিযুক্তদের চিহ্নিত করা হবে। তিনি বলেন, আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিরপরাধদের অব্যাহতি নিশ্চিত করা হবে এবং প্রতিটি মামলার তথ্য জেলা ও মহানগরভিত্তিকভাবে বিশ্লেষণ করা হচ্ছে। এছাড়া পূর্ববর্তী সময়ে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলাগুলো পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। এ ধরনের মামলাগুলো আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে যাচাই করে ফৌজদারি কার্যবিধি (CrPC) অনুসারে প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার বলছে, ন্যায়বিচার নিশ্চিত করতে আইনি কাঠামোর ভেতরে থেকেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।